আমার প্রিয় পোস্ট

রূদ্ধ সম্ভাবনার অসম্ভবে অবিরত কর্ষণে উচ্ছল পংক্তিমালা কান্ত হয়নি কখনও

ইচ্ছের অনুমোদন

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:২৫

শেয়ারঃ
0 0


মহাকালের অতীত, বর্তমান, ভবিষ্যতে
শুধুই তোমার ইচ্ছের অনুমোদন,
অনি:শেষ সময়ের উদ্ভাবন
তোমারই ইচ্ছের সৃষ্টি।
আলো এখানে আলো থাকে না
অন্ধকার- অন্ধকার হতো না
তোমার ইচ্ছে ছাড়া।
লূ হাওয়া হীম হয়ে যায়
পানি থেকে বন্যা।
সুখ- সুখ থাকে না,
শীতল, উষ্ণ আপন বৈশিষ্ট্য ফিরে পায় না
কৌশল ছিটকে পড়ে
দু:খ বিভীষিকা থেকেও বেরিয়ে আসে-
সুনিবিড় অর্জন।
তোমার পুনর্বাসন; পরিবর্তন করে দ্যায়
মানবীয় বোধের সব নিয়মকে।
মানসের সামান্য অবকাশটুকু ছাড়া
সৃষ্টি জগতে কেবলই সুনির্দিষ্ট সাঁতার।
ভগ্নস্তুপ থেকে পুনরুত্থান বিন্যাস
সবই তোমার সুদৃঢ় পরিবেষ্টনে।
নির্ভূল সীমাবদ্ধতাহীন তুমি ছাড়া
কোন কিছুরই কোন সংজ্ঞা নেই।
'হে সংরক্ষিত ফলকের মালিক।
আমার দূভাগ্য গুলোকে ছাটাই করে দাও'
অতীত, বর্তমান, ভবিষ্যৎ থেকে;
পরিবর্তন করে দাও সৌভাগ্যে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১১ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:০৬

লেখক বলেছেন: :-)

১১ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:০৬

লেখক বলেছেন: ওয়ালাইকুমসালাম

১১ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ

৪. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১৪
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: হে সংরক্ষিত ফলকের মালিক।
আমার দূভাগ্য গুলোকে ছাটাই করে দাও'
অতীত, বর্তমান, ভবিষ্যৎ থেকে;
পরিবর্তন করে দাও সৌভাগ্যে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: আ-মিন।

 

মোট সময় লেগেছে ২.৮৪৫৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
শূন্য থেকে অবয়ব
অবয়ব থেকে শূন্যে বিলীন
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই