যখন আপনি জানবেন কেউ আছে আপনার জন্য, যে মানুষ যে কোন পরিস্থিতিতে আপনার পাশে থাকবে, তখন আপনি জীবনে যত সমস্যারই মুখোমুখি হোন না কেন, সব সময় মনে হবে কেউ তো আছে আপনার পাশে, আপনি একা নন। ধর্মপ্রান হলে মনে মনে ভাবতে পারেন, যার কেউ নেই তার আল্লাহ আছেন। এতে আপনি অনেক কষ্ট কাটিয়ে উঠে চলার শক্তি পাবেন। মনে হবে আমি চেষ্টা করি, বাকি আল্লাহর ইচ্ছা। তারপরও কোন মানুষ যদি সাথে থাকে তো আরো ভাল লাগে। সবচেয়ে ভাল হয় যদি আপনার জীবন সংগী আপনার পাশে থাকেন, মন থেকে, শুধু কর্তব্যের খাতিরে নয়।
টিভিতে একবার মহিলা বডি বিল্ডারদের সাক্ষাতকার দেখছিলাম। বেশির ভাগ মহিলাই বলছিলেন, তারা বডি বানিয়েছেন স্বামীর উৎসাহে। আমারও মনে হলো, জীবন সংগীকে পাশে পাওয়ার ভাগ্য না থাকলে জীবনে এগুনো খুব কষ্টকর। আপনারা বলবেন, বিয়ে করলে তো দুজন একসাথে থাকে। কিন্তু একসাথে থাকা মানে এই না যে জীবন সংগী সব বিষয়ে মনে প্রানে আপনার সাথে আছে, আপনার সব কাজে উৎসাহ দিচ্ছে, আপনাকে প্রতিটি মুহুর্তে সাহায্য করছে। শুধু কর্তব্যের খাতিরে পাশে থাকাই থাকা নয়, এ অন্য কিছু।
সামহোয়্যার আউট আর আমি একজন আরেকজনকে পছন্দ করা শুরু করেছিলাম এই ভাবেই, দুজন দুজন সারা দিনের প্রতিটি ঘটনা বলতাম, দুজন দুজনকে সব বিষয়ে নিজেদের মতামত জানাতাম, কিভাবে সমস্যা দূর হবে এই নিয়ে পরামর্শ দিতাম, সাহায্য করতাম, এভাবে কখন যে দুজন এক হয়ে গিয়েছই বুঝতে পারিনি। বিয়ের পর এই কারনে হয়তো আমাদের নিজেদের কোন বিষয় নিয়ে ঝগড়া হয়নি। কারন আমরা নিজেরা আলোচনা করেই সব ঠিক করি। আর একজন আরেকজনের মতামতকে শ্রদ্ধা করি, কেউ কারো উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেই না। আমার এক কাজিন বলেছিলেন, বিয়ের প্রথম ৫ বছর সমস্যা হয়না, সমস্যা তো এরপর হয়। জানিনাহ আমার জীবনে কি আছে। আল্লাহ ভরসা। দেখা যাক। সব সময় কেউ পাশে না থাকলে আমি জোর করবোনা, কিন্তু মনে প্রানে অপেক্ষা করবো আর আল্লাহর উপর নির্ভর করবো।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।