somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপগ্রেড করেনিন গ্রামীনফোন ক্রিষ্টালের অপারেটেং, সাথে ফ্রীতে গ্রামীনফোনের রিংটোন এবং লোগো আউট

০৫ ই জুলাই, ২০১১ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কয়েকদিন আগে এই পোষ্টটি দিয়েছিলাম, অনেকেই ধন্যবাদ জানিয়েছেন। আর যারা পড়েন নি তাদের জন্য রিপোষ্ট। আর যারা পড়েছেন তাদের জন্য আপডেট সহ পোষ্ট। ব্লগার মারুফ হোসেন এবং আ শী ষ কে বিশেষ ভাবে ধন্যবাদ কারণ তাদের জন্যই পোষ্টটি আপডেট করতে পরেছি।


অনেকদিন থেকে ইচ্ছা একটি এন্ড্রয়েড পাওয়ার্ড মোবাইল ব্যবহার করা। কিন্তু দামের সাথে পেরে উঠছিলাম না। এর মধ্যেই বের হল গ্রামীনফোন ক্রিস্টাল সেটটি, যা কিনা হুয়াই এর ইউ ৮৫০০ মডেলের। এমনিতে আমি ব্যেক্তিগতভাবে গ্রামীন ফোন সহ্য করতে পারি না, তার উপর তাদের চায়না সেট। একটু ভয় হচ্ছিল ঠিকই, কিন্তু যখন দেখলাম যে অনেক দেশেই এই সেটটা বিক্রি হচ্ছে (গ্রামীনফোনের মত করে কাস্টমাইজ করে), তখন কিছুটা ভরসা পেলাম। আর সাথে দুই বছরের সেবাতো থাকছেই। তাই কিনে ফেলার সিদ্ধান্ত নিলাম। কিন্তু আবার বাধা, দেখি তাদের অপারেটিং সিস্টেম আপগ্রেডেবল না! এটা দেখে অনেক কষ্ট লাগল, কারণ এন্ড্রয়েডের একলার ২.১ ভার্সনের কিছু সমস্যা আছে, যার অনেকটাই কাটিয়ে ওঠা হয়েছে ফ্রোয়ো ২.২ তে। কিন্তু এইটা হিসাব করে কিনলাম যে কোন একটা উপায় বের হবেই। কিনেই নেমে পড়লাম খোজাখুজিতে, পেয়েও গেলাম একটি সাইট! তারপর আপডেট করলাম। প্রথমে ভেবেছিলাম যে হয়ত আমার ২ বছরের সেবা পাবার আশা শেষ, কিন্তু পরে দেখলাম যে আবার গ্রামীনফোনের দেয়া অপারেটিংএ ফিরে যাবার সুবিধা আছে। তাহলে আসুন দেখেনেই কি করে আপনার সেটকে ফ্রোয়ো ২.২ তে আপগ্রেড করবেন (সাথে ২.১ এ ডাউনগ্রেডের টিপস্ ও আছে)।

তার আগে আসুন দেখি কেন ২.১ থেকে ২.২ তে যেতে চাইঃ
১. ২.১ এ বার বার গ্রামীনের লোগো দেখায় আর এর গ্রামীনফোনের রিংটোন এবং এলার্ট খুবই বিরক্তিকর লাগে।
২. ২.১ এ সকল এপ্লিকেশন ইন্সটল হয় সেটের মেমরিতে। যার কারণে সেট স্লোতো হয়ই, সাথে ইচ্ছামত এপ্লিকেশন ইন্সটলের সুবিধাটা আর থাকে না।
৩. আপগ্রেডের সব কিছু ভাল হবার কথা। কারণ এটি আগের ভার্সনের ভূলগুলিকে দূর করে করার চেষ্টা হয়।
৪. সেটের ব্যাটারি ২.২ তে অনেক বেশি থাকে।
৫. ২.২ এর এপ্লিকেশনের সংখ্যাও অনেক বেশি।

আপগ্রেড করাঃ
বিষয়টি খুবই সহজ, যেকোন নভিস লোকও করতে পারবে।
১. প্রথম এবং সব থেকে গুরুত্ব পূর্ণ কাজ হল আপনার সব কন্টাক্ট, মেসেজ, ফাইল ইত্যাদি এর ব্যাকআপ করুন।
২. Click This Link এই সাইট ভিজিট করুন, দেখবেন প্রায় ৩৭টি ফাইলের লিংক দেওয়া আছে। যার প্রত্যেকটি কোন না কোন দেশের জন্য কাস্টমাইজড। তবে আমাদের ফ্রোয়ো ২.২ তে নিতে যেটি লাগবে তার জন্য froyo লেখা লিংকটি কপি করুন। অথবা Click This Link এই জিপ ফাইলটি প্রায় ১১৭ মেগাবাইটের।
৩. ডাউলোড হবার পর ফাইলটি আনজিপ করুন। দেখবেন উল্টাপাল্টা নাম দিয়ে অনেকগুলো ফোল্ডার আছে। এর মধ্যে থেকে একটা ফোল্ডারের নাম dload এবং এর মধ্যে একটি ফাইল updata.app যার সাইজ ২১১ মেগাবাইট।
৪. এই dload ফোল্ডারটি updata.app ফাইল সহ আপনার মেমরি কার্ডে কপি করুন।
৫. এবার সেট টি বন্ধ করুন।
৬. এবার কল শেষ করার বাটন + সাউন্ড বাড়ানোর বাটন এক সাথে চেপে ধরুন এবং পাওয়ার বাটন চাপ দিন, দেখবেন আপগ্রেডের একটি উইন্ডো আসবে যেখানে আপনার কিছুই করার থাকবেনা। শুধু বসে বসে দেখবেন।
৭. দুই ধাপে কাজটি শেষ হবে, এবং খুব বেশি সম্ভাবনা যে শেষ পর্যায়ে এসে ইরর দেখাবে। ভয় পাবেন না। কারণ কিছুই হয় নি। ইরর দেখানোর পর ৩-১০ সেকেন্ড অপেক্ষা করে ব্যাটারি খুলে ফেলুন এবং ১০ সেকেন্ড অপেক্ষা করুন। এবার আবার ৬নং ধাপ এর কাজ করুন, অর্থাৎ কল শেষ করার বাটন + সাউন্ড বাড়ানোর বাটন এক সাথে চেপে ধরুন এবং পাওয়ার বাটন চাপ দিন। এবারও আগের মত আপগ্রেডের উইন্ডো আসবে এবং কাজ শেষ হলে সাকসেস দেখিয়ে ফোনটি রিস্টার্ট করবে।
ব্যাস কাজ শেষ। এবার দেখুন আপনার সেট চালু হবার সময় যেখানে আগে গ্রামীনের লোগো ২বার দেখাত, সেখানে হুয়াই এর লোগো মাত্র একবার দেখাবে এবং চালু হবে। আর গ্রামীনফোনের বিরক্তিকর টোন গুলাতো যাবেই।

প্রথমে রেডিও কাজ করাতে পারছিলাম না। তবে ব্লগার মারুফ হোসেন আসল রেডিওর সফটওয়ার যোগাড় করেছেন যা আপনি http://megaupload.com/?d=8RP2R7X8 এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর তা ঠিক মতই কাজ করে।

আর ব্লগার আ শী ষ খুজে বের করেছেন স্কাইপে যা আপনি Click This Link এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।


আবার গ্রামীনফোনের দেয়া অপারেটিংএ ফিরে যাবার উপায়ঃ
Click This Link এই পেজের Click This Link (Bengal GP) ফাইলটি ডাউনলোড করুন এবং উপরের পদ্ধতি অনুসরণ করুন। তাহলেই হবে।

এভাবে আপনি সবকটি ফাইলের জিনিষ ট্রাই করে দেখতে পারেন। তবে ২.২ আপডেট শুধু ফ্রোয়োতেই, বাকি সব গুলি ২.১।

আশাকরি আপনাদের ভাললাগবে।
১৬টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×