শুধু বাংলাদেশ নয়, টেষ্টভুক্ত সব দেশের খেলাই খুব আগ্রহ করে দেখি।
আর এরি মধ্যে ভিসা কার্ড দিয়ে বিশ্বকাপ খেলা ২০১১ এর ২ টি খেলার টিকেট করে ফেলেছি।
নিউজিল্যান্ডকে কে বাংলাদেশ সাদা ধোয়া করেছে এতে অবশ্যই আমরা যারপরনাই খুশী হয়েছি, সারাক্ষন আলোচনা করছি, সামনের বিশ্বকাপ ভালো খেলবে বলে আশা করছি।
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গতরাতে তাদেরকে দেয়া এক নৈশভোজে ২০ জন খেলোয়াড়দের প্রত্যেককে পূর্বাচলে ১টি করে প্লট এবং ১টি করে গাড়ি উপহার দিবেন বলে আশ্বাস দিলেন।
সার্বিক দিক বিবেচনা করলে-
১. এই সিরিজটা নিউজিল্যান্ডের ছিল নতুন প্লেয়ার সিলেকশন টিম, কাজেই এখানে তাদের বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় আসেনি
২. আবহাওযার কারনে হঠাং অন্য দেশে খেলতে খুব সমস্যা হয়
কাজেই নিউজিল্যান্ডের সাথে এই সিরিজ জেতা নিয়ে যদি আমরা ক্রিকেট নিয়ে এত মাতামাতি করি আর পরবর্তীতে ২০১১ বিশ্বকাপ কিংবা আসন্ন জিম্বাবুয়ে টুর যদি আবার হঠাং খারাপ খেলে তবে আমরা কি করব?
কি হবে তাদের পুরুসকার????
আমাদের মিডিয়ারা আর সমগ্র দেশবাসী কি একটু বেশী বাড়াবাড়ি করি না????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



