সময়ঃ বিকাল ৪:২০-৪:৩০ মিনিট
তারিখঃ ১৭/১১/২০১১
স্থানঃ বসুন্ধরা সিটি শপিং মলের নিচে
বিশ্ববিদ্যালয়ের একটা কাজে কাওরান বাজার গিয়েছিলাম। ফেরার পথে কলাবাগানে একজন আত্মীয়ের বাসায় একটু যাবার কথা ছিল। আমার মডেমটা তার বাসায় আছে, নিতে হবে। সে জন্য হেঁটেই ফিরছিলাম। বসুন্ধরা শপিং মলের কাছাকাছি এলাকায় আসবার সাথে সাথে প্রকৃতি আমাকে প্রচন্ড ভাবে ডাক দিতে থাকল। সেই ডাক উপেক্ষা করে অন্য কোন কিছু করা আমার পক্ষে সম্ভব ছিলনা। দৌড়ে ঢুকলাম শপিং মলে। ঢুকেই গনশৌচাগারের দিকে ভো-দৌড়। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরছিলাম। মাঝে একটি দোকানে ক্যামেরা দেখে দাড়িয়ে গেলাম। খুব ইচ্ছা করছিল ক্যামেরা কেনার, কিন্তু টাকা নাই।
যাই হোক, ক্যামেরার মায়া ত্যাগ করে শপিং মল থেকে বের হবার পথ ধরলাম। বাইরে মাত্র বের হয়েছি। সামনে তাকিয়ে দেখি প্রচন্ড পরিমানে হট ড্রেসে ৪জন আসছে। যেই ৪জন আসছে তাদের মুখ বাদ দিয়ে শুধু নিচের অংশে দেখলে যে কেউ বলবে যে আল্ট্রা মর্ডান মেয়ে। কিন্তু মুখের দিকে তাকালেই বোঝা যাবে যে তারা আসলে হিজড়া। যাই হোক। একজনের ড্রেসের দিকে (ভাইরে, শুধুই ড্রেস, অন্য কিছু না) চোখ আটকে গেল, কারণ খুব বেশি হলে ৩০ সেকেন্ড আগেই এমন একটা ড্রেস ভিতরে দেখেছি মনে হচ্ছিল। যাচাই করার জন্য পিছনে তাকাতেই চোখে পড়ল এক আপুকে, যে কিনা এক ভাইয়ার হাত ধরে খুব আল্লাদী ভাবে হেটে আসছে। সেই আপুও ঐ একই ডিজাইনের এবং রং এর ড্রেস পরা। মাত্র ভাবছি যে আপু যদি এই কান্ড দেখে তাইলে কি হবে, এর মধ্যেই আপু দেখে ফেলল যে একজন হিজড়ার গায়ে এই একই ড্রেস।
ভাই কান্দন কারে কয়। আপু বাইরে এসে প্রচন্ড কান্নাকাটি শুরু করে দিল। মাত্র ২দিন আগে তিনি ৭,০০০ টাকা খরচ করে (আপু কাঁদতে কাঁদতে বলছিলেন) ড্রেসটা কিনেছেন, আর এখন!?
প্রচন্ড হাসি পেল। তবে কষ্ট লাগল বেচারা বয়ফ্রেন্ডটার জন্য। কারণ আপু কোন ভাবেই আর ঐ ড্রেস পরবেন না, এবং ভাইয়া আপুকে নিয়ে আবার মার্কেটের মধ্যে ঢুকলেন নতুন একটা ড্রেস কিনে দিতে।
আমার ভয় হচ্ছিল যে ভিতরে যেয়ে যদি আবার তাদের সাথে দেখা হয়, তাহলে কি অবস্থা হবে এটা ভেবে। হাতে সময় ছিল না, তাই আর তাদের কি হল দেখতে পারলাম না।
বিঃ দ্রঃ এই লেখা দ্বারা কোন ভাবেই কোন জাতি, গোষ্ঠি, বর্ণ, ধর্ম ইত্যাদির মধ্যে কোন পার্থক্য বোঝানোর চেষ্টা করা হয়নি। দয়া করে কেউ এই বিষয়গুলি নিয়ে প্যাচাবেন না।
যদিও ছোট্ট ঘটনা ১ এর সাথে ছোট্ট ঘটনা ২ এর কোনই মিল নাই, তবুও লিংক দিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



