ফেল করবো
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার ভাগ্নেকে নতুন স্কুলে ভর্তি করানো হবে। পরীক্ষা নিয়ে বাড়ির লোকের চিন্তার শেষ নেই। বিশেষ করে বাচ্চার মায়ের। আমার বড় বোন বলেন, কিছুই ঠিক মতোন পারেনা, পারবেনা ভর্তি হতে। বাচ্চার নানা যত বারই ওকে জিগ্যেস করেন, কিরে পাশ করবি? ততবারই ভাগ্নে দৃড় চিত্বে বলে, নাহ ফেল করবো। নানা বলেন, একবারও এর মুখ থেকে বের করতে পারলাম না যে পাশ করবো। এটা নিয়ে তামিমের কোন চিন্তাও নেই। ফেল করবো ঘোষনা দিয়ে সময় মতোন পরীক্ষা দিতে গেল। পরিক্ষায় কিছু প্রশ্নের উত্তর দিতে পেরে দেখলাম তার মত বদলেছে। নানাকে বলেছে পাশ করবো। নানাও তেমন, সাথে সাথে সেটা বিশ্বাস করে পাশ করে পাশ করলে কি গিফট দিবেন সেটা নিয়ে চিন্তা শুরু করেছেন। আজ ১১টায় রেজান্ট দিবে। আমি আব্বাকে বললাম, আগে রেজাল্ট দেখেন তারপর ঠিক করেন কি গিফট দিবেন। বড় আপা বললেন, শুধু আজকের রেজাল্ট না, এরপর ভাইবা আছে। আগে ঠিক মতোন ভর্তির জন্য সিলেক্ট হোক, তারপর দেখা যাবে। এসব নিয়ে তামিমের চিন্তা নেই। বলল, পরীক্ষা দিতে গিয়ে সকালে উঠতে হয়েছে, এই জন্য তার নাকি ঘুম ঠিক মতোন হয়নি, এখন যেন তাকে শান্তি মতোন ঘুমাতে দেয়া হয়।
৯টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।