গত কয়েকটি দিন
২১ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৩৬
গত কয়েকদিন ধরে খুবই ক্লান্ত বোধ করছিলাম। অফিসে আসাও সম্ভব হয়নি। কারন চেয়ারে ঘন্টার পর ঘন্টা বসে থাকা (কাজ তো পরের কথা) একেবারে অসম্ভব ছিল। বাসায় আর ক্লিনিকে থেকেই দিন কাটাতে হয়েছে। যেখানেই থাকি সারাক্ষনই প্রায় বিছানায় শুয়েছিলাম। উঠে পানি খেতে হলেও কিছুক্ষন বিশ্রাম নিয়ে উঠতে হতো আর নড়াচড়া করার পর আবার বিশ্রামে যেতে হতো। না হলেই বমি, মাথা ঘুরানো। ডাক্তার অবস্থা দেখে বললেন, আর দেরি করা যাবে না, এক্ষুনি ক্লিনিকে ভর্তি হতে হবে। হলাম। শক্ত বিছানায় দিন রাত শুয়ে গা ব্যাথা নিয়ে ফিরে এলাম। তবে এখন কিছুটা শক্ত হয়েছি। অফিসেও এলাম। আস্তে কাজ কর্ম করি। দেখা যাক কয়দিন এভাবে চলে।
কৌশিক বলেছেন:
দুশ্চিন্তার বিষয়। দীর্ঘমেয়াদী একটা ছুটি নেয়া অপরিহার্য্য।
লেখক বলেছেন: আমার মন চাইছে ১ বছরের একটা ছুটি নিয়ে সাগরের পারে কোথাও গিয়ে থাকি। এদিকে আমার বাৎসরিক সাধারন ছুটিও শেষ হয়ে গেছে।
ইউনুস খান বলেছেন:
ছুটি নেন তারপর আরও শক্ত হয়ে অফিস করুন।
লেখক বলেছেন: দেখি কতদিন এভাবে চালাতে পারি। অবস্থা আবার খারাপ হলে আবার ক্লিনিকে গিয়ে থাকতে হবে।
এফ আই দীপু বলেছেন:
চাকরী থেকে একেবারে ছুটি নিয়া নেন। শক্ত হয়ে আবার নতুন কোনো চাকুরী খুঁজবেন।
লেখক বলেছেন: হায় হায় বলেন কি?
চাচামিঞা বলেছেন:
হম, এজন্যই বি্ড়ালগুলোকে ব্লগে খুজে পাচ্ছিলাম না। বড় একটা ছুটি নেন, আরো শক্ত হয়ে উঠুন, তারপর বড় বড় বিড়ালের ছবি দিয়ে পোস্ট ছারতে থাকুন। দোয়া রইলো আপনার জন্য।
লেখক বলেছেন: গত কয়েক মাস ধরে এরচেয়ে ভাল আর হচ্ছিনা। দেখি কতদিন এভাবে চলে।
আসিফ আহমেদ বলেছেন:
ভালো মতো বিশ্রাম নেন আর ব্লগিং করেন, সুস্হ হয়ে যাবেন তাড়াতাড়ি।
লেখক বলেছেন: ব্লগিং করার শক্তিও যে সবসময় পাই না
কৌশিক বলেছেন:
সে আর ইহজনমে সম্ভব না
লেখক বলেছেন: ![]()
অরণ্যচারী বলেছেন:
আপনি মেডিটেশন শুরু করুন।
লেখক বলেছেন: হমম শুনেছি খুব উপকারি।
চিকনমিয়া বলেছেন:
দোয়া
লেখক বলেছেন: দোয়া করছেন না চাইছেন?
অনিশ্চিত বলেছেন:
আসিফ আহমেদ বলেছেন: তাইলে হাতের কাছে যারে পান ধরে দুই চারটা কিল ঘুসি দিয়া দেন। বল ফিরে পাবেন--- উনার হাতের কাছে তো বিড়াল ছাড়া আর কিছু নেই।
তাড়াতাড়ি সুস্থ হোন। না হলে বিড়ালের সাথে আপনার দেখাদেখি ব্যান করা হবে।
লেখক বলেছেন: দেখতে চাইনা বাস্তবে।
বুমবুম বলেছেন:
কি হইছে?
লেখক বলেছেন: বুঝতে পারছি না।
লেখক বলেছেন: ধন্যবাদ।
বিবর্তনবাদী বলেছেন:
রেস্ট নিন, সুস্থ হয়ে উঠুন। রেস্টের সময় আমাদের সুন্দর সুন্দর লেখা উপহার দিন
লেখক বলেছেন: অফিস তখনই বাদ দেই যখন নড়াচড়ার মতোন অবস্থাও থাকেনা। লেখার তো প্রশ্নই উঠেনা।
চিকনমিয়া বলেছেন:
ডিং
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
আনিকা বলেছেন:
ইনশা আল্লাহ সব টিকঠাক থাকবে...
লেখক বলেছেন: ইনশাআল্লাহ।
লেখক বলেছেন: শারীরিক সব সমস্যা মেনে নিয়েই ভাল থাকার চেষ্টা করছি। বাকি আল্লাহ ভরসা।


















