আমার ব্যক্তিগত ব্লগ

গুর্খা বাহিনী

২১ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:১৯

শেয়ারঃ
0 0 0

আজকের সব তথ্যই গাইডের মুখে শোনা...।
নেপালের গুর্খাল্যান্ডের অধিবাসিদের সেনাবাহিনীকে বলে গুর্খা বাহিনী। এরা খুবই দুর্ধর্ষ আর বিশ্বস্ত হয়।
ব্রীটিশ সেনাবাহিনীতে গুর্খাদের একটি গ্রুপ আছে। এদের সাথে সামনাসামনি যুদ্ধে কেউ পারে না।
গুর্খাদের এজন্য ইউ কে তে যাবার বিশেষ কোটা আছে।
বিশ্বস্ততার জন্য সকলেই এদের কাজ দিতে পছন্দ করে। যেমন আপনি কয়েকজনকে কাজ দিলেন, একদিন বললেন, অপেক্ষা করো, আমি ফিরে না আসা পর্যন্ত। বাংলাদেশি হলে দেখা যেত অফিস ছুটির পর কিছুক্ষন দেখে চলে যাবে। এরা দরকার হলে সাড়ারাত বসে থাকবে কিন্তু আপনার কথা রাখবে।
এই বাহিনীর কারনে নেপালে বৃটিশরা ঢুকতে পারেনি। ফলে বৃটিশ উপনিবেশের কিছু বড় সুবিধাও নেপালে নেই। নেপালে রেল লাইন নেই।
আমরা গুর্খা বাহিনির মনুমেন্ট দেখছি।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫৩
প্রচেত্য বলেছেন: "বাংলাদেশি হলে দেখা যেত অফিস ছুটির পর কিছুক্ষন দেখে চলে যাবে" শুধুই কি বাংলাদেশী ?
না স্ব-দেশ বলে তার প্রতি মায়া এবং অধিকার থেকেই এ ত্রুটিটাকে উল্লেখ করা !
"গুর্খাল্যান্ডের মেয়েরা কি এমনই" - কনফিডেনশিয়াল
২. ২১ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫৩
প্রচেত্য বলেছেন: "বাংলাদেশি হলে দেখা যেত অফিস ছুটির পর কিছুক্ষন দেখে চলে যাবে" শুধুই কি বাংলাদেশী ?
না স্ব-দেশ বলে তার প্রতি মায়া এবং অধিকার থেকেই এ ত্রুটিটাকে উল্লেখ করা !
"গুর্খাল্যান্ডের মেয়েরা কি এমনই" - কনফিডেনশিয়াল
৩. ২১ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫৮
ভাস্কর চৌধুরী বলেছেন: ভালো পোষ্ট।
গুর্খা বাহিনী সর্ম্পকে জানতে পারলাম!!!৫
৪. ২১ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৬
বাঙাল যুবক বলেছেন: গুর্খা বাহিনীর এ পরিচয় আমাদের বাহিনীগুলোর মধ্যে এবং আমাদের নিজেদের মধ্যেও থাকুক
৫. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৯
সামহোয়্যার আউট বলেছেন: আজকের পোষ্টের ছবিতে আমি নিজেই মুগ্ধ...৫
৬. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৩
রাশেদ বলেছেন: এইখানেও বিলাই!
৭. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৯
দিগন্ত বলেছেন: "এই বাহিনীর কারনে নেপালে বৃটিশরা ঢুকতে পারেনি। " - এটা ঠিক তথ্য নয়। নেপালকে ইংরেজরা যুদ্ধে হারিয়েছিল ও অধীনতার চুক্তি করতে বাধ্য করেছিল। কোলকাতার অক্টারলনি মনুমেন্ট এই বিজয়ের স্মৃতিতে তৈরী।
"ফলে বৃটিশ উপনিবেশের কিছু বড় সুবিধাও নেপালে নেই। নেপালে রেল লাইন নেই।" - ব্রিটিশ উপনিবেশ না হওয়া সত্ত্বেও অন্ধ্র (হায়দ্রাবাদ), কর্নাটক (মহীশূর) বা কেরলে (ত্রিবাঙ্কুর) রেল লাইন আছে, আর উত্তর পূর্ব ভারতে নেই। নেপালে সমতল জমি কম বলে ওখানে ট্রেনলাইন বানানো ফিসেবল বা লাভজনক নয়।
৮. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৪
সামী মিয়াদাদ বলেছেন: হুমমমম....জানলাম, বুঝলাম....আচ্ছা আপনার পোষ্টের ছবিতে একটা না একটা বিড়াল থাকে? বিড়াল কি আপনার খুব প্রিয়? ঐটা কি আপনার বিড়াল?
৯. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৩১
মোহাম্মদ শহীদ উল্লাহ বলেছেন: ভাবী,বোর্ডে লেখা Attack Dogs on Patrol এই দৃশ্যে কুকুর থাকার কথা থাকলেও আপনি দিয়েছেন বিড়াল।
হায়রে বিড়াল প্রীতি!
দুই বিড়ালের কামড়া কামড়িতে মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায় মাঝমধ্যে,ইচ্ছে করে বিড়াল কে পিটিয়ে মারি। তাই বিড়াল কে আমার অসহ্য মনে হয়।

 

মোট সময় লেগেছে ০.৯৩৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইচ্ছে করে সব সময় খুব সুখে-আনন্দে থাকি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ