রেসলিং কে বাংলায় বলা হয় মল্লযুদ্ধ বা কুস্তি। তাহলে রেসলিং হল কুস্তি জাতীয় খেলা। তবে কবে, কোথায় এবং কেমন করে এই খেলা শুরু হয়েছিল তার কোন সঠিক ইতিহাস পাওয়া যায় না। তবে এ খেলা সম্পর্কে এইটুকু জানা গেছে যে, খুব প্রাচীন কাল থেকেই বিভিন্ন সভ্যতায় এই খেলা- খেলার মর্যাদা পায়, সেই সাথে জনপ্রিয় হয়ে ওঠে।
যতই সময় যায়, ততই মানসম্মত হতে থাকে রেসলিং। ধীরে ধীরে সংশোধন, পরিমার্জন হয়ে পরিশীলিত রূপ নেয় এই খেলা। বেড়ে যায় এ খেলার দ্বিগুণ জনপ্রিয়তা। এটাকে পেশা হিসেবে নিতে থাকে খেলোয়াড়রা। সৃষ্টি হয় রেসলিং আয়োজক কিংবা সংগঠক। যেমন- ‘ন্যাশনাল রেসলিং আলায়েন্স’ বা ‘NWA’। এ নাম পরিবর্তন হয়ে পরে নামকরণ হয় ‘ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশণ‘ বা ‘WWF’। বর্তমানে এর নাম হল ‘ওয়ার্ল্ড রেসলিং এনটারটেনমেন্ট’ বা ‘WWE’।
WWE Superstar দের অনেকেই বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। তবে বর্তমানে ইয়াং রেসলার দের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল John Cena।
জন সিনা (John Cena)
You can’t see me, my time is now………স্লোগানের মধ্যদিয়ে রিঙ ই প্রবেশ করেন বর্তমানের সবচেয়ে জনপ্রিয় রেসলার John Cena। রিঙ এ প্রবেশ করতেই দর্শকদের Cena Cena চিৎকার এ মেতে ওঠে পুরো হল রুম। WWE-র জনপ্রিয় প্রায় সব রেসলারদের অন্ততঃ একবার করে হলেও পরাজিত করেছেন এই জনপ্রিয় রেসলার। জিতেছেন একটার পর একটা চ্যাম্পিয়ানশিপ। John Cena মোট ৮ বার WWE চ্যাম্পিয়ান হয়েছেন। ৩ বার হয়েছেন Tag Team চ্যাম্পিয়ান, ২ বার intercontinental চ্যাম্পিয়ান ও ২ বার US চ্যাম্পিয়ান হয়েছেন। রেসলিং ছাড়াও John Cena একটি মিউজিক ভিডিও তে কাজ করেছেন, যার Singer এবং Model John Cena নিজেই। এছাড়াও তিনি ‘The Marine’ নামে একটা সিনেমায় ও অভিনয় করেছেন, যা প্রচুর জনপ্রিয়তা কাড়তে সক্ষম হয়েছে।
এক নজরে John Cena:
বর্তমান নামঃ John Cena
প্রকৃত নামঃ John Felix Anthony Cena
জন্ম তারিখঃ ২৩/০৪/১৯৭৭
জন্ম স্থানঃ West Newbury, Massachusetts, USA
উচচতাঃ ৬‘ ১“
ওজনঃ ২৪০ পাউন্ড
চূড়ান্ত প্যাঁচঃ You Can't See Me Stalling Suplex
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।