নিত্যদিন নিত্য নতুন বিষয়
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২২
ছেলেটা (আমার ১বছর ১মাস বয়সী ছেলে) দিন দিন বড় হচ্ছে। প্রতিদিন কিছু না কিছু নতুন করছে। আর ওর প্রতি আমার ভালবাসাও দিন দিন বাড়ছে। এতো ভালবাসি ওকে, মনে হয় এর চেয়ে বেশি আর ভালবাসা সম্ভব না। অথচ যখন ওকে নতুন কিছু করতে দেখি, আমার ভালবাসা যেন আরও বেড়ে যায়। এতো দিন ওকে যদি বলা হতো, পেট কোথায়? ও হাত দিয়ে ওর ছোট পেটটাতে বারি দিয়ে দেখাতো। আজ নিজেই পেট দেখাচ্ছে, আর মুখে বলছে "তেত" মানে "পেট"। এখন ও সব কিছুই ত দিয়ে বলে। "ফের হেরাফেরি" ছবির ভিলেনের মতোন। এটা ঠিক হবে তো?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
এরশাদ বাদশা বলেছেন:
মিছেই দুশ্চিন্তা করছেন। ঠিক হয়ে যাবে। বিলাইয়ের ছবি বাদ দিয়া এবার বাবুর ছবি দ্যান।
ঢাকাইয়া টোকাই বলেছেন:
ঠিক হয়ে যাবে। এটা নর্মাল। যদি " তে তে তে তেত " বলত সেটা হত সমস্যার লক্ষন।
দোয়া করি সুস্থ থাকুক।
লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার দোয়া কবুল হোক।
kisuna বলেছেন:
মাশাল্লাহ, আপনার বাবু তো খুব সুইট করে কথা বলে।
লেখক বলেছেন: জী ধন্যবাদ। ও লাইটকে বলে তাইত। ওর নাম শাফিন, ও নিজের ছবি দেখিয়ে বলে তাপিন।
আলী বলেছেন:
FB ACCOUNT THAKLE AWAJ DIYEN
লেখক বলেছেন: আছে।
লেখক বলেছেন: কথা এখনও করিনি, তবে হাসি কান্না এসব কিছু রেকর্ড করেছি।
লেখক বলেছেন:
ঠিক আছে।
মুহিব বলেছেন:
ও কিছু নয়, বাচ্চারা এভাবেই উচ্চারন শিখে। তবে আপনারা কখনও এভাবে উচ্চারন করবেন না।
লেখক বলেছেন: নাহ আমি ঠিক মতোই ওর সাথে কথা বলি।
বড় বিলাই বলেছেন:
আমার আপেল লকেট কে বলে পেপে, আগে এত সুন্দর করে "বোতল" বলত, এখন বলে "কুকা"। বোতল আর কুকার মধ্যে কোন মিল আছে? তবে খুব সুন্দর করে হাত উল্টে বলতে পারে, "সেসসসসসসসসসস" (শেষ)।
লেখক বলেছেন: বোতলের মুখ খুলে দিতে বলে, সম্ভবত: খ কে ও ক বলছে।
লেখক বলেছেন: শাফিনকে বলুন।.
লেখক বলেছেন: হমম।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















