আমি বুঝতে পারছিলাম, আমার সহযাত্রীরা বিষয়টা নিয়ে যথেস্ট হাসি-ঠাট্টা করবে। তা করুক, এই সব গায়ে না মাখার অভ্যাস আছে। আমার ধারনা ঠিক ছিল।
যাই হোক যত হাসি ঠাট্টাই করুক না কেন, ওরা আমার খুবই উপকার করে দিয়েছিল। প্রায় সব জায়গায়ই ওরা এই বাক্স টেনে দিয়েছে। বোট থেকে বার বার ওঠানো নামানোর পুরো কষ্টও ওরা করেছে। আমি এই জন্য আমার ট্রীপের সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি।
বড় সুটকেস নিয়ে উপকারও হয়েছে, বিসকুটের টিন, ভিজা কাপড় সব এই সুটকেসে ভরে নেয়া হয়ে ছিল।
সুটকেসটা যে বেশ আকর্ষনীয় সেটা এবার ট্রীপে গিয়ে টের পেলাম। যেখানেই যাই সুটকেসের পিছনে ছোট বড় সব ধরনের মানুষের লাইন লেগে যায়। কেউ আমার সুটকেস নিয়ে আমাকে কষ্ট দিতে রাজি না। সবাই বলে বয়ে দিয়ে আসবে। কাউকে না দিলে পিছন পিছন মিছিল করে আসে। আবার নিজেদের মধ্যে মারামারি করে কে আগে বলেছিল, কে আগে টাচ করেছিল এই সব নিয়ে।
কোথাও রাখলেও লোক জন যাওয়া আসার সময় বিশেষ ভাবে লক্ষ্য করে।
হোটেলে এক পিচ্চি (৩ বছর বয়স হবে) মার কাছ থেকে সরে এসে খুব মনোযোগ দিয়ে সুটকেসটা দেখছিল। জিভ বের করে চাটার ধান্দাও করছিল। পরে লোকজন দেখে আর চাটেনি।
সুটকেসের হ্যান্ডেলে যে একটা কম্পাসও আছে এটাও আগে দেখিনি। ট্রীপের সংগীরা খেয়াল করেছে। যাই হোক সুটকেসের রূপ গুনে আর সবার মুগ্ধতায় আমি মুগ্ধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


