বেশ কিছুদিন আগে সামহোয়্যার আউট আর তার এক কলিগ, অফিসের কাজে রাজশাহী গিয়েছিলেন। তখন ছিল আমের মৌসুম। ফিরে এসে রাজশাহীর এমন গল্প দিলেন আমার কাছে যে আমি একেবারে মুগ্ধ। বাংলাদেশের এদিকটা আমার এখনও দেখা হয়নি। ঠিক করলাম এরপর আমের সময় আমিও একবার ১/২ দিন থেকে আসব। আমি ওকে হাজার বার বললাম ব্লগে আপনের কথা গুলো লিখুন। কিন্তু নিজের লেখার উপর ওর এক বিন্দু আস্থা নেই। তাই কিছুই লিখলেন না।
তাই আজ ভাবছি, যা শুনেছি আমি তাই লিখিনা কেন? আপনারাও আমার লেখায় আর ওর চোখে একবার রাজশাহী ঘুরে আসবেন।
সামহোয়্যার আউট যখন বাসে করে রাজশাহী ঢুকলেন প্রথমেই চোখে পড়ল ভ্যান গাড়ি। যাতে বোঝাই করা আম। এই ভ্যান গাড়ির লাইন বহূদুর পর্যন্ত গিয়েছে। এরপর বাস যখন শহরে ঢুকল তখন চোখে পড়ল আম গাছে থোকা থোকা আম ঝুলে আছে। যেন অতিথিকে প্রথমেই জানিয়ে দিচ্ছে যে তুমি আমের শহরে ঢুকেছে। এরপর কিছুক্ষন পর পর চোখে পরবে আমের হাট। যেখানে লোকজন আমের ঝুরি নিয়ে বসেছে। দামাদামি কেনা বেচা চলছে। শহরটা জুরে শুধু আম আর আম। একেবারে পুরোপুরি আমের শহর। কিছুদুর পর পরই চোখে পরে আমের হাট। ঢাকায় যে বাস গুলো যায় সেখানেও মানে বাস স্ট্যান্ডেও দেদারসে বিক্রি হচ্ছে আম। হাটে যাবার আর দরকার নেই। বাসের বক্সে ঢোকানো হচ্ছে শুধু আমের ঝুড়ি।
শহরটাও দেখতে বেশ সুন্দর। বেশ সাজানো গোছানো। বিশেষ করে বাংলালিংক স্পন্সর করেছে যে রাস্তা গুলো।
আমার মনে যারা পর্যটন পেশার সাথে জড়িত, তারা এই বিষয়টা ভেবে দেখতে পারেন। যদি আমের মৌসুমে বিদেশীদের এই আমের শহরে ঘুরতে আনা যায় তাহলে তারা খুবই আনন্দ পাবেন আর দেশি খাটি (কারন ঢাকায় কি করে জানিনাহ, আমের এই স্বাদ আর থাকে না।) আমের স্বাদও পাবে। একটা শহর কি করে পুরোপুরি আমের শহরে পরিনত হয় এটা দেখেও আনন্দ পাবেন।
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।