চাকরীতে ঢোকার পর ঢুকলো ফাস্টফুড খাবার নেশা। ফলাফল ভয়াবহ। শরীরে মেদ জমে গেল। দেখলাম মোটা হওয়া কোন ব্যাপার না, কিন্তু মুটিয়ে যাবার পর শুকানো খুবই কঠিন। জিম এ ভর্তি হয়েছিলাম, খুব একটা ভাল ফল পাই নি। অফিস করে খুব একটা সময়ও দিতে পারতাম না। বিয়ের পর শুরু করলাম কঠিন ডায়টিং। সামহো্য্যার আউট মোটা মানুষ পছন্দ করে না। "তাহলে কি দেখে আমাকে পছন্দ করেছো", এই প্রশ্নের উত্তরও দিতে পারে না। যাই হোক, সকালে একটা ফল, দুপুরে স্বাভাবিক খাবার এই হলো তখন আমার দৈনন্দিন মেনু, রাতে কিছু না। খুব ক্ষুধা লাগলে একটা প্রান ক্যানডি খেতাম যাতে কয়েক ঘন্টা আর ক্ষুধা না লাগে। ওজন কমলো কিন্তু শুকালাম না।
এখন তো ডায়টিং করা নিষেধ, তার উপর পানিও এসেছে শরীরে। আয়নায় নিজেকে দেখলে মায়া হয়। কি রকম মুটিয়ে গিয়েছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



