আমার প্রিয় পোস্ট

আমার ব্যক্তিগত ব্লগ

রাখে আল্লাহ মারে কে

২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৪৭

                       

খুব ছোট বেলায় এই শিরোনামে বেশ কিছু ঘটনা পড়েছিলাম। যেখানে অদ্ভুত ভাবে প্রাণে বেঁচে যাওয়া কিছু মানুষের ঘটনা ছিল। পাঠক, ভয় পাবেন না, আমি তাদের কথা বলতে বসিনি। আমি আমার কথাই বলব।

যত কষ্টই হোক (বেশি সকালে উঠতে, সবার আগে গাড়িতে উঠে প্রত্যেকের বাড়ির সামনে দাড়িয়ে ওয়েট করে সবাইকে তুলতে, আবার যাবার সময় গাড়িতে বসে বাকিদের জন্য অপেক্ষা করতে) আমি অফিসের গাড়িতেই অফিসে যাওয়া আসা করি। সি এন জি বা ক্যাবে একা চলাচল করা নিরাপদ নয়, ভাড়াও অনেক বেশি চায়, ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হয় যদি কেউ রাজি হয় গন্তব্যে যেতে। রিক্সা সব রাস্তায় চলে না। আবার শক্ত, ঢালু সিটে বসে এক ঘন্টার উপর থাকাটাও আমার জন্য কষ্টকর।

কালও গাড়িতে ফিরছিলাম। বাড্ডার রাস্তায় হল্যান্ড সেন্টারের সামনে গাড়ি ইউ টার্ন নেয়ার সময় রাস্তা উল্টা দিকের রাস্তা ফাকাই ছিল। তবে আমি দেখতে পাচ্চিলাম, দুর থেকে একটা বাস খুব দ্রুত গতিতে আসছে। যার বাড্ডা-রামপুরা রাস্তায় চলাচল করেন তারা যানেন এই রাস্তায় মানুষকে রোড ক্রস করতে হলেও অনেকক্ষন দাড়িয়ে থাকতে হয়। রাস্তায় ছুটির দিনে জ্যাম থাকে। যানবাহন গুলো একটু ফাকা পেলেই মাথে ঢুকিয়ে দিয়ে নিজের জায়গা করে নেয়।

যাই হোক, যা মনে হলো স্বভাবত:ই গাড়ির ড্রাইভাব ভাবল তাকে দেখে ঐ বাস গতি কমাবে। বাস ড্রাইভার হয়তো ভাবল তার বাসের গতি দেখে আমাদের গাড়ি ব্রেক কষবে। কিন্তু বাস্তব হলো মানুষ কেউ কারো মনের কথা পড়তে পারে না। তাই দুটোই নিজের মতোন চলতে লাগল। শেষ মুহূর্তে আমাদের ড্রাইভার বুঝল, সংঘাত অবশ্যম্ভাবি। সে গতি কমালো, কিন্তু পিছালো না, রাস্তার বেশির ভাগ দখল করে আস্তে আস্তে ঘুরাতে লাগল, আর সেই সময় বাসও বাধ্য হয়ে হার্ড ব্রেক কষল। বাস সজোরে আঘাত করলো আমাদের গাড়ির সামনের বাঁ দিকের কাঁচে। বাসের কিছু হলো না, ট্যাপ খেলেও বোঝের উপায় নেই, আগে থেকেই অনেক ট্যাপ খেয়ে আছে। গাড়ির একটা পাশ চ্যাপটা হয়ে গেল। তবে সামান্য।

আমি স্তব্ধ হয়ে গেলাম। কোন কারনে ড্রাইভার আরেকটু পরে ব্রেক কষলে বা আমাদের গাড়ি স্পিডে ঘুরতে থাকলে বাস সরাসরি আমি যে দিকে বসে আছি সেখানে আঘাত করত। তারপরে কি হতে পারত সেটা পরের কথা। একবার ভাবলাম সামহোয়্যার আউটকে ফোন করে বলি কি হয়েছে। তারপর মনে হলো যদি ফোন করি তাহলে ও আরো চিন্তায় পড়ে যাবে। ওর তখন অফিস থেকে বের হবার সময়। বেচারা দুশ্চিন্তায় বাসে উঠতে গিয়ে আবার কোন কান্ড করে। তাই আর ফোন করলাম না।

 

 

  • ৩৬ টি মন্তব্য
  • ২১৫বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫০
comment by: আসিফ আহমেদ বলেছেন: আপনার শরীর এখন কেমন? আসলে রাস্তায় প্রতিদিন কতো যে এমন হচ্ছে।

ভালো থাকুন।
২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: ভাল আছি যতদূর সম্ভব।

২. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫২
comment by: নাইম বলেছেন: আপনি সুস্থ আছেন তো ?

ভালো থাকবেন।
২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: জি আমার আর ড্রাইভারের কিছু হয়নি।

৩. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫৪
comment by: কৌশিক বলেছেন: ড্রাইভারটারে একটা কানমলা দেন
২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: আমার হয়ে আপনিই না হয়..।

৪. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫৪
comment by: নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
আসলেই!
সবসময় আল্লাহ আপনার সহায় থাকুন।
আপনার সামহোয়ার আউট যেন কখনো দুশ্চিন্তায় না পড়ে।:)
২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: আমিন।

৫. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫৪
comment by: চিকনমিয়া বলেছেন: আয় হায়:(
২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: ঠিক আছি আমি।

৬. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫৫
comment by: সেকেতুরে বলেছেন: রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ ঠেকায় কে?। সত্যিই আপনি অনেক বড় বিপদ হতে বেচে গেলেন। আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর গাড়ী চালককে কখনও দ্রুত চালাতে উৎসাহ দিবেন না প্লিজ!।ভালো থাকবেন।.....................
২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: শুকরিয়া আদায় করছি।

৭. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫৬
comment by: সিটিজি৪বিডি বলেছেন: গাড়ীতে সব সময় সৃষ্টিকর্তাকে স্বরণ করুন, আর বিপদ হবে না, ইনশাআল্লাহ।
২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:০০

লেখক বলেছেন: আচ্ছা।

৮. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫৯
comment by: কৌশিক বলেছেন: ধোলাই না দিলে পরে একটা এক্সিডেন্টই করে ফেলবে।
২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:০১

লেখক বলেছেন: হমম। এ্যাকসিডেন্টের পর বেশ সাবধানে চালাচ্ছিল। দেখা যাক কতদিন মনে রাখে।

৯. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:০৪
comment by: মদন বলেছেন: আল্লাহর শুকরিয়া, আপনি জীবিত এবং সুস্থ্য আছেন।
২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:০৫
comment by: ইলা বলেছেন: সুবহান আল্লাহ। আলহামদুলিল্রাহ! দু` রাকাত শুকরিয়া নামায পড়েন। খারাপ কিছু হয়েগেলে আজ আমাদের মাঝে আপনাকে সুস্থ্য নাও পেতে পারতাম। সব সময় ড্রাইভারকে গতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে এবং আেস্ত আস্তে চালাতে বলবেন।

২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ। আস্তে বা ধীরে চালাতে প্রায়ই বলি, কারণ ঝাকুনি আমার সহ্য হয় না। সাধারনত: সাবধানেই চালায়।

১১. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১১
comment by: নিবিড় অভ্র বলেছেন: হুমমমমমম
৩১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: হমম

১২. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩৩
comment by: নতুন বলেছেন: বঝেছি আপনার নতুন ড্রাইভার দরকার...

এই ড্রাইভারটা কে নিয়োগ দিতে পারেন... খুব পাকা ড্রাইভার>> :)

৩১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: পছন্দ হয়েছে।

১৩. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩৩
comment by: নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: শুনে খুবই খারাপ লাগল, যাক আল্লাহর রহমতে কিছু হইনি ।
ড্রাইভারা একটু ধর্য কম থাকে । আশা করি ড্রইভার আর্র এমন করবে না ।
৩১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: আমিও আশা করি...

১৪. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৪৯
comment by: বুমবুম বলেছেন: ড্রাইভার রে মাইনাচ
৩১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: কোন ড্রাইভার?

১৫. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৫৫
comment by: চাচামিঞা বলেছেন: খুব ভালো লাগলো, আপনার কিছু হয় নাই যেনে। আসলে যেই রাস্তাটার কথা বলছেন, সেখানে সরকার আছে, বা কোনদিন ছিলো বলে মনে হয় না। আমার শশুর বাড়ী রামপুরা। আমি পারত পক্ষে সেখানে যাই না এই ট্রাফিক অব্যবস্হার কারনে।

বিড়াল ছারা পোস্ট মনেহয় প্রথম দেখলাম। (গাড়ীর পেছনে পুতুলটাকে আমি বিড়াল বলে মানতে রাজি নই।)


আপনার সুস্হতা উপলক্ষে বিড়ালটা উপহার দিলাম B-)
৩১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৬. ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৩২
comment by: ভোরের আলো বলেছেন: ভাল থাকবেন!
৩১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: আপনিও।

১৭. ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৫০
comment by: নাজমুল। বলেছেন: আলহামদুলিল্লাহ।গাড়ীতে সব সময় সিট বেল্ট পরে থাকবেন।দোয়া করি ভাল থাকেন।
৩১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৮. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ৮:০৮
comment by: আনিকা বলেছেন: আলহামদুলিল্লাহ... সাবধানে থাকবেন.. আমাকে ইথার বললো এই ঘটনার কথা, একটু ভয় পেয়েছিলাম.. ভালো থাকেন..
৩১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: ভয় পাবেন না, আমি ঠিক আছি।

 



 


ইচ্ছে করে সব সময় খুব সুখে-আনন্দে থাকি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭০১০৮