somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... হারাবো বলে পা টিপে এগোতে গেলেই গোটা শহর বাতি জ্বেলে সতর্ক...
সকালে প্রিয় শিল্পী অর্ণবের হারিয়ে গিয়েছি গানটা শুনছিলাম।

হারাবো বলে পা টিপে এগোতে গেলেই গোটা শহর বাতি জ্বেলে সতর্ক...পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি...
এই লাইনটাতে এসে আটকে গেলাম। আসলেই তো! শহরে আটকে গেছি। পালানোর কোনো পথ নেই। জোর করে ভুলে থাকা চিন্তাটা আবার মাথা চারা দিয়ে উঠলো...এই দম বন্ধ করা শহরে আর কত! দিন যত যাচ্ছে শহরের অবস্থা আরো খারাপই হচ্ছে...

আমি ছোটবেলা থেকে পুরান ঢাকায় বড় হয়েছি। এখানকার বাড়িঘর, মানুষ, দোকানপাট, জীবন যাপন আমি ছোট বেলায় যেরকম দেখতাম, আর এখন যা দেখি, খুব কষ্ট লাগে! আমাদের পাশের বাড়িগুলার কথাই বলি, আগে আমাদের বাসা, আর পাশের দুইটা বাসার মাঝে ৩ ফুট উঁচু দেয়াল দেয়া ছিলো, আমরা ছোটো থাকতে অনায়াসে দেয়াল টপকে পাশের বাসায় খেলতে যেতাম (ওদের সুন্দর একটা উঠান ছিলো, বেশ বড়...)। আশেপাশের বাসার পিচ্চিপাচ্চিরা সবাই দল বেধে খেলতাম...কত মজার ছিলো সময়টা! এখন এমন সময়, বাচ্চারা পাশের বাড়িতে খেলতে যাবে কি, ওখানে কে থাকে তাও ঠিক মত জানেনা!

আমাদের বাসার দক্ষিনের বাড়িটা ভেঙে ৬ তলা এ্যাপার্টমেন্ট হচ্ছে, পশ্চিমের বাড়িটাও ভাঙছে, ওটাও ৬ তলা হবে... আগে একটা সময় মাঝে মাঝে ছাদে বসে বিকালে সময় কাটাতাম, এখন ছাদে উঠলে মনে হয় উঁচু বিল্ডিং গুলা তাকিয়ে আছে! বিকালের রোদ ছাদে পৌছানোও বন্ধ হয়ে যাবে, পাশের বাড়িটা উঠে গেলে... আর দক্ষিনের বাতাস তো আগেই বন্ধ! <img src=" style="border:0;" />
নতুন ঢাকাতেও একই অবস্থা...তবে পুরান ঢাকার চেয়ে ভালো। এখানে কেউ এক ফুট যায়গাও ছাড়েনা বাড়ি করার সময়। আর যত দিন যাচ্ছে তত মানুষ বারছে, বাড়িঘর উঁচু হচ্ছে, আরো ঘিন্জি হচ্ছে, শহর কুৎসিত হচ্ছে...

আগে আমরা কত মজার মজার রূপকথার গল্প শুনতাম, পড়তাম। ঠাকুরমার ঝুলি নামটাই এখনকার বাচ্চারা শোনে না। ওরা দেখে পোকেমন, বেনটেন, ব্যাকুগন আরো কত কি! আমি পারসোনালি ফ্যান্টাসি কার্টুন অপছন্দ করি না, মিয়াজাকির প্রায় সব গুলা মুভি আমি দেখেছি, এবং অনেক গুলা আমার কালেকশনেও আছে। কিন্তু আমাদের ফ্যান্টাসী গুলা কি ওদের চাইতে কোনো অংশে কম ছিলো? আমরাই যদি নিজেদের জিনিস নিজেরাই ফেলে দেই, পরের প্রজন্ম পোকেমন দেখবেনা তো কি দেখবে?? হতাশ লাগে ইদানিংকার ইংলিশ মিডিয়ামে বাচ্চা পড়ানোর ধুম দেখলে... পরিচিত একজনকে দেখলাম "বাংলা সাহিত্য" কে "বেংগালি লিটারেচার" নামে নিজের বাচ্চাকে শেখাচ্ছে। এই বাচ্চাটা যদি বড় হয়ে দেশকে নিয়ে নাক শিটকায়, সেটাকি তার দোষ হবে না তার বাবা/মার? এগুলা নিয়ে অন্য একটা পোস্টে বলবো, এই পোস্ট টা মূলত এই বিষয়ের জন্য লিখছি না...আমি ঢাকা শহরের জীবন ধারনের মান নিয়ে চিন্তিত। আমরা যেভাবে বেঁচে আছি সেটাকে টিকে থাকা বলা যায়, বাঁচা বলা যায় না।

দিন দিন শহরটা পিপিলিকার শহরে রূপান্তরিত হচ্ছে। পিপড়ার মত মানুষ গিজ গিজ করছে শহরময়। যেখানে যেতে ১০ মিনিট লাগার কথা সেখানে যাচ্ছি ১ ঘন্টা লাগিয়ে... আজ থেকে ১০ বছর পরে কেমন হবে এই শহরের চেহারা? যানযট, বিদ্যুত সমস্যা এগুলো নিয়ে নাহয় সরকারকে একচোট গালাগালি করলামই, কিন্তু দিন দিন মানবিক গুনাবলী গুলা যে উঠে যাচ্ছে সেগুলার জন্য কাকে দোষ দেব? ভালো কিছু করার সময় আমরা এক হতে পারিনা, কিন্তু খারাপ কাজের জন্য "সিন্ডিকেট" কত সহজেই না হয়ে যাচ্ছে...
স্বাধীনতার ৩৮ বছর হয়ে গেল, আজো আমরা সামান্য বাসের লাইনে দাড়ানো শিখতে পারলাম না!

গত মাসের ২৫ তারীখে একটা ডানাকাটা পরীর বাবা হয়েছি, আমার জীবনের সবচে আনন্দের দিন ছিলো সেটা। ও যখন ঘুমায়, আমি মাঝে মাঝে তাকিয়ে থাকি আর আপনা আপনি চোখ দিয়ে পানি পরতে থাকে টপটপ করে... বড্ড ভুল সময়ে পৃথিবীতে আসলি মা...




_____________________________________________
বি: দ্র: আমি বানান ভুল করি অনেক, দয়া করে শুধরে দিবেন।]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/29037656 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/29037656 2009-11-04 17:42:03
কুশল বিনিময় পোস্ট - ১ " style="border:0;" />
ব্লগের লোকজনের সাথে কুশল বিনিময় করার জন্য এই সিরিজের পোস্ট গুলা ব্যবহার করা হবে। যখনি পোস্ট পুরান হয়ে যাবে, তখনি একটা করে নতুন পোস্ট দিবো। এতে করে কুশল বিনিময় করতে আসা ব্লগ বন্ধুদের শিরোনামহীনের মিউজিক ভিডিও দেখতে হবে না <img src=" style="border:0;" />

এই মাসের ২৫ তারীখে মেয়ের বাবা হয়েছি, (রমজানের পোস্ট পড়ে অনেকেই জানেন, তাও বল্লাম আরকি <img src=" style="border:0;" /> )

আপাতত লেখার আর কিছু নাই, সবাই ভালো থাকুন।
হ্যাপি ব্লগিং <img src=" style="border:0;" />

____________________________________

এডিট: বাবুর ২টা ছবি দিলাম <img src=" style="border:0;" />
____________________________________

আমার আম্মার কোলে:


আমার হাতে বাবুর হাত <img src=" style="border:0;" />
]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/29033807 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/29033807 2009-10-29 01:26:58
শিরোনামহীন এর গান: বুলেট কিংবা কবিতা (ফাইনাল ভিডিও) " style="border:0;" />
ব্যান্ড: শিরোনামহীন
এলবাম: বন্ধ জানালা।
গান: বুলেট কিংবা কবিতা।
কথা ও সুর: জিয়া।
কনসেপ্ট, স্টোরিবোর্ডিং, থ্রিডি, এডিটিং: শ্যাডোলিট (তৌহিদুল ইসলাম, আবু মুসা ইফতেখার, ইমরানুল হক)।

ভুল-ভাল গুলা আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন <img src=" style="border:0;" />


]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28905179 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28905179 2009-02-01 12:27:28
ফিলিস্তিনিদের উপর ইসরাইল এর অমানবিক হামলায় একজন মামুলি ব্লগারের প্রতিবাদ প্রিয় সামহোয়্যারইন ব্লগে এই বিষয়টি নিয়ে অনেক পোস্ট /প্রতিবাদ আশা করেছিলাম... হতাশ এবং লজ্জিত হলাম।

আমরা মনে হয় নিজেদের নিয়ে বেশি ব্যাস্ত থাকি বলে এসব গায়ে মাখি কম...
আজ ফেসবুকে কিছু ছবি দেখে নিজেকে খুব ছোট মনে হলো...এই রকম গনহত্যার কোনো প্রতিবাদ করছিনা আমরা!
যাই হোক, আমি পোস্ট এ ওখান থেকে কোনো ছবি দিলাম না...

একজন মামুলি বাংলাদেশি হিসেবে কিছুই করার নেই আমার। তবুও এই পোস্ট আর আমার প্রোফাইলের ছবি দিয়ে প্রতিবাদ করছি এই গনহত্যার।

সবার কাছে অনুরোধ থাকলো প্রোফইল ইমেজ পরিবর্তন করে প্রতিবাদে অংশগ্রহন করুন...
]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28896375 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28896375 2009-01-12 12:17:23
সামহোয়ারে আমার এক বছর... আজকে সামহোয়ারে আমার এক বছর ১ সপ্তাহ হলো। ইদানিং ব্লগে আসা হয় কম কম। অনেক প্রিয় ব্লগার/বন্ধুরা আছে এখানে। অনেক মনে পরে সবার কথা। তখন এসে ঢু মেরে যাই। আমি লেখালেখি বিষয়ে ০ ডিগ্রি সেলসিয়াস...ব্লগে আসি মূলত বন্ধুদের সাথে আড্ডা দিতে। যথারীতি আজকেও আমার লেখার কিছু নাই।
সবাই ভালো থাকেন! <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28846785 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28846785 2008-09-23 07:20:35
<img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_23.gif" width="23" height="22" alt="X((" style="border:0;" /> " style="border:0;" />
এই কয়দিন অফিসেও যাই নাই কোথাও বেরও হই নাই। মেজাজ চরম খারাপ।
কম্প্যুটারেও বেশিক্ষন বসতে ভাল্লাগেনা। সারাদিন শুয়ে শুয়ে টিভিতে কি দেখা যায় খুজলাম এই কয়দিন। এই টিভি নিয়েই কিছু কথা বলার জন্য পোস্ট টা করলাম। নিচে লিস্টে আমার অবজার্ভেশন লিখলাম:

● যেই বাংলা চ্যানেলেই যাই সেইটাতেই দেখি কেউ স্টেজে দাড়িয়ে গান গাচ্ছে। অসহ্য!অসহ্য!অসহ্য!
টিভি চ্যানেল গুলার হাবভাব দেখে মনে হচ্ছে পুরা জাতিকে গায়ক গাইকায় কনভার্ট করে ফেলবে!

● এই গেল দিনের বেলা আর সন্ধার কথা...আর রাতে (১০টার পরে) যেই চ্যানেলই দেই দেখি টক শো! অসহ্য!অসহ্য!অসহ্য!অসহ্য!অসহ্য!অসহ্য!
কয়েকটা শোতে আবার খবরের কাগজ পড়ে পড়ে বিষ্লেষন করে। এরচে আজাইরা আর কি হইতে পারে!

● এমটিভি দেখার চেষ্টা কর্লাম...সারাদিন হিন্দি সিনেমার ট্রেইলার আর সন্ধার পর থেকে ালের রিয়েলিটি শো। একটা শো তে দেখলাম একগাদা মেয়ে দুইটা ছেলের জন্য কম্পিটিশন করে গালাগালি মারামারি কিছুই বাদ রাখেনা...ডায়লগে ইট্টু পরপর "টুট" "টুট" "টুট" করে। রিয়েলিটি শো (কন্সপিরেসি শো টু বি প্রিসাইস্) নিয়ে আমার এ্যালার্জী অনেক আগে থেকেই। আগে এ্যামেইজিং রেস দেখতাম মাঝে মাঝে...কিন্তু ঐটার সাথে এখনকার শো গুলার আকাশ পাতাল তফাত। পলিটিক্স আর কুটনামি সেন্ট্রিক শো...এইগুলাও মানুষ মূল্যবান সময় নষ্ট কইরা দেখে! অসহ্য!!!

● নাটক দেখার চেষ্টাও কর্লাম...ভয়াবহ অবস্থা! "গুলশান এভেনিউ" নামে একটা নাটক দেখার জন্য বাসার মেয়েরা পাগল! আমি একদিন দেখতে বসে দেখি হিন্দি সিরিয়ালের বাংলা ভার্সন! সকালে উইঠা রিজেন্সি হোটেলে ব্রেকফাস্ট করতে যায়! রাগে মাথার চুল ছিড়তে ইচ্ছা করে আমার। আমরা এইগুলা কি দেখি সারাক্ষন??

● ফারুকির নাটক নিয়া কিছু বলার মুড নাই...

আমি আসলে টিভি দেখিনা তেমন একটা বাসায় থাকলে কম্প্যুটারেই বসে থাকি বেশিরভাগ সময়... আর দিনের বেলা বাসায় থাকা হয় কম সো দিনের প্রোগ্রামগুলা দেখিইনাই কোনোদিন।

আরো মনে পড়লে পরে এ্যাড করবোনে...
আমার মাথা মনে হয় ঠিক নাই...
]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28820275 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28820275 2008-07-14 19:33:27
হায় ভালবাসি - মহীনের ঘোড়াগুলি " style="border:0;" />


বিষু লিরিক্স দেও! <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28810731 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28810731 2008-06-17 23:22:46
কয়েকটা ছবি কিন্তু এই ক্যামেরা নামক বস্তু দিয়ে ছবি তুলতে গিয়ে যা বুঝলাম তা হলো: দেখতে ছোটখাটো হলেও এর জটিলতা কম্প্যুটারের চেয়েও বেশি!
আ্যাপার্চার, শাটার স্পিড একটা ঠিক করতে গেলে আরেকটা নষ্ট হয়ে যায় <img src=" style="border:0;" />
আর মোক্ষম সময়ে হাত কাপাকাপি তো আছেই...
যাই হোক, কিন্তু ব্যাপারটা অসম্ভব ইন্টারেস্টিং!]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28778685 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28778685 2008-03-13 00:16:35
আরো কিছু কুকর্ম ওয়ারফেইজের টা বানানোর সময় তো নিতান্তই শিশু ছিলাম!
ব্লগের দোস্তদের সাথে কত্তদিন আড্ডা দেইনা...সবাই কেমন ? <img src=" style="border:0;" />

]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28778084 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28778084 2008-03-10 22:04:28
পুরনো কিছু কুকর্ম কিছু ম্যাক্সে আর কিছু ফটোসপে করা।
ভালো লাগলে বা না লাগলে বইলেন <img src=" style="border:0;" />

আরেকটা কথা...ছবিগুলা কেউ কোথাও ব্যবহার করতে চাইলে নিতে পারেন, কিন্তু প্লিজ আমারে জানায়া নিয়েন <img src=" style="border:0;" />

(এই পোস্টে কেউ হুদাই প্লাস / মাইনাস দিয়া ফুইটেন না দয়া কইরা) ]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28775008 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28775008 2008-02-29 01:27:04
টেকি পুস্ট! - পিকাসা ব্যাবহার করেছেন কেউ? " style="border:0;" />
তাই ঠিক করলাম একখান টেকি পুস্ট ঝাইড়া দেই।

আজকে আমি আপনাদের গুগলের পিকাসা ইমেজ ম্যানেজার নিয়া কিছু জ্ঞান(!) দিব।
এম্নিতে গুগল তো বস পাব্লিকের আখড়া আমরা সবাই জানি... কিন্তু ডেস্কটপ সফটওয়্যার মনে হয় না বানায় (ভুল কইলে নিজগুনে মাফ চাইয়া নিয়েন...থুক্কু কইরা দিয়েন)।
যাউজ্ঞা যা কইতেছিলাম...পিকাসা। কি জানি কমু ভাবসিলাম... ও হ্যা এইটা একটা ফাটাফাটি সফটওয়্যার। ক্যান?
কারনঃ

১। ফাটাফাটি ইন্টারফেস (এই ব্যাপারে কোনো তর্ক নাই!)

২। ইমেজ কালেকশান করা যায়।
মানে অনেকগুলা ফোল্ডার একসাথে বান্ডিল কইরা রাখার মত একটা ব্যাপার।

৩। ফাটাফাটি সিম্পল স্লাইড শো।

৪। ইমেজ লেবেল করা যায়।
এইটা অনেকটা ট্যাগ এর মত কাজ করে। ধরেন একই ইমেজে আপ্নের ভাইগ্নাও আছে আবার আপনের ইয়েও আছে। আপনি চাইলেন ইমেজ টা আপ্নের ভাইগ্নার ফোল্ডারে থাকুক। আবার আপ্নের ইয়ের ফোল্ডারেও কিন্তু ছবিটা থাকা বাঞ্চনীয়! এই অবস্থায় কি করবেন? একি ইমেজ দুইটা আলাদা ফোল্ডারে রাখবেন তাইনা? এইরকম ২০০ ছবি থাকলে কি করবেন? <img src=" style="border:0;" />
পিকাসাতে ইমেজ লেবেল কইরা রাখলে আপ্নে একই ইমেজে অনেকগুলা লেবেল লাগাইতে পারবেন। এতে একই ইমেজ আলাদা আলাদা কালেকশনে থাকবে। <img src=" style="border:0;" /> (এক্ষন প্লাস টিপি দেন!)

৫। কালার দিয়া ইমেজ সার্চ।
এইটা মনে হয় আর কোনো সফটওয়্যারে নাই। বিষয় হইল গিয়া ধরেন আপনে শুধু লাল রঙ বেশি ওয়ালা ইমেজ গুলা দেখতে চান বা শুধু সাদাকালো ছবি দেখতে চান অথবা চাইলেন লাল আর সবুজ রং ওয়ালা ছবি গুলা দেখবেন। এইটা করার জন্য সার্চে গিয়া টাইপ করেন color: red (লাল ছবির জন্য) অথবা color: gray (সাদাকালো) color: red + color:green (লাল+সবুজ)।

৬। টাইমলাইন
এইটা অনেকটা ক্রিকেটের স্কোরকার্ডের মতো। এইটা পিকাসার সব ফোল্ডার গুলারে এক লাইনে সাজায়া দিবে প্লাস নীচে একটা হিস্টগ্রাম দেখাবে অই ফোল্ডার গুলার কোন্টাতে কত ছবি আছে। যেই ফোল্ডারের রান যত বেশি সেইটার মাথা তত উচা দেখাবে। <img src=" style="border:0;" />

আরো লিখতাম...থাউকগা পরে লিখবো
_________________
এডিট: আসল কথাই কইনাই...গুগলের আর সবকিছুর মতো এইটাও ফ্রি!
ডাউনলোড করেন এইখান থেইকা।]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28774077 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28774077 2008-02-25 23:25:17
... যদি স্বর্গে দেখা হয়?

তুমি কি চিনবে আমায়?
যদি স্বর্গে দেখা হয়?

এ হাতে রাখবে তোমার হাত?
যদি স্বর্গে দেখা হয়?

আমি কি সইতে পারবো সেদিন?
জেনে এই স্বর্গ আমার নয়...


______________________________________________
(আমার প্রিয় একটা ইংরেজি গান থেকে কয়েক লাইন বাংলা করলাম।)
সব প্রাপ্তির পরেও মনে হয় কিছু অপূর্ণতা থেকেই যায়। এটাকেই কি দুঃখ বিলাস বলে?

]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28765600 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28765600 2008-01-30 18:41:01
নাম বিভ্রাট (উৎসর্গ কুবি মানুষ) আমি হবু পিতাকে জিগ্গেস করলাম: নতুন বাবু'র নাম কি রাখবেন?
জবাবে উনি বল্লেন: ঈদের আগে হলে যদি মেয়ে হয় নাম রাখবো রোযা।
আমি বল্লাম: আর ছেলে হলে কি নাম রাখবেন রমজান?
আমার এই নিরীহ প্রশ্ন শুনে ভদ্রলোকের চেহারায় আধার নেমে এলো।
কিছুক্ষন চুপ করে থেকে বল্লেন: ছেলে হলে নাম রাখবো সিয়াম।

বিদ্র: এই পুস্টের সাথে কোনো ব্লগারের কোনোরকম সংযোগ নাই! তবে মানু ব্যাতিক্রম হইতে পারে ]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28762069 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28762069 2008-01-18 11:59:50
প্রিয় গান: Bob Dylan: Blowin' in the Wind How many roads must a man walk down Before you call him a man? Yes, 'n' how many seas must a white dove sail Before she sleeps in the sand? Yes, 'n' how many times must the cannon balls fly Before they're forever banned? The answer, my friend, is blowin' in the wind, The answer is blowin' in the wind. How many times must a man look up Before he can see the sky? Yes, 'n' how many ears must one man have Before he can hear people cry? Yes, 'n' how many deaths will it take till he knows That too many people have died? The answer, my friend, is blowin' in the wind, The answer is blowin' in the wind. How many years can a mountain exist Before it's washed to the sea? Yes, 'n' how many years can some people exist Before they're allowed to be free? Yes, 'n' how many times can a man turn his head, Pretending he just doesn't see? The answer, my friend, is blowin' in the wind, The answer is blowin' in the wind.


_______________________________________
ছবিটা ফটোশপ এ করা।]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28754642 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28754642 2007-12-28 17:05:07
নস্টালজিয়া... তারপর এক এক করে হয়ে গেল অবাক ভালোবাসা, একটি ছেলে, আশা, স্বাধিকার, কৈশর...আরো অনেক গান। কৈশর গানটা শুনে কি হলো জানিনা...মনটাই খারাপ হয়ে গেল! স্কুলে রেগুলার ছিলাম না কখনোই। গানটা শুনে স্কুলার দিন গুলা মনে পড়ল...ইশ স্কুল লাইফটা যদি আরেকটু লম্বা হতো!

গত রাতে আবার বসলাম। ব্যান্ড ছিল সোলস্। আবারো একই ঘটনার রিপিটেশন! অবাক লাগলো...এক একটা গানের সাথে কত কিছু লিংক হয়ে থাকে!
সোলসের প্রোগ্রামটা বেশি জমজমাট ছিলো। অনেক শিল্পীরাও গানের জন্য অনুরোধ পাঠালেন (আগুন, অর্থহীনের সুমন)। এক পর্যায়ে ইটিভি'র সব ফোন লাইন নাকি জ্যাম হয়ে গিয়াছিল! <img src=" style="border:0;" /> তারপর লোকজনের মোবাইলে sms আসা শুরু করলো গানের রিকোয়েস্টের... অনেক দিন পরে বেশ আয়েশ করে দুইটা কনসার্ট দেখলাম!]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28753376 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28753376 2007-12-23 16:09:00
ইউফোরিয়া (ইউরিয়া না কিন্তু!) যখন নেই কোনো তাড়া

যখন সময় অসীম লাগে
তখন কি আর করা...

বইসা বইসা খই ভাজ!
খৈ এর নাম ইউফোরিয়া!!
___________________________________
ছবিঃ থ্রিডি স্টুডিও ম্যাক্স + ফটোসপ।
লেখাঃ মুই।
বিঃ দ্রঃ i'm not high]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28747364 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28747364 2007-11-24 23:19:00
কি মজা ভাল্লাগেনা... আর.ই.এম এর এই গানটা ইদানিং বেশি শুনছি।


O-Life is bigger
It's bigger than you
And you are not me
The lengths that I will go to
The distance in your eyes
Oh no I've said too much
I set it up

That's me in the corner
That's me in the spotlight
Losing my religion
Trying to keep up with you
And I don't know if I can do it
Oh no I've said too much
I haven't said enough
I thought that I heard you laughing
I thought that I heard you sing
I think I thought I saw you try

Every whisper
Of every waking hour I'm
Choosing my confessions
Trying to keep an eye on you
Like a hurt lost and blinded fool
Oh no I've said too much
I set it up

Consider this
The hint of the century
Consider this
The slip that brought me
To my knees failed
What if all these fantasies
Come flailing around
Now I've said too much
I thought that I heard you laughing
I thought that I heard you sing
I think I thought I saw you try

But that was just a dream
That was just a dream

_________________________________
আচ্ছা, ব্লগে গুতাগুতিটা একটু কম হলে ভালো হয়না?]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28747070 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28747070 2007-11-23 03:44:08
সূর্যাস্ত (ছবিপোস্ট) ক্যামেরা: নকিয়া ৬৬৩০ (আসল ক্যামেরা কিনার টাকা নাই)
নারিকেল গাছটার উপর দিয়ে বধ্যভূমি দেখা যাচ্ছে...]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28745093 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28745093 2007-11-13 00:33:05
সামান্য দুঃস্বপ্ন - রকস্ট্রাটা'র গান ক্রুদ্ধ ক্রুদ্ধ উন্মক্ত
চারিদিকে কোলাহল হিংসা হিংস্রতা
চারিদিকে ভাঙনের শব্দ

"আমি দশ কোটি অভাগা" বাতাস গর্জে বলে
"আমার প্রাপ্য নিতে এসেছি"
"আমি শিশুর চোখের জল" বৃষ্টি ঝাপিয়ে ওঠে
"এতকাল নিশ্চুপ থেকেছি"

মুষ্টিবদ্ধ হাতে আগুন ঝরানো চোখে
শত শত বছরের অভিযোগ
পায়ের আঘাতে মাটি কেপে কেপে ওঠে আজি
"মিশে যাক এই সম্রাজ্য"

"আমার সন্তানের খাদ্য নিয়েছ কেড়ে"
চিৎকার করে ফসলের মাঠ
"তুমি ভিখিরির থলে যার হাতে তুলে দিয়েছিলে
প্রতিদান দিতে হবে তাকে আজ"


সকলি কল্পনা ওরা বড় শান্ত
মূর্খ রাজ্য বড় অসহায়
বিশ কোটি হাতে আছে শেকল ছেড়ার কাটা
এখনো ওদের কাছে জানা নেই
এখনো স্তব্ধ ওরা আজো বড় শান্ত
শুধু দুঃস্বপ্ন দেখায়


_____________________________________
অনেকেই মেটাল ব্যান্ডগুলোর দুর্বল লিরিকের কথা বলেন...তাদের জন্য এই পোস্ট টা দিলাম।]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28743855 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28743855 2007-11-09 00:19:07
ব্লগের গিটারিস্টদের জন্য এটা বানানোর পেছনে মেইন ইন্সপিরেশন ছিল Guns n Roses এর slash এর অসাধারন গিটার প্লে...(আমি তখন Guns n Roses এর অন্দ্ধভক্ত ছিলাম)।
আসল গিটারটি জনপ্রিয় গিটার নির্মাতা প্রতিষ্ঠান Gibson এর তৈরি, মডেল হলো Les-paul
তবে আমি যেই রং এর টা তৈরি করেছি সেটা ব্যবহার করে God-smack এর লিড গিটারিস্ট (নাম জানিনা)। আপনারা straight out of line গানের ভিডিওটি দেখে থাকলে গিটারটা চিনতে পারবেন
(i need a head banging emoticon here! @ কতৃপক্ষ)]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28743536 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28743536 2007-11-07 22:53:09
কক্সবাজার ট্রিপের কিছু ছবি সেই ট্রিপের কিছু ছবি শেয়ার করছি।
]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28743275 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28743275 2007-11-07 02:00:57
ধুমপায়ীরা আসলে কি খান?
ভার্সিটি পড়ুয়া এক ছেলে, হার্ডকোর স্মোকার। একদা তার ভার্সিটির সামনে আড্ডায় বসে আবিষ্কার করল তার কাছে নেক্সট সিগারেট টা ধরানোর মত কোনো ম্যাচ বা লাইটার নেই...আশেপাশের পোলাপানের কাছে চেয়েও দেখা গেল কারো কাছে নেই(কপাল খারাপ)। কি আর করা...অগত্যা সে পথচারী একজন মধ্যবয়স্ক ভদ্রলোককে থামিয়ে জিজ্ঞেস করলঃ
"আঙ্কেল আপনার কাছে একটা লাইটার হবে?"
লোকটা ছেলেটার চেহারার দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে বল্লোঃ
"গু খাও আর চামচ রাখোনা?"
হতভম্ব ছেলেটার সামনে দিয়ে লোকটা হেটে চলে গেল...

মোরাল ওফ দা স্টোরিঃ ধুমপায়ীদের পকেটে চামচ থাকা জরুরী।]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28742389 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28742389 2007-11-03 20:48:15
মুখোশ মুখোশ আমার একই

মুখোশ থাকে ধ্রুবক হয়ে
শুধু মানুষ পালটে দেখি
_____________________________
ছবিঃ3ds max এ তৈরি করেছি।
লেখাঃ shameless interpretation from "Shape of my heart" by Sting]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28737252 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28737252 2007-10-12 23:51:18
প্রিয় গান - আইরিস (আমার শোনা বেস্ট গান গুলোর একটি) cause I know that you feel me somehow
Youre the closest to heaven that ill ever be
And I dont want to go home right now

And all I can taste is this moment
And all I can breathe is your life
cause sooner or later its over
I just dont want to miss you tonight

And I dont want the world to see me
cause I dont think that theyd understand
When everythings made to be broken
I just want you to know who I am

And you cant fight the tears that aint coming
Or the moment of truth in your lies
When everything feels like the movies
Yeah you bleed just to know youre alive

And I dont want the world to see me
cause I dont think that theyd understand
When everythings made to be broken
I just want you to know who I am

And I dont want the world to see me
cause I dont think that theyd understand
When everythings made to be broken
I just want you to know who I am

And I dont want the world to see me
cause I dont think that theyd understand
When everythings made to be broken
I just want you to know who I am

I just want you to know who I am
I just want you to know who I am
I just want you to know who I am

]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28734969 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28734969 2007-10-02 06:00:23
বিবর্ণ " style="border:0;" />
Details: max+vray]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28734208 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28734208 2007-09-28 16:12:59
মাটির হাতি http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28733853 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28733853 2007-09-27 01:46:16 কৃষ্ণকলী'র গান ঠুকতে ঠুকতে যাচ্ছে দুরেই
ভাবনা গুলো গরাগরি
খাচ্ছে মাথায় খাচ্ছে বারি
কখন হবে সমাধান খানি
কখন হবে জানাজানি

আকাশ বিছিয়ে সাদা আঁচল
চোখ মুছে দেয় ভিজিয়ে কাজল
এবার সুখে সবাই হাসে
একার বুকে স্বপ্ন ভাসে
নির্বাক ছোটমুখ
নির্বাক ভাসাবুক
একলার পথটা নির্লিপ্ত বহুদুর

হাটতে হাটতে একটা নুড়ী
ঠুকতে ঠুকতে যাচ্ছে দুরেই

নিঃশব্দে হেটে যাওয়া
নিঃশব্দে ছেয়ে যাওয়া
নিঃশব্দে দিয়ে যাওয়া
নিঃশ্চুপ বেঁচে থাকি
ডুকরে কাঁদে ছোট্ট মুখখানি
সব্বাই সবার অজানা বানী

হাটতে হাটতে একটা নুড়ী
ঠুকতে ঠুকতে যাচ্ছে দুরেই...
...........................................

কৃষ্ণকলী'র গান এর মধ্যে এই গানটা আমার সবচে প্রিয়।
না শুনে থাকলে শুনে দেখুন।
এই শিল্পির উপরে লেখা নিউ এজ পত্রিকার একটি আর্টিকেল দেখুন এখানে]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28733371 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28733371 2007-09-24 23:57:28
সবুজ এই ইমেজটা 3ds max 7 এ তৈরী করেছিলাম অনেকদিন আগে। কেমন হয়েছে?
]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28733175 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28733175 2007-09-24 01:33:37
সাগরে সূর্যাস্ত সাগরের প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে, বলে বোঝানোর মতো না।]]> http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28732971 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28732971 2007-09-23 03:04:01 কটু'র জন্য কবিতা তোমার সে মুছে যাওয়া স্মৃতি
খুঁজে ফের নিজেকে তুমি আজ।

সত্যি যদি ভালবাস
তবে কেন আড়ালে থাক
মেলে ধর নিজেকে তুমি আজ।

.............................................
উৎসর্গ: আমার কটু কে
বি: দ্র: ব্যর্থ কবিতা লেখার দু:স্বাহসের জন্য ক্ষমাপ্রার্থী।]]>
http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28732866 http://www.somewhereinblog.net/blog/shadowlitblog/28732866 2007-09-22 16:06:54