গত পর্ব গুলো দেখতে
ইসলামের পূববর্তী ও শেষ অবস্থা
আবু হুরাইরা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, ইসলাম গরিবী অবস্থায় (স্বল্প সংখ্যক লোকের মাধ্যমে )শুরু হয়েছে এবং তা পরিশেষ ঐ অবস্থায় প্রত্যাবর্তন করবে। তাই স্বল্প সংখ্যক ঈমানদার লোকদের জন্য শুভ সংবাদ।
( মিশকাত তাহক্বীক আলবানী হা/১৫৯। মুসলিম হা/১৪৫।
ব্যাখ্যা:
ইসলাম অর্থ এই হাদীসে ইসলাম ও মুসলিম উভয় অর্থ হতে পারে। ইসলাম ধর্ম অর্থ গ্রহণ করা হলে অর্থ ইসলাম মাক্বাহ হতে যখন মাদীনায় যাত্রা শুরু করে তখন তার সাহায্য কারী ও অনুসরণকারীর সংখ্যা খুবই কম ছিল। ঠিক একইভাবে শেষ যামানায়ও এর সাহায্যকারী ও অনুসরণকারীর সংখ্যা খুবই কম হবে। দ্বীন অবহেলিতভাবে আবার মাক্বাহ ও মাদীনায় ফিরে আসবে।
ইসলাম অর্থ মুসলিম হলে এর অর্থ দাড়াবে, প্রথম যুগে যেমন মুসলিম সংখ্যায় কম ছিল, অসহায় ছিল, শেষ যামানায়ও মুসলিমদের অবস্থা তা-ই হবে। হাদীসের শেষের অংশ এই অর্থই বুঝায়। অতএব যে স্বল্প সংখ্যক মুসলিম শেষ কালের এই সঙ্গিন অবস্থায় ইসলামের উপর মজবুত থাকবে তাদের জন্য শুভ সংবাদ তাদের পুরষ্কার আল্লাহর কাছে।
আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং ইসলামের উপর মজবুত থাকার তওফিক দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

