ইসলামী ছাত্র সংঘের মাধ্যমে যার রাজনীতি শুরু,
বর্তমানে যিনি জামায়াতে ইসলামের গুরু।
একাত্তরে যিনি গঠন করেছিলেন আল-বদর বাহিনী,
আড়ালে নাই তার কোন অপকর্মের কাহিনী।
একাত্তরের সকল হত্যাযজ্ঞের যিনি সহায়তাকারী,
যার সহায়তায় ইজ্জত দিয়েছিল অনেক নারী।
১৪ই ডিসেম্বর বাংলা তার শ্রেষ্ঠ সন্তানদের হারায়,
যা ঘটেছিল সবই এই কুকুর নেতার ইশারায়।
যিনি ছিলেন একাত্তরের ঘোষিত রাজাকার,
এই দেশের মাটিতে তার কিসের অধিকার?
এখন আবার তিনি মহামানবের সাথে নিজেকে করেন তুল্য,
তার ফাঁসির মাধ্যমে দিতে হবে ত্রিশ লক্ষ শহীদের মুল্য।
তার মত ঘোষিত রাজাকার যারা আছেন বুক ফুলিয়ে,
তাদেরও বিচার চাই ফাঁসিতে ঝুলিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

