জন্মদিনে প্রায় সবাইকেই দেখি নিজের সম্পর্কে কিছু কথা লিখেন। আমিও ভাবছি লিখব। যা অন্যের কাছ থেকে জেনেছি...
আমার জন্ম হয়েছে বাড়ির দ্বিতীয় মেয়ে হিসাবে। সেই থেকে আমি সবার মেজো। জন্মেছিলাম ঢাকা মেডিক্যাল কলেজের ৩য় তলায়। ছিলাম ওখানকারই একটা কেবিনে। জন্ম হয়েছিল রাত ২.৩০ মিনিটে। পরের দিন আব্বা আমার বড় বোনকে নিজের হাতে সাজিয়ে নিয়ে হসপিটালে গেলেন মেয়ে দেখাতে। আম্মা বড়পার দিকে তাকিয়ে চমকে গেলেন, "ওকে দেখি ভুত বানিয়ে এনেছো"। আসলে আব্বা তখনকার দিনের মোটা কাজল দিয়ে মোটা করে ভ্রু , চোখ একে নিয়ে গিয়েছিলেন।
আমাকে দেখে আমার বড় বোনের প্রশ্নের আর শেষ নেই। বাবুটা হাত মুঠি করে রেখেছে কেন, চোখ বন্ধ করে রেখেছে কেন, হাত দুটো মুখের কাছে তুলে রেখেছে কেন... আম্মা বোঝালেন ছোট বাচ্চারা এরকমই করে।
ঐদিন আম্মা আমাকে নিয়ে যখন বের হলেন, দেখলেন শহীদ মিনার সুন্দর সাজানো যেন ঐ দিনই একুশে ফেব্রুয়ারী। বাড়ির কাছে আসতে বড় আপা ছুটে গিয়ে হাত বাড়িয়ে দিলেন বাচ্চা কোলে নেয়ার জন্য। আম্মা ছোট হ্যান্ডব্যাগটা ওকে দিয়ে দিলেন, বেচারা খুবই মন খারাপ করলো। এখানে বলে নেয়া ভাল, ওর বয়স তখনও ৩ হয়নি।
বাসায় যেতে যেতে বড় আপা চিৎকার করে সবাইকে বলতে লাগল, দেখো আমাদেরও একটা বাবু আছে, আমাদেরও একটা বাবু আছে। আসলে আগে অন্যের বাসায় বাবু দেখে খুব মন খারাপ করতো। এভাবেই আমি চলে গেলাম আমাদের কমলাপুরের দাদা বাড়িতে (এখন বিক্রি করে দেয়া হয়েছে)।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।