চারজন জন্মান্ধের সামনে একটি বেড়াল এনে দিয়ে তাদের উদ্দেশে বলা হলো, তোমরা এই বেড়ালটাকে স্পর্শ করে ধারণা করে বলো বেড়াল আসলে কী রকম। একে একে চার অন্ধ বেড়ালটাকে হাতে নিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করলো। তারপর একজন বললো, বেড়াল হচ্ছে ফোমের মতন। আরেকজন বললো, না বেড়াল হচ্ছে তুলার মতন। অন্যজন বললো, না বেড়াল আসলে খড়ের মতন। অবশিষ্টজন বললো, আরে ধ্যাৎ তোরা কেউই বলতে পারলি না। বেড়াল আসলে গাধার মতন। (বলে রাখা ভালো এই অন্ধরা কেউই কোনদিন বেড়াল দেখেনি।)
আমাদের সমগ্র জাতি সুষ্ঠু গণতন্ত্রের জন্য জান দিয়েছে, মান দিয়েছে। কিন্তু আজও পর্যন্ত আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়নি গণতন্ত্র। কারণ আমরা আসলে গণতন্ত্র কী, সেটাই জানি না। আর তাই আমাদের অবস্থা প্রায় ওই চার অন্ধের মত। তারা যেমন কোনদিন বেড়াল দেখেনি। কিন্তু বেড়াল দেখতে কেমন তা বলে দিচ্ছিলো, আমাদের অবস্থাও তেমটাই হয়েছে। আমরা কোনদিন গণতন্ত্র পাইনি, তাই জানি না গণতন্ত্র ব্যাপারটা আসলে কেমন? কিন্তু নানা সরকারের আমলে সেই সরকারপন্থীরা চিৎকার করেছেন, গণতন্ত্র পেয়েছি, গনতন্ত্র পেয়েছি। জাতি নিশ্চিন্ত হয়েছে যাক শেষ পর্যন্ত পাওয়া গেলো।
কিন্তু না, পাওয়া যায়নি। কারণ গণতন্ত্রের প্রতিষ্ঠা পাওয়া মানে জাতির উন্নয়ন। কিন্তু আমাদের দেশে গণতন্ত্র (!) প্রতিষ্ঠা হবার পরও আজ পর্যন্ত এই জাতির কোন উন্নয়ন হয়নি। আর তার মাধ্যমেই বোঝা যায় এ দেশে প্রতিষ্ঠিত হয়নি গণতন্ত্র।
গণতন্ত্রের মূল হচ্ছে জনগণ। তারা চায় একটু ভালোভাবে বাঁচতে, ভালোভাবে থাকতে। তাদের এই প্রত্যাশা পূরণ করার জন্য প্রয়োজন গণতন্ত্রের প্রতিষ্ঠা। নতুন বছরে নতুন সরকার এসেছে দেশে। সরকার দেশকে ‘ডিজিটাল’ দেশ বানানোর অঙ্গীকার ব্যক্ত করেছে।
তবে অত্যন্ত বিনয়ের সাথে বর্তমান সরকারের অবগতির জন্য বলছি, যে দেশের মানুষ তিনবেলা ঠিকমতো খেতে পায় না, সেই দেশের মানুষের কাছে এই `ডিজিটাল' বা `অ্যানালগ' কোনটারই গূরত্ব নেই। এসব তাদের কাছে পুরোপুরি গূরত্বহীন।
ডিজিটাল দেশের চেয়ে এই মানুষদের বেশি কাম্য- এক পেট ভাত, একটু মোটা কাপড় আর একটু শান্তি। এই শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রথমে প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র। তার জন্য গূরত্ব দিতে হবে জনতার দিকে। তারপর দেশকে ডিজিটাল করার পথ আরো সুগম হবে বলেই বোধ করি।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।