আমার প্রিয় পোস্ট

আয়না,আমি এবঙ নুনের ইতিহাস

১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৮

শেয়ারঃ
0 0 0


শাহাদাৎ তৈয়ব

১.
আমি প্রতিমুহূর্তে এক আয়নার সামনে দাঁড়িয়ে থাকি
বড়ো দীর্ঘকাল ধরে দাঁড়াবার এক প্রাণান্ত ইতিহাস
দুনিয়ার জানা অজানা সমস্ত চি‎‎‎হ্নই আয়নার মধ্যে সাঁতার কাটে
সাঁতার কাটে অধরাকে ধরবার বিপুল আকুতি আমার
কেবল আকুতি নয় সময়ের অধিক এক দায় বলে
ঋণ বলে
মুহূর্তের খাঁচায় আমি আটকে পড়লাম
পড়ে পড়ে বারবার আয়নার সামনে দাঁড়াই
আয়না আর সময় এক রকম বলে
অথবা খাঁচা আর মুহূর্ত এক হুকুম বলে
আয়নার মধ্যে দায়শোধের আমার হরফমালা এঁকে যাই
আয়নাই কেবল আমার নিয়তির পায়ে মাথা নোয়াবার সুদীর্ঘ পথ
আয়নাই কেবল আমার পূর্ণতার অথৈ রহস্য
যুগ যুগ ধরে এই আয়নার সামনে আমি
তাকালেই দেখি এখন অন্য এক ছবি ভেসে ওঠে
ভেসে ওঠে আকাশ পাতাল অসংখ্য ফারাক
কোথাও আর ফাঁক নেই যেখানে উঁকি দিলে দেখা যাবে
মানুষের মুখ
তবু বারবার এগিয়ে যাই
যতই এগিয়ে যাই
এ আমার ছবি এ আমার জীবন
আয়নার সেই ছবির মতো হয়ে উঠছে
আমি উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে যেখানেই দাঁড়াই
দেখিনা গন্ধ আমার, নিজের ছায়া, নিজের ভাষা
আমি শুধু
আয়নায় মিশে থাকা সেই ছবিতেই
ক্রমাগত তলিয়ে যাচ্ছি
হারিয়ে যাচ্ছি।

২.
যে জগত গিলে ফেলছে রূহের নীলিমা
যে বর্তমান ঘিরে রাখছে আয়না এবং সময়ের চারসীমা
আকাশে জমিনে গোপনে প্রকাশ্যে তার নুন আর নুন
জাহেরী বাতেনী সবখানে তার মহাপরাক্রমশালী নুন
লোহার চেয়ে কঠিন হলেও অনায়াসেই তাতে গলে যেতে হয়
গলে যেতে হয় মগজের তামাম রসায়ন
গলে গলে দিনবাত আমি খুন হলেও
খুন হয়নি নির্জীব বীর্য আর গুপ্ত নি:শ্বাস।
তবে বীর্যে, রসে, বাতাসে আমার-
মনে রেখো, গলে পড়বে একইরকম,
নুনের ইতিহাস।
প্রভু আমায় পানি দাও-বীর্যরস,
দাও বাতাস -বায়ুর পরশ।

















 

প্রকাশ করা হয়েছে: সময়নামা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৬
মুক্তি মণ্ডল বলেছেন: আমার কাছে ১ বেশি ভাল লাগলো।
২. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৪
তরিকুল হুদা বলেছেন: সুবহানাল্লাহ। কবিতা দুটা পড়ার সময় আমার ঘড়ির কাটা থেমে গেল দেখলাম।দুইটাই ভালো তবে প্রথমটা একটু বেশী।

কবিতাতো চলছেই, আর অন্য কিছু লিখবেন না?

ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.৭০৪৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ