আজ বহুদিন পর প্রতিদিনের হাদীস পেশ করছি। কারণ আমার হল বন্ধ হয়ে গিয়েছিলো। আর আমি হল থেকে কম্পিউটার মডেম কিছুই নিয়ে যেতে পারিনি। তাই আমি এতদিন হাদীস পেশ করতে পারিনি।
এখন থেকে প্রতিদিন দিবো ইনশাআল্লাহ। আমার জন্য দুআ করবেন।
আগের পর্ব
মুনাফিকদের আলামত:
আব্দুল্লাহ ইবনে আমর (রাযি) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা: ) বলেছেন, যে ব্যক্তির মধ্যে চারটি জিনিস পাওয়া যাবে সে প্রকৃতপক্ষে মুনাফিক। আর যার মধ্যে এ চারটির একটি জিনিস পাওয়া যাবে তার মধ্যে মুনাফিকের একটি অভ্যাস বিদ্যমান, যে পর্যন্ত সে এটা পরিত্যাগ না করবে। আর এই চারটি জিনিস হলো:
১. তার কাছে আমানত রাখা হলে সে খিয়ানত করে
২. যখন কথা বলে, মিথ্যা বলে
৩. যখন ওয়াদা করে, ভঙ্গ করে
৪. যখন ঝগড়া করে গালিগালাজ করে।
(মিশকাত তাহকীক আলবানী হা/৫৬, বুখারী মুসলিম হা/৫৮।
হাদীস থেকে শিক্ষা:
হাদীসে মুনাফিকের লক্ষণ প্রকাশ পেয়েছে। এথেকে দূরে থাকার প্রতি নির্দেশ রয়েছে। এই চারটি মন্দকাজ থেকে আমাদের দূরে থাকা উচিত। কারণ কুরআনে রয়েছে , নিশ্চয়ই মুনাফিকদের অবস্থান জাহান্নামের নিম্নস্তরে। আল্লাহ আমাদেরকে এসব মন্দকাজ থেকে দূরে থাকতে সহায়তা করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

