আমার ব্যক্তিগত ব্লগ

রোজা রাখার জন্য....

০১ লা অক্টোবর, ২০০৬ রাত ২:৩৪

শেয়ারঃ
0 0 0

আগে আব্বা আম্মার ধারণা ছিল, তার মেয়েরা রোগা ভোগা (আমার এখনকার চেহারা তখনও হয়নি), সুতরাং রোজা রাখা যাবে না। মহামুশকিল! বয়স তো 12 এর বেশি, রোজা ফরজ। অথচ, আব্বা আম্মা বোঝে না। সেহেরির সময় কিছুতেই ডাকবে না। হালকা আলো দিয়ে দুজনে চুপচাপ সেহেরি খায়। আমরা টেরও পাইনা। বড়পা বুদ্ধি বের করলো। ওকে সেহেরিতে না ডাকলে না খেয়েই রোজা রাখা শুরু করলো। এবার কাজ হলো। সেহেরিতে আব্বা আম্মা নিজ গরজেই ডেকে দিতে লাগলেন (অবশ্যই অখুশি মনে)। তবে তাদের এই ধারণা ভেংগেছে। এরপর আমার ছোট ভাইবোনরা 10 বছর বয়সেই সব রোজা রাখছে। কোন বাধা নেই, কোন সমস্যাও কারো হয়নি।

 

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা অক্টোবর, ২০০৬ সকাল ৮:৪৫
মিথিলা তালুকদার বলেছেন: সব বাবা-মা মনে হয় এরকম ।
৩. ০১ লা অক্টোবর, ২০০৬ সকাল ৯:০৩
কাশফুল বলেছেন: খুব ছোট থাকতেই রোজা রাখা অভ্যাস

আর তখন রোজা রাখলে একটা দারুন সুযোগ পেতাম সারাদিন গেম খেলতে খেলতে সময় কাটিয়ে দিতাম
৪. ০১ লা অক্টোবর, ২০০৬ সকাল ৯:১১
অতিথি বলেছেন: রোজা মানেই মজা ... নো খাওয়া দাওয়া ... তবে ইফরাতী টা জম্পেস হয়
৫. ০১ লা অক্টোবর, ২০০৬ সকাল ৯:১১
হাবিবমহাজন বলেছেন: সন্তানের প্রতি আপনাদের পিতা মাতার অত্যধিক ভালবাসায় (যাতে স্বাস্থ্যহানী না হয়) এরকম অন্যায়টি হয়েছিল অথর্াৎ রোজা রাখার উপযুক্ত হওয়া সত্ত্বেও আপনার পিতা মাতা তা (রোজা রাখা) থেকে বিরত রাখতে চাইছিলেন।

শুনে ভাল লাগল যে - আপনাদের আচরণ ছিল প্রসংশনীয়।
৬. ০১ লা অক্টোবর, ২০০৬ সকাল ৯:১৫
অতিথি বলেছেন: সবার আব্বা-আম্মা মনে হয়.... এই কাজ করে... আমাকেও একটা সময় ডাক দিতো না... :((
৭. ০১ লা অক্টোবর, ২০০৬ দুপুর ১২:১৭
খুশবু বলেছেন: পিচ্চি কালে ডাকতনা ।আর এখন না উঠলে বাসায় ঝড় শুরু হয় ।ফ্যান অফ করে , হাতপা ধরে টানাটানি বাদ যায় না । ঃ (
৮. ০১ লা অক্টোবর, ২০০৬ দুপুর ১২:২৭
অতিথি বলেছেন: ইফতারি হতে আর কত দেড়ি?আর কতখন পর ইফতারি?ধুরো!
১০. ০১ লা অক্টোবর, ২০০৬ বিকাল ৩:৩১
অতিথি বলেছেন: আমি ভুলে গেছি কবে আমাকে সেহেরীর জন্য ডাকা হত না । তবে অনেক ছোট থাকতেই আমি রোজা রাখি ।
১১. ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:৫৬
আলী বলেছেন: খুসবু
পা ধরে টানাটানি না তোমারে পানির বালতিতে দেয়া দরকার পাগলী

 

মোট সময় লেগেছে ১.০৪২৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইচ্ছে করে সব সময় খুব সুখে-আনন্দে থাকি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ