somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবধান, পর্নো সাইটে ঢুকবেন না!

২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি কি কোনো পর্নো সাইটের সদস্য? তাহলে এখনি সেখান থেকে নিজেকে সরিয়ে নিন৷ না হলে কোনো একদিন দেখবেন আপনার নাম, পরিচয় সবার সামনে৷ তখন অবস্থাটা কী হতে পারে, একবার ভেবে দেখুন!

জ্বী হ্যাঁ৷ এমন ঘটনা কিন্তু এরই মধ্যে ঘটে গেছে৷ ‘লুলজসেক' নামের একটি হ্যাকিং গ্রুপ সম্প্রতি বিভিন্ন পর্নো সাইটের হাজার হাজার সদস্যের নাম প্রকাশ করেছে৷


সিআইএ’র ওয়েবসাইট হ্যাকারদের কবলে পড়েছিল
তারা এতটাই শক্তিশালী যে, বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা অ্যামেরিকার সিআইএ'র ওয়েবসাইটেও হামলা চালিয়েছে লুলজসেক৷ ফলে গত সপ্তাহে একদিন দুই ঘণ্টার জন্য এই ওয়েবসাইটের গতি ধীর হয়ে গিয়েছিল৷ এছাড়া অনেক ব্যবহারকারী কোনো ব্যাপারে জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে উত্তর দেয়া সম্ভব হচ্ছিল না৷

মার্কিন সিনেট ও সনি কোম্পানির ওয়েবসাইটও সম্প্রতি হ্যাক করে লুলজসেক৷

এসব কারণে এই হ্যাকিং গ্রুপের সদস্যদের খুঁজছিল ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী৷ সোমবার এ দলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে ব্রিটেনে৷ তাঁর নাম রায়ান ক্লেয়ারি৷ বয়স মাত্র ১৯৷

ক্লেয়ারি'র মা বলছেন ১২ বছর বয়স থেকেই কম্পিউটারই তার জগৎ৷

ক্লেয়ার গ্রেপ্তার হওয়ার পর লুলজসেক বলছে তারা শুধু আনন্দ করার জন্যই হ্যাক করে থাকে৷ তবে অনলাইনে ব্যক্তিগত তথ্য দেয়া যে নিরাপদ নয়, সেটাও তারা মানুষকে জানাতে চায়৷

সম্প্রতি আরেকটি নামকরা হ্যাকিং গ্রুপ ‘অ্যানোনিমাস'এর সঙ্গে জোট বেঁধেছে লুলজসেক৷ তাদের আশা, এবার তারা সরকারি ওয়েবসাইট থেকে তথ্য বের করতে পারবে৷

উল্লেখ্য, গত বছর উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের বিরুদ্ধে যেসব কোম্পানি অভিযোগ এনেছিল তাদের ওয়েবসাইট হ্যাক করে বিখ্যাত হয়ে গিয়েছিল ‘অ্যানোনিমাস'৷
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×