somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে আসুন দুটি ব্লগ, যেখানে বাংলা থাকা সত্বেও বাংলা নিষিদ্ধ!!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে মাঝে মধ্যেই লেখার চেষ্টা করি। তবে বাংলা ব্লগগুলিতে থাকার চেষ্টা করি সারাদিনই। সামু, প্রথম-আলো, বিডিনিউজ, সোনারবাংলা ইত্যাদি, ইত্যাদি। প্রতিদিনই পড়ার চেষ্টা করি। যখনই সময় পাই, পড়ি, মন্তব্য করি এবং নিজে লিখি।

ঘুরতে ঘুরতে অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে, তারই একটা আজকে শেয়ার করব। এমন দুই ব্লগ সম্প্রতি পেয়েছি, যেখানে বাংলা থাকা সত্বেও বাংলা পুরুপুরি নিষিদ্ধ।

আসেন তাহলে বিস্তারিত জানি।

আয়োজন.কমঃ
ব্লগে মাঝে একজন পিটিয়ে এড করেছিলেন এই ব্লগের। লেখার চেষ্টা করেছিলাম। যদিও ব্লগটিতে যেয়ে দেখি যে এখানে বাংলায় কোন পোষ্ট করার নিয়ম নাই, ইংরেজীতে করতে হবে। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম যে উপরে ব্যানারে আবার বাংলাতেই আয়োজন লেখা।

যাই হোক কোন আপত্তি ছিলনা। কিন্তু মাঝে একদিন ঐ ব্লগের চ্যাট রুমে বাংলা লিখে যেন নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। তখন চ্যাটে ছিলেন ৫জন (আমি বাদে), প্রত্যেকে আমাকে প্রায় ধুয়ে ছেড়ে দিল। আমি প্রতিবাদ করার চেষ্টা করতেই ব্লগের এডমিন আমাকে বলে বসলেন যে এখানে কি কোন বাংলা লেখা দেখতে পান যে আপনি বাংলা লিখলেন। আমি বললাম যে এই সাইটের ব্যানারেই তো আছে। সাথে সাথে সবাই অপমানিত বোধ করলেন এবং একজন আপু বললেন যে "এই সব আজাইরাদের জন্য চ্যাটে আসার কোন উপায় নাই।"

সব থেকে মজার বিষয় ছিল যে আপু ঐ কথাটি কিন্তু বাংলায় লিখেছিলেন। আমি যদি বাংলা লেখার চেষ্টা করে আজাইরা হই, তবে আমি তাই থাকতে চাই।

ওপেষ্ট.অর্গ
এই ব্লগের নাম শুনেছি মাত্র ২-৩ দিন হল। ব্লগের নাম শোনার সাথে সাথে একটি একাউন্ট করলাম এবং পোষ্ট করলাম। পোষ্ট করেছি ২৩ সেপ্টেম্বর সকাল ০৯:৩১:৩০ তে। তা পড়েছেন মাত্র ৮জন। আর মন্তব্য করেছেন মাত্র ২জন। তাদের মন্তব্যের নমুনা দেখুন এখানে

প্রথম জন বুঝাতে চেষ্টা করেছেন যে, কেন বাংলায় লেখা হয়েছে। কিন্তু বিষয়টি কি কেউ লক্ষ্য করেছেন যে তার ইংরেজী এতই দূর্বল যে তিনি এই সাধারণ কথাটি লিখতে গিয়েও ভূল করেছেন। দ্বিতীয় জন আরো বেশি বিদ্রহো ঘোষনা করে সরাসরি পোষ্টি ডিলিট করতে বলেছেন। কিন্তু এখানেও গলদ, the বা this এর কোন একটা থাকার কথা থাকলেও তা দিতে ভূলে গিয়েছেন লেখক।

কেউ কেউ হয়ত বলবেন যে এই সাইটে তো বাংলায় আর কোন পোষ্ট নাই, তবে আমি কেন লিখতে গিয়েছি। সহজ উত্তর, বাংলায় পোষ্ট না থাকলেও অনেক লিংক এবং অনেক কথাই বাংলাতে আছে। এমনকি উপরের নেভিগেশনে যেই বাটন গুলি দেওয়া তার শেষটি হচ্ছে "কিবোর্ড" যাতে ক্লিক করলে বাংলা কিবোর্ডের অপশন আসে। অর্থাৎ সাইটটি বাংলায় লেখার বিরুদ্ধে যাবার কোন প্রশ্নই থাকে না। আবার হয়ত কেউ বলবেন যে ঐ সাইটটি ইংরেজি প্রাক্টিসের জন্য এবং মন্তব্য কারী দুইজন ইংরেজীতে কাচাঁ বলে এমন ভূল করেছেন। তাহলে আমি বলব যে, যা বলবেন তা সুন্দর ভাবে বলুন, বলে দিন যে "এখানে বাংলা নিষিদ্ধ" এবং তার সাথে সাইটগুলি থেকে বাংলা সরান।
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×