১. এক ভদ্রলোক তাঁর স্ত্রীকে নিয়ে ফুটবল ম্যাচ দেখতে গেছেন। ভদ্রলোকের স্ত্রী আগে কখনো ফুটবল খেলা দেখেননি।
স্ত্রী: মাঠের পাশে ওই মেয়েগুলো অমন নাচানাচি করছে কেন?
ভদ্রলোক: ওরা হলো চিয়ারলিডার। ওরা দর্শকদের আর খেলোয়াড়দের আনন্দ দেয়।
স্ত্রী: কেন? মাঠের পাশে খেলোয়াড়দের বসার জায়গার সামনে স্যুট-কোট পরা যে লোকটা লম্ফঝম্প করছেন, উনিই কি যথেষ্ট নন?
২. ফাঁসির আসামিকে আগের দিন জেলখানার একজন কর্মচারী কথায় কথায় বললেন, ‘কাল তোমাকে ফাঁসি দিতে সরকারের ৫০০ টাকা খরচ হবে।’
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী আসামি অবাক হয়ে বললেন, ‘এত টাকা কেন?’ কারা-কর্মচারী হিসাব দিলেন, জল্লাদ আর তার সহকারীরা পাবে ৩০০ টাকা, ফাঁসির পোশাক বাবদ ১০০ টাকা, দড়ি-ফাঁসির অন্যান্য সরঞ্জামের জন্য আরও ১০০ টাকা।
খরচের বর্ণনা শুনে আসামি ব্যবসায়ীটি খানিকক্ষণ কী যেন ভাবলেন। তারপর বললেন, ‘এত খরচের দরকার কী? কারা কর্তৃপক্ষ আমাকে ১০০ টাকা দিক, আর দুই টাকা দিয়ে একটা দড়ি কিনে দিক। আমি নিজেই গলায় দড়ি দিয়ে মরি। আমারও কিছু লাভ হবে, সরকারেরও সাশ্রয় হবে।’
৩. মা: শোনো রতন, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করবে।
পরদিন রতন বলছে মাকে, ‘মা, জানো, আজ আমি একটা ভালো কাজ করেছি।’
মা: কী কাজ?
রতন: আমি আর আমার বন্ধু মিলে একজন বৃদ্ধাকে রাস্তা পার করে দিয়েছি।
মা: এ কাজ করতে আবার তোমার বন্ধুকে লাগে? তুমি একাই তো করতে পারতে।
রতন: কী করব, বৃদ্ধা কিছুতেই রাস্তা পার হতে চাইছিলেন না, ওনাকে জোর করে ধরে রাস্তা পার করাতে হলো।
৪. বাবা-ছেলের মধ্যে কথা হচ্ছে—
বাবা: পরীক্ষায় এবার তুমি পাস-ফেল যাই করো না কেন, তোমাকে একটা সাইকেল কিনে দেব।
ছেলে: বাবা, তুমি খুব ভালো। তা কোন সাইকেল কিনে দেবে তুমি?
বাবা: পাস করলে কলেজে যাওয়ার জন্য নতুন রেঞ্জার সাইকেল কিনে দেব।
ছেলে: আর যদি ফেল করি?
বাবা: তাহলে ভাঙাচোরা একটি সাইকেল কিনে দেব।
ছেলে: কেন?
বাবা: বাজারে ঘুরে ঘুরে যাতে তুমি দুধ বিক্রি করতে পারো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



