....
স্বাধীনতা তুমি,
চা-খানা আর মাঠে-ময়দানে দুই পার্টির ঝড়ো সংলাপ,
গালাগালি আর দাঙ্গা-ফ্যাসাদ - ধ্বংসের একশেষ
স্বাধীনতা তুমি,
পিতার কোমল জায়নামাযের উদার জমিনে অশ্রুর ফোঁটা
স্বাধীনতা তুমি,
উঠানে হারানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন
স্বাধীনতা তুমি,
বোনের হাতে নম্র পাতার মেহেদি'র ফাঁকে এ্যাসিডের স্মৃতি - দগদগে ঘা!
স্বাধীনতা তুমি,
বন্ধুর হাতে উল্কার মত বিস্ফোরিত এক হ্যান্ড-গ্রেনেড !
স্বাধীনতা তুমি,
গৃহিনীর ঘন কালো খোলা চুলে ঢেকে যাওয়া
গলায় পেঁচানো ফাঁসির দড়ি...
স্বাধীনতা তুমি,
খোকার গায়ের ছেঁড়া-ফাটা-কাটা মলিন কোর্তা,
খুকির অমন তুলতুলে গাল ঝলসে দেয়া রোদ্রের খেলা..
স্বাধীনতা তুমি,
শিকারী শকুন, মৃত দেবদারু'র ঝরা শেষ পাতা,
স্বাধীনতা তুমি কবিতা নও আজ,
নিউজপেপারে শোকের পাতা।।
পাদটীকা:
ঔদ্ধত্যের সকল সীমা লঙ্ঘন করে এই লাইন গুলো লেখা...
ভুলেও কেউ যেন এ লেখাকে কবি শামসুর রাহমান'এর "স্বাধীনতা তুমি" কবিতার প্যারোডি না ভাবেন। এত সাহস আমার নেই যে, কবি'র সেই 'অবিনাশী কবিতা'কে বিকৃত করব। কবি একটা সুন্দর স্বপ্ন থেকে তাঁর
কবিতা লিখেছিলেন, আর আমি যেন এক দুঃস্বপ্ন থেকে উঠে আমার লাইন গুলো লিখতে বসলাম...
দু'টো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার...
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



