ত্রান বিতরন বনাম জরুরী অবস্থা
২১ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:১৮
আমাদের বিদ্গ্দ্ব (!) রাজনীতিকরা প্রায়শই জরুরী অবস্থা তুলে নেয়ার দাবী জানাচ্ছেন, জরুরী অবস্থার প্রয়োজন নাই - জনজীবন ব্যাহত হচ্ছে ইত্যাদি অভিযোগ করছেন, আসলে কি তাই? দেশে এমন কি জরুরী অবস্থা বিদ্যমান আছে যাতে সাধারনের জীবন যাপন ব্যাহত হচ্ছে?
আসলে ব্যাহত হচ্ছে সে সব রাজনীতিকদের কুমতলব, যখন তখন যেখানে সেখানে চাপাবাজি - হুংকার ছাড়তে পারছেননা, হরতাল - ভাংচূর - জ্বালাও পোড়াও অবরোধ দিয়ে জনগনকে হেনস্তা করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে পারছেননা, ভালমন্দ যাই হোক নির্বিচারে বিরোধীতা করে অপর পক্ষের চরিত্র হনন করতে পারছেননা - এটাইতো তাদের গা জ্বালার কারণ।
আচ্ছা, ত্রান বিতরণে জরুরী অবস্থা বাধা হবে কেন, তারা কি মানুষকে সহায়তা করতে চান নাকি ১ মন চাল দিয়ে ১০ মন চাপা মেরে চোঙা ফুঁকে, টিভিতে নিজেদের আঁতেল চেহারা দেখিয়ে কেম্পেইন করতে চান !! জনগন তাদের এমনিতেই চিনে ফেলেছে তত্বাবধায়ক সরকারের গুনে, ভালো মানুষী মুখোশের আড়ালে থাকা চাঁদাবাজ, ঘুষখোর, খুনী, লুটেরা সন্ত্রাসী নেতাদের নতুন করে চেনার আর কিইবা আছে।
আসুন, আমরা সবাই দলমত ভুলে দুর্গতদের সর্বাত্বক সহায়তা করি, রুখে দাঁড়াই সকল সন্ত্রাস দুর্নীতির বিরুদ্বে। মহান আল্লাহ ঘূর্ণিঝড়ে নিহতদের রূহের মাগফিরাত দিন, তাদের পরিবারকে ধৈর্য্য ধারন করার তৌফিক দিন, সাহস দিন, নতুন জীবন শুরুর তোফিক দিন। কৃতজ্ঞতা দেশপ্রেমিক সামরিক বাহিনীকে যারা সর্বদা দেশ ও জাতীর অতন্দ্র প্রহরী। আর ধন্যবাদ ব্লগসহ অন্যান্যদের যারা দুর্গতদের সাহায্যার্থে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সম্ভব,অসম্ভব বলেছেন:
ভাল লিখেছেন
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















পোষ্টের জন্য ধন্যবাদ।