আমাদের দেশে বর্তমানে মেয়েরা সালোয়ার কামিজ আর শাড়ি বেশি পরে থাকেন। তবে কখনও কখনও ম্যাক্সি পরাটা জরুরি হয়ে দাড়ায়। যেমন, অপারেশনের সময়, মা হবার সময় ইত্যাদি। এসময় আপনার দরকার সুতির নরম দেশি কাপরের ম্যাক্সি, খুব ভাল হয় যদি সামনের দিকে উপর থেকে নিচ পর্যন্ত বোতাম থাকে (অপারেশনের সময় যা পরানো হয়ে থাকে)। এখন কথা হলো মন মতোন রেডিমেড ম্যাক্সি কোথায় পাওয়া যায়? আমার দরকারের সময় প্রথমেই গিয়েছিলাম আড়ং এ (মগবাজার শাখায়)। ওরা অনেকদিন থেকেই সুতি ভালো কাপড়ের জন্য বিখ্যাত। কিন্তু বাস্তবে আমাকে হতাশ হতে হলো। যদিও লেখা ছিল ১০০% সুতি, কিন্ত কাপড় হাতে নিয়ে মনে হলো মিক্সড সুতার। গরমের সময় বেশ গরম লাগবে। ঠিক সুতির মতোন সফট না। দামও বেশ বেশি। তবুও নাই মামার চেয়ে কানা মামা ভাল .... এই ভেবে ৪টা কিনেছিলাম।
এর বেশ কিছুদিন পর সামহোয়্যার আউট নিয়ে গেল কৃষি মার্কেটের বাংলার তাঁত মেলায়। এখানে দেখালাম বেশ কিছু ম্যাক্সি আছে একদম আমি যে রকম খুজছিলাম সে রকম। নরম দেশি সুতি কাপড়ে তৈরি, সামনে বোতাম আছে, লম্বা ভালই, ওরা রংয়ের ওয়ারেন্টিও দিল, দামও আড়ং তুলনায় বেশ কম। তবে দামাদামি করার পরও দাম কমায় নি, এটা নিয়ে সামহোয়্যার আউট বলল, ঈদ বলে এই রকম করছে আর আমার চেহারা দেখেও নাকি বুঝেছে যে আমি কিনবই।
এই পোস্ট টা লেখার সময় ভেবেছিলাম লিখে দিব শুধু মাত্র মহিলাদের জন্য। তারপর ভাবলাম নাহ, কারো প্রিয়তম বা আত্মীয় হয়তো কাপড় কেনার দায়িত্ব নিবেন, তাদেরও জানার দরকার আছে।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।