আমার প্রথম ব্লগে আমি কুরআন ও হাদীস পড়ার প্রতি গুরুত্ব দিয়েছি ।আজ আমি কুরআন থেকে আমাদের উপকারীতা গ্রহণের পদ্ধতি বলব ইনশাআল্লাহ
কুরআনের অনুবাদ:
কুরআনের অনুবাদ পড়ার ক্ষেত্রে, কয়েকটি অনুবাদ পড়ার কথা বলেছি।কারণ এটা আপনার বুঝার ক্ষেত্রে সুবিধা হবে। অনুবাদ পড়ার ক্ষেত্রে কিছু বিষয়ে গরমিল, স্ববিরোধিতা, অস্পষ্টতা, কঠিন মনে হতে পারে। এতে থামার প্রয়োজন নেই। এমনটা ভাবা ঠিক হবে না য়ে কুরআনে ভুল আছে।(নাউযুবিল্লাহ)
কারণ কুরআনের তাফসীর প্রথমে কুরআন দিয়েই করতে হয়। কুরআনের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে। তাই প্রথমে যেটি বুঝতে পারবেন না, তা পরে পরিষ্কার হবে।
কুরআনে যে আহকাম দেয়া আছে তার কোনটা রহিত হয়েছে, তা জানা না থাকলে সমস্যা হবে।
কুরআনের বিভিন্ন বিষয় রয়েছে, যা আরবী ভাষায় সাধারন হলেও তা আমাদের কাছে অপরিষ্কার তা আমাদের আরবী না জানার কারণে প্রশ্নের উদ্ভব হয়।
কুরআনের ব্যাখ্যা হল হাদীস। হাদীস পড়তে হবে ।হাদীস পড়লে কুরআনের শানে নুযুল (অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট), আহকাম, রহিত আয়াত ,মাসায়েল জানা যাবে।
কুরআন জানার জন্য ভালো তাফসীর অধ্যয়ন করা। তাফসীর কুরআন বুঝার জন্য সবচেয়ে সহায়ক ।
উল্লেখযোগ্য তাফসীরগ্রন্থ হচ্ছে-
০১. তাফসীর ইবনে কাসীর
০২. তাফসীর ইবনে জারীর
০৩. তাফসীর ইবনে কুরতবী
০৪. আহকামুল কুরআন
০৫. তাফসীরে মাআরেফুল কুরআন
০৬ তাফসীর ফি জালালাইন
০৭. কুরআনের তাফসীর (হুসাইন আল মাদানী প্রকাশনী)
০৮. তাফসীরুল কোরআন-আবদুল মজিদ দরিয়াবাদী
০৯. The Message of The Holy Quran
১০. Translation of Quran- Abdullah Yusuf
১১. তাইসীরুল কোরআন-তাওহীদ পাবলিকেশন্স প্রকাশিত
এছাড়া কুরআনের তাফসীর জানার জন্য হাদীস গ্রন্থ পড়া উচিত। প্রত্যেকটি হাদীস গ্রন্থে তাফসীর বিষয়ক অন্তত একটি অধ্যায় আছে। যা আপনাকে দিবে কুরআন সম্পর্কিত অসাধারণ জ্ঞান।
কুরআন সম্পর্কিত বিষয় আরো ভালোভাবে জানার জন্য বিভিন্ন বই পড়া যায়-
কুরআন কি আল্লাহর বাণী- ডা. জাকির নায়েক
কুরআন বুঝে পড়তে হবে- ডা. জাকির নায়েক
আল কুরআন ও বিজ্ঞান- ডা. জাকির নায়েক- পিস পাবলিকেশন্স
আল কুরআন ও বিজ্ঞান- ডা. জাকির নায়েক- তাওহীদ পাবলিকেশন্স
বাইবেল, কুরআন ও বিজ্ঞান- মরিস বুকাইলি
আল কোরআনের অভিধান -হাফেজ মুনীর আহমেদ –আল কোরআন একাডেমী লন্ডন
উলুমূল কোরআন- আল মাকতাবাতুশ-শাফিয়া, রাজশাহী
তাফসীর শাস্ত্রের ইতিহাস-আল মাকতাবাতুশ-শাফিয়া ,রাজশাহী
সূরা আর-রাহমানের তাফসীর- আল মাকতাবাতুশ-শাফিয়া, রাজশাহী
এখানে একটি বিষয়ের উল্লেখ করা উচিত যে, কুরআন হাদীসের পাশাপাশি সীরাত তথা জীবনীগ্রন্থ পড়া উচিত
কয়েকটি সীরাত গ্রন্থ
সীরাতে ইবনে হিশাম
আর রাহিকুল মাখতুম।
রাসূলুল্লাহর বিপ্লবী জীবন
রাহমাতুল্লিল আলামিন
এসব পড়া অনেক ঝামেলা মনে হতে পারে, কিন্ত কুরআন পৃথিবীর সর্বশ্রেষ্ট গ্রন্হ এটাকে বুঝতে হবে তা না হলে দুনিয়া আখেরাতে কল্যাণ পাওয়া যাবে না।
তাই আল্লাহর কাছে দোআ করি যেন আল্লাহ কুরআন পড়া ও সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।
তাছাড়া এসব একদিনে পড়তে হবে তা নয়, মাসে কিছু টাকা খরচ করে বই গুলো এক এক করে কিনতে পারেন বা website থেকে download করে পড়তে পারেন।
এজন্য কিছু Link দিচ্ছি
কুরআনের অনুবাদ
http://www.qurantoday.com
islamhouse in BENGALI
http://www.islamhouse.com/s/9739
islamhouse i n English
http://www.islamhouse.com/s/9661
http://www.banglakitab.com
http://www.islamonline.com
http://www.irf.net
http://www.calltoislam.com
অনলাইনে যদি আপনি ইংরেজীতে কুরআন বা হাদীস পড়তে চান তাহলে এই লিংকে ক্লিক করুন:
অনলাইনে কুরআন পড়া
অনলাইনে হাদীস সার্চ
কুরআন ও হাদীসের বাংলা, ইংরেজী,হিন্দি, আরবী প্রভৃতি বই,অডিও, প্রবন্ধ, প্রশ্নোত্তর ও ভিডিও এর জন্য
অসাধারণ website
http://www.islamhouse.com
http://www.islambasics.com
ইসলামী পত্রিকার নাম ও ঠিকানা
মাসিক আল-কাউসার
web: http://www.alkawsar.com
মাসিক আত-তাহরীক
web: http://www.at-tahreek.com
মাসিক মদীনা
মাসিক জিজ্ঞাসা
মাসিক রহমানী পয়গাম
মাসিক পৃথিবী
মাসিক আল-ফোরকান
আরও জানিয়ে দিচ্ছি কোন কোন দিনে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় ইসলাম বিষয়ক লেখা প্রকাশিত হয়:
শনিবার: কালের কন্ঠ
শুক্রবার: নয়া দিগন্ত, যুগান্তর, সমকাল,
বাংলা হাদীস পেতে:
বাংলায় বিভিন্ন হাদীস
কোরআনের বিভিন্ন অনুবাদ
আগামী পর্বে হাদীস পড়ার নিয়ম প্রকাশিত হবে ইনশাআল্লাহ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

