প্রচণ্ড জোরে ছুটছে মোটরসাইকেল টা, যেন বাতাসকেও হার মানাবে।
“এই একটু আসতে চালাও না?”, পেছন থেকে বলল প্রেমিকা।
“উঁহু, জোরেই চালাব”, প্রেমিকের উত্তর।
“প্লিজ, আর একটু স্পীড কমাও”, অনুনয় ঝরে পরে প্রেমিকার কন্ঠে।
“কমাতে পারি এক শর্তে, যদি তুমি আমার পিঠে আলতো করে একটা চুমু খাও।”
প্রেমিকা তার প্রেমিকের পিঠে একটা চুমু খেল।
“এইবার কমাও লক্ষ্মীটি”, বলল প্রেমিকা।
“আচ্ছা কমাচ্ছি, কিন্তু তার আগে তোমাকে আমার এই হেলমেট তা পরতে হবে।” প্রেমিকের উত্তর।
প্রেমিকের স্বভাব সম্পর্কে ভালোই জ্ঞান আছে মেয়েটার, তাই কোন উচ্চ বাক্য না করে সে হেলমেট টা পরে নিল। কিন্তু আর স্পীড কমানো হল না, তার আগেই একটা মাইক্রোবাসের সাথে প্রচণ্ড জোরে একটা সংঘর্ষ হল মোটরসাইকেলটার।
পরদিন খবরের কাগজের শিরোনামঃ
গতকাল দুপুরের দিকে একটা মোটরসাইকেলের সাথে একটা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। মোটরসাইকেলে দুইজন আরোহী ছিল। একজন তরুণ ও একজন তরুণি। তরুণটি জায়গাই মৃত্যুবরণ করে আর তরুণিটির মাথায় হেলমেট থাকায় সে সামান্য আহত হয়। ঘটনার বিবরণে প্রকাশ, কোন কারণে মোটরসাইকেলটার ব্রেক ফেল হয়ে যায় এবং খুব সম্ভবত তরুণটা সেটা বুঝতে পারে। তাই সে চালাকি করে তার হেলমেটটা তার প্রেমিকার মাথায় পরিয়ে দেয়। যার ফলে এক্সিডেন্টের পরে তরুণটি মারা গেলেও মেয়েটা জীবিত ও সুস্থ আছে।
সূত্রঃ আলপিন
সংখ্যাঃ মনে নাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


