বিভিন্ন কবির ভাষায় বাকি সংক্রান্ত মতবাদ
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রবীন্দ্রনাথ ঠাকুর
ঋনের ঋনাত্মক ধারা,
বহিছে চারিপাশ।
বাকির বক্র চাহুনি,
করিয়াছে গ্রাস।
কাজী নজরুল ইসলাম
কে? কে তুই লইবি বাকি?
নগদের জয়গানে পুড়বে সবি-
হইবে সব আজ ফাকি।
জীবনানন্দ দাস
আজি হইতে শত বর্ষ পরে,
যদি বাকি চলে এমনি করে-
তবে, দোকান কাঁধে লইয়া,
যাইতে হইবে ঘরে।
জসিমউদ্দীন
এই বাংলার মায়া ভরা গায়ে,
বাকির আনাগোনা।
অভাবের ভার কি করিবে আর?
নগদ যায় না কেনা।
দিন কাটিয়া যায় অভাবে-অভাবে
কে বোঝে তার ব্যাথা?
অনাহারে থাকি রাত্রি ভোর হয়,
পঁয়সা পাইবে কোথা?
তবুও কহি তাহাদের,
যেন কষ্ট করিয়া হইলেও-
বাকি থাকাটা ভাল নয় কভু,
নগদ কেনাটাই শ্রেয়।
সুকুমার রায়
বাকির নাম ফাঁকিরে,
বাকি করে ফকিরে-
আয় বাপু নিয়ে যা,
নগদ হলে নিয়ে যা।
বাকির কোনো মা নেই, বাপ নেই।
কেমনে তোরে বাকি দেই??
শামসুর রহমান
দোকানে বসিয়া ছিলাম একা,
নির্বিঘ্নে চলিতেছিলো বেচাকেনা।
হঠাৎ এক বোকা,
চাহিয়া বসিলো বাকি।
একি গর্ধব?? গর্ধবই বটে-
এই নগদের পটে।
বিঃদ্র ঃ-ইহা সম্পূর্ন কাল্পনিক পোষ্ট।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১২ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন