somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিদিনের হাদীস-১৮

২৬ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল বেশ ব্যস্ত থাকায় আমি প্রতিদিনের হাদীস পেশ করতে পারিনি। তাই আজকে দুটি হাদীস।

আবদু্ল্লাহ ইবনে মাসউদ (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল (সা)কে ইরশাদ করতে শুনেছি: আল্লাহ তাআলা সেই ব্যক্তির মুখ উজ্জল করুন যে আমার কোন কথা শুনেছে এবং যেভাবে শুনেছে ঠিক সেভাবেই অন্যের কাছে তা পৌছে দিয়েছে। অনেক সময় যাকে পৌছানো হয় যেস শ্রোতা থেকে অধিক স্মরণকারী হয়। (তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত তাহক্বীক আলবানী হা/২৩০)। হাদীস সহীহ।
ব্যাখ্যা:
রাসূলুল্লাহ (সা) এর পবিত্র হাদীস,শুনা এসব হাদীসের উপর আমল করা, মানুষের কাছে পৌছে দেয়া খবুই সৌভাগ্য ও বারাকাতের কাজ। এই কাজ দ্বীন-দুিনয়ার কামিয়াবী ও কল্যাণের উপায়। গোটা উম্মাতে মুসলিমার এ কথার উপর পূর্ণ ঈমান ও আক্বীদাহ আছে যে, রাসূল (সা) এর হাদীসের তা’লীম নেয়া ও তা’লীম দেয়া এই উভয় কাজই জগতে আল্লাহর সন্তুষ্টি লাভ ও ভাগ্যবান হবার কারণ হয়ে দাড়ায়।


ইবনু আব্বাস (রাযি) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন,আমার পক্ষ থেকে হাদীস বর্ণনার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। যে পর্যন্ত আমার হাদীস (কথা) বলে নিশ্চিত হবে না, তা বর্ণনা করবে না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা (হাদীস) আরোপ করেছে সে যেন তার ঠিকানা জাহান্নামে ঠিক করে নিয়েছে। (তিরমিযী,মিশকাত তাহক্বীক আলবানী হা/২৩২)। হাদীস সহীহ।
ব্যখ্যা:
মূল উদ্দেশ্য হল, হাদীস বর্ণনার ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। সত্যিকারে হাদীসটি রাসূলুল্লাহর কিনা নিশ্চিতভাবে না জেনে মানুষের কাছে কোন হাদীস বর্ণনা করা না হয়। যদি কেউ জেনে বুঝে কোন কথা রাসূল (সা) এর হাদীস বলে বর্ণনা করে ও প্রচার করে, যা হাদীস নয়, তাহলে তার উপর আল্লাহর কঠিন শাস্তি নির্ধারিত হয়ে আছে।
হাদীস দুটি হতে শিক্ষা:
১. রাসূল (সা) এর হাদীস বর্ণনার প্রতি উত্সাহ ও গুরুত্ব
২. যে ব্যক্তি হাদীস অন্যের কাছে বর্ণনা করে তার তুলনায় যার কাছে বর্ণনা করবে সে বেশী স্মরণ শক্তির অধিকারী হতে পারে
৩. হাদীসের নামে মিথ্যা হাদীস বর্ণনা করা নিষেধ। রাসূল (সা) এর নামে জাল হাদীস বর্ণনা করা কবীরা গুনাহ।
৪. হাদীস সম্পর্কে নিশ্চিত না হয়ে হাদীসকে রাসূলের হাদীস (কথা ) বলা
৫. হাদীসের সনদ নিয়ে গবেষণা করার প্রতি উত্সাহ প্রদান
৬. ইচ্ছাকৃত ভাবে মিথ্যা হাদীস বর্ণনা কারীর শাস্তি জাহান্নাম।
প্রসিদ্ধ জাল হাদীস সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
Click This Link

আল্লাহ আমাদের কুরআন ও সহীহ হাদীসের উপর আমল করার তওফিক দিন।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×