somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহীন ভূইঁয়া
আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

প্রথম আলো এন্ড হাসনাত আঃ হাই ক্ষমাচেয়েছেন ......কিন্তু বলেন নি কত পেয়েছিলেন..........স্যালুট মতিয়ুর -হাসনাত গং

১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দৈনিক প্রথম আলোর অবশেষের টনক নড়লো। শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলন নিয়ে লেখা বিতর্কিত ছোটগল্প ছেপেও বিশ্বব্যাপী নিন্দা ও তীব্র ধিক্কারের মুখে তা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে তারা। একই সঙ্গে ক্ষমাও চেয়েছে ‘যা কিছু ভালো , তার সঙ্গে প্রথম আলো’ স্লোগানধারী দৈনিকটি।

পহেলা বৈশাখে বিশেষ ক্রোড়পত্রে শাহবাগের প্রজন্ম চত্বরের নারী নেত্রীদের চরিত্র হনন করে লেখা হাসনাত আবদুল হাইয়ের ছোটগল্প ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ ছাপে প্রথম আলো। পরদিন (সোমবার) অনলাইন সংস্করণ থেকে লেখাটি মুছে ফেলেছে। এ নিয়ে ফেসকুস, ব্লগসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তীব্র ধিক্কার ও সমালোচনার ঝড় ওঠে।
দেশ-বিদেশ থেকে কবি, বুদ্ধিজীবী, সাহিত্যিকসহ সাধারণ বিবেকমান মানুষেরা সবাই প্রথম আলো ও লেখকের নারীবিদ্বেষী ভূমিকার সমালোচনায় মুখর হন। দেশের অত্যন্ত জনপ্রিয় প্রথম আলোর দায়িত্বজ্ঞান, দায়বদ্ধতা, শাহবাগ গণজাগরণ মঞ্চ ইত্যাদি প্রসঙ্গে দৈনিকটির অবস্থানকে নানা প্রশ্নে বিদ্ধ করেছেন তারা।
ক্ষমা প্রার্থনা করে সম্পাদকের (মতিউর রহমান) বরাত দিয়ে প্রথম আলো জানিয়েছে, “১৪ এপ্রিল ২০১৩ তারিখের প্রথম আলোর বাংলা নববর্ষের ক্রোড়পত্রে হাসনাত আবদুল হাই রচিত ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ শীর্ষক ছোটগল্পে ব্যক্ত মতামত এই পত্রিকার নীতি ও আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ নয়। অসাবধানতাবশত লেখাটি মুদ্রণের জন্য প্রথম আলো আন্তরিকভাবে দুঃখিত এবং পাঠকের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা এ লেখাটি প্রত্যাহার করে নিচ্ছি। ইতিমধ্যে লেখাটি অনলাইন সংস্করণ ও ই-পেপার থেকেও অপসারণ করা হয়েছে।”
এরপর দৈনিকটির এই অবস্থানকে অনেকে সাধুবাদ জানালেও সমালোচনার তীর ছোড়া থেমে থাকেনি।
ফেসবুকে একজন মন্তব্য করেছেন, “গল্পটা তিনি কোথায় পেলেন? পেলেন আমার দেশ-নয়া দিগন্ত-বাঁশের কেল্লার কাছ থেকে। শাহবাগ আন্দোলন নিয়ে তাদের গল্পই তিনি চুরি করে নিজের নামে ছেপেছেন। শাহবাগ অনেককে বদলে দিয়েছিল। নিজেদের ভীরুতা, দুর্বলতা, বিচ্ছিন্নতা ঘুচিয়ে অনেকে সেখানে পেয়েছিল মানবতীর্থ। আমাদের সামষ্টিক অচতনের অবদমিত প্রতিবাদ আর আবেগ সেখানে ফেটে পড়েছিল। শাহবাগ আরেক ধরনের বদলও ঘটিয়ে তুলছিল। অনেক জটিল ঘুঘুর অবদমিত এভিলও শাহবাগের বিপরীতে আত্মপ্রকাশ করেছিল। মানবতীর্থের বিপরীতে তারা চিনেছিলেন দানবকুণ্ড। হাসনাত আব্দুল হাইয়ের এই আত্মপ্রকাশ এভিলের, শিল্পীর নয়। মনের গভীরের বামবিদ্বেষ, গরিববিদ্বেষ, নারীবিদ্বেষের সঙ্গে মিশিয়েছেন আমলাসুলভ অহংকার, বিকারগ্রস্ত রুচি আর অসৎ অভিপ্রায়। তাঁকে মধ্যপন্থী জানতাম, কিন্তু শাহবাগের প্রতি এতটা প্রতিহিংসাপ্রবণ ভাবতে পারিনি। নিয়ত করেই এই অন্যায় তিনি করেছেন, তিনি নিয়তের দোষী।”
তিনি বলেন, “এইসব ছেলেমেয়েদের শাস্তি দিতে হেফাজতে ইসলাম দাবি তুলেছে। আপনি (হাসনাত আবদুল হাই) একটা হেফাজতি গল্পই লিখতে পেরেছেন। হেফাজতে ইসলামের তের দফার ৪ ও ৫ নং দফার কাহিনীরূপ দিয়েছেন। সেখানে বলা আছে, ‘ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্জ্বলনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা।’ হেফাজতের নারীনীতি আপনার নারীদর্শন। নারীর মধ্যে আপনি দেখেছেন আপনার যাবতীয় হীনতা আর দীনতা। জীবনসায়াহ্নে এটাই আপনার আত্মপরিহাস।”
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×