জীবনের প্রথম বই!
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৫
আজ, কাল করে শেষ পর্যন্ত বইটি বেরুলো ঠিক একুশে ফেব্রুয়ারীতেই। জীবনের প্রথম বই। প্রথম চোখের দেখাটা দেখতে পারলাম না, এই যা!
ডাকে পোস্ট করে দিতে বলেছি। হয়তো দেখবো শীঘ্রই।
বইটি মূলতঃ পত্রিকায় প্রকাশিত আমার পূর্বের লেখাসমূহের সংকলন যা আপনাদের কেউ কেউ পড়ে ফেলেছেন।
মুক্তচিন্তা প্রকাশনী, একুশে মেলার স্টল নাম্বারঃ ৪১১।
পাঠশালা প্রকাশনী (ইনফরমেশন বোর্ডের পাশে)তেও পাওয়া যাচ্ছে।
বইয়ের নামঃ
কানাডার চিঠি
একজন প্রেসিডেন্টের ইমেইল এবং ... .
আমার নামে রয়েছে 'শাহীন সিদ্দিকী'।
[আপনাদেরকে প্রচ্ছদটিও দেখাতে পারছিনা, সরি! কোন ইমেজ এখনো হাতে পাইনি!]
বাংলাদেশ (১৫টি আর্টিকেল), আন্তর্জাতিক (৯টি), কানাডা (৫টি) নামে তিনটি অধ্যায় এবং ইংলিশ সেকশন নামে আলাদা আরেকটি অধ্যায়, যাতে রয়েছে আরো ৪টি আর্টিকেল।
মোট ২১৬ পৃষ্ঠা, দাম ২২০ টাকা (সম্ভবত কমিশনে পাওয়া যাবে) ।
আশা করি আপনারা অন্তত উল্টিয়ে পালটিয়ে হলেও দেখবেন।
আর হ্যাঁ, মতামত জানাতে কার্পণ্য করবেন না কিন্তু!
খুব বেশী ভাল থাকুন সবাই।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
পলাশমিঞা বলেছেন:
খুশির খবরের জন্য অনেক ধন্যবাদ। আপনার বই প্রকাশের লেখা পড়ে আমার মন ভালো হয়েছি। খুব খারাপ ছিল আজ।
লেখক বলেছেন: তাই নাকি?
আপনার মন্তব্যটি পড়ে আমারো খুব বেশী ভাল লাগছে।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
রুমানা বৈশাখী বলেছেন:
অভিনন্দন আপনাকে।ভালো থাকুন।আপনার বই এর সাফল্য কামনা করছি
লেখক বলেছেন: থ্যাংক ইউ ভেরী মাচ্। আপনিও ভাল থাকুন।
প্রিন্স আশরাফ বলেছেন:
ভালো থাকুন। আপনার বই এর সাফল্য কামনা করছি ।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
রেজাউল করিম বলেছেন:
Sinking sinking drinking ........ একবারও তো জানাননি । ্যা হোক, শুনে ভালো লাগলো। পরচছদটা দেখাবেন।
লেখক বলেছেন: হা হা হা...., রেজাউল ভাই ব্লগানো শুরু করে দিলেন!
স্বাগতম এই ভূবনে।
এই তো জানালাম। প্রচ্ছদ এখানে দিতে পারছিনা, অনেক বড় ফাইল! ই-মেইলে পাঠাবো।
লেখক বলেছেন: আপনাকেও অভিনন্দন, নতুন বইয়ের জন্য।
পাশা বলেছেন:
অভিনন্দন শাহীন ভাই।
ফেরারী মন বলেছেন:
অভিনন্দন শাহীন ভাই।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















