একটা সময় ছিল যখন বৃষ্টিতে ইচ্ছা করেই ছাতা নিতাম না, রিক্সার হুড খুলে চলতাম। এখন ছোট এক ছানা সাথে থাকে। তাই বৃষ্টির পানিতে সাবধান হতেই হয়। তারপরও ও ওর ছোট ছোট হাত দুটো যতদূর সম্ভব বাড়িয়ে বৃষ্টির পানি ধরে। কিছু হলেও তো মায়ের স্বভাব পাবে। এমনিতে দেখতে পুরো বাপের মতোন হয়েছে।
বৃষ্টির কারনেই কিনা জানিনা, শাফিনের (আমার আড়াই বছরের ছেলে) ঠান্ডা লেগেছে। গতকাল এতো বৃষ্টি ছিল যে বের হইনি, কিন্তু ওর ঠান্ডার অষুধ শেষ হয়ে গিয়েছে। তাই আজ বাধ্য হয়েই বৃষ্টির মধ্যে বের হলাম। ওকে ক্যাপ পরিয়ে কোলে নিয়ে, ব্যাগ নিয়ে, ছাতা ধরে পানির মধ্যে হাটা যে কি কষ্ট, এটা যে না করেছে সে বুঝবে না। বৃষ্টি পছন্দ করলেও রাস্তার ময়লা পানি তো পছন্দ করিনা। তবে আমাদের এলাকার সুবিধা হলো এখানকার ড্রেইনেজ সিস্টেম ভাল। পানি জমে না। তারপরও কাদা পানির মধ্যে আসতে আসতে হেটে গেলাম অষুধের দোকানে। কাছের দোকান দুপুরে বন্ধ করে রাখে। শাফিন দোকানে দাড়িয়ে ছাতা দিয়ে সবাইকে ঢিসুম ঢিসুম করে দিল। অষুধ কিনে আবার সেইভাবে ফিরে এলাম। শাফিন বৃষ্টিতে আরেকটু ঘুরতে চেয়েছিল। কিন্তু মায়ের অনিহার কারনে আর হয়নি। বাসায় ফিরে মনে হলো যাক বৃষ্টিতে শাফিনের একটু ঘুরাও হয়ে গেল।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।