বাসায় ইঁদুরের উৎপাত এড়াতে আম্মা চেস্টা করেন বিড়াল পুষতে। শিকারী বিড়াল হলে ইঁদুর তো বটেই তেলাপোকাও মেরে শেষ করে। পাশের বাসার ছাদে এক রাস্তার বিড়াল ছানা দিয়েছে। একটার রং সাদাকালো। আম্মা এইটাকে খাবারের লোভ দেখিয়ে বাসায় রাখার চেস্টা করলেন, কিন্তু থাকলো না। শুধু খাবার সময় এসে খেয়ে যায়। এর আরেক জমজ ভাই সাদা রঙের। এরপর সাদাটাকে রাখার চেস্টা করা হলো। এবার কাজ দিল। দেখা গেল বিড়ালটার পাড়া বেড়ানোর সখ নেই। বেশ শিকারীও। তেলাপোকা একবার দেখলে আর রক্ষা নেই। মারবেই। ঘরেই থাকে। প্রয়োজন মতোন বাইরে গিয়ে পেশাব-পায়খানা করে। টেবিলে উঠে না। অন্যায় করলে মার খেলে বোঝে এটা আর করা যাবে না। তাই এটাকেই রাখা হলো। এর নাম তামিম (আমার ভাগ্নে) দিল ডন আর কালোটার নাম দেয়া হয়েছিল কিম। কিম এখনও মাঝে মাঝে বাসায় আসে। কিম আসলে ডনকে কিছু শয়তানী শিখিয়ে দেয়। তখনও ডনও শয়তানি করে। আবার চলে গেলে ঠিক হয়ে যায়। খাবার সময় কিমের আসাটা ডনের পছন্দ না, বের করে দেয় মাঝে মাঝে। বিড়ালরা যে নিজের ভাইবোনের সাথে যোগাযোগ রাখে, সেটা এদের মাঝেই প্রথম দেখলাম।
বি: দ্র: ছবিটা ব্লগার পুরাতন দিয়েছেন।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।