somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা আন্না হাজারে হতে চাই না: কিন্তু আপনারা গণতান্ত্রিক আচরণ করুন

২৮ শে আগস্ট, ২০১১ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪ আগস্ট, ২০১১। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র শিক্ষকসহ পেশাজীবীদের একটি অনুষ্ঠান থেকে দাবি তোলা হলো, ৩১ আগস্টের মধ্যে পদচ্যুত করতে হবে মান্যবর যোগাযোগমন্ত্রীকে। নইলে শহীদ মিনারেই ঈদ করার ঘোষণা দিলেন সৈয়দ আবুল মকসুদ। পত্রিকার পাতায় যখন তিনি নিবন্ধ বা কলাম লেখেন, সেটি তার একান্ত বিশ্বাস আর পর্যবেক্ষণ থেকেই লিখে থাকেন। কিন্তু শহীদ মিনারে ঈদ করার ঘোষণা তার একার কোনো ইচ্ছে নয়। এটি একটি সামগ্রিক বোধের প্রকাশ। উপস্থিত সব ছাত্র, শিক্ষক আর নানা পেশার মানুষের মনের কথাটিকে আবুল মকসুদ প্রকাশ করেছেন মাত্র। হলফ করে বলতে পারি, তার ব্যক্তিগত ইচ্ছেকে তিনি সাধারণের ওপর চাপিয়ে দেননি।
সেদিনের সেই সমাবেশের উদ্দেশ্য কী ছিলো, একবার কেউ ভেবেছেন কী? সৈয়দ আবুল মকসুদ এবিসি রেডিওকে দেয়া সাক্ষাতকারে যথার্থই তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, 'আমরা সরকার বা কারও প্রতিপক্ষ নই। আমরা দেশের সাধারণ নাগরিক। এই দেশের রাজনীতিবিদেরা ঘুমিয়ে আছেন। আমরা তাদের ঘুম ভাঙ্গাতে চাই।'
সাধারণ মানুষ আজ আসলে এটিই চাইছে। কারণ লাগামহীন দ্রব্যমূল্যে নাভিশ্বাস উঠেছে আমাদের। মহাসড়কে চলছে মহা দুরাবস্থা। নেই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। যে কোনো সময় ঘাতক বাস কিংবা ট্রাক কেড়ে নিতে পারে যে কারো প্রাণ। এতসব কিছুতে ঘুম হারাম হয়ে গেছে সাধারণ মানুষের। কিন্তু কর্তাব্যক্তিদের, বিশেষ করে সংশ্লিষ্ট মন্ত্রীদের দেখে মনে হচ্ছে, তারা ঘুমিয়েই আছেন। সে কারণেই আমরা তাদের ঘুম ভাঙ্গাতে চাই। আমরা আপনাদের ঘুম হারাম করতে চাই না। শুধু চাই, চোখ দু'টি খুলুন। দেখুন আমাদের কষ্ট। সেই কষ্টের কিছুটা লাঘব করুন। তারপর আবার ঘুমান। আমরাও শান্তিতে ঘুমাতে পারবো।
কিন্তু মন্ত্রীরা সম্ভবত সাধারণ মানুষের নাড়ির স্পন্দর বুঝতে পারছেন না। কিংবা না বোঝার ভান করছেন। তাই দায়িত্বশীল একজন মন্ত্রী, যিনি কি না সরকারি দলের সম্পাদকও বটে সৈয়দ আবুল মকসুদদের নিয়ে করলেন ব্যাঙ্গোক্তি। বললেন, আমাদের সুশীল সমাজের প্রতিনিধিরা নাকি আন্না হাজারে হতে চাইছেন। তাতে নাকি লাভ হবে না। স্থানীয় সরকারমন্ত্রীর এই বিদ্রুপে খানিকটা উতসাহ পেয়েছেন নানা বিষয়ে নানা কথা বলতে পারঙ্গম আইন প্রতিমন্ত্রীও। তিনি বরং সৈয়দ আশরাফকেও ছাড়িয়ে যাচ্ছেন। কিন্তু মাননীয় অ্যাডভোকেট সাহেব, যে দেশে পুলিশের নির্যাতনে আইনজীবীর মৃত্যু হয়, যে দেশে দু- এক মাসের ব্যবধানে গণপিটুনিতে একাধিক নিরপরাধ মানুষ মারা যায়, সে দেশে আন্না হাজারেদের প্রয়োজন আছে। সেই প্রয়োজনে আপনার সমর্থন থাকুক আর নাই থাকুক। ওতে সাধারণ মানুষের কিছু আসে যায় না। কারণ আপনি বা আপনার সহকর্মীরা হয়তো ভুলে গেছেন, সাধারণ মানুষ কিন্ত ভোলেনি। আর সেটি হলো আপনাদের ওই বিশেষ পদবী আর ক্ষমতায় কিন্তু সাধারণ মানুষই বসায়। এখনো আড়াই বছর সময় আছে। মানুষ কিন্তু এখন থেকেই ভাবতে শুরু করেছে। কাজেই সাধারণ মানুষের ভাবনাকে মূল্য দিন। তাদের মনের কথা শুনুন। আপনাদের ইচ্ছেমতো দেশ চালালে খেসারত দিতে হতে পারে। যেমনটা দিতে হয়েছে বিএনপি-জামাত জোট সরকারকে। জনগণের চাওয়ার উল্টো পথে হঁাটার কারণেই কিন্তু ২০০৮ সালের নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে। আর আপনারা পেয়েছেন প্রায় অসম্ভব একটি সংখ্যাগরিষ্ঠতা। জনগণ চাইলে কিন্তু আগামী নির্বাচনে তাদের সেই সমর্থন আমপনাদের ওপর থেকে উঠিয়ে নিতে পারে। কাজেই সাধারণ মানুষকে ব্যাঙ্গ না করে গণতান্ত্রিক আচরণ করুন। মানুষের ভালো হয়, এমন কিছু করুন। তাহলে আর ঈদের দিনে সব আনন্দ ফেলে মানুষকে শহীদ মিনারে বসে থাকতে হবে না। আপনাদের প্রতি সমর্থনও অটুট থাকবে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×