বাংলাদেশী নিয়মিত বিমানযাত্রীদের মতামত জরিপে - - -
১. এমিরেটস ২০১১ সালের সেরা এয়ারলাইন বা বিমান সংস্থা হিসেবে বিবেচিত হয়েছে।
২. দেশের ভেতর সেরা বিমান সংস্থা হিসেবে নাম উঠে এসেছে রিজেন্ট এয়ারওয়েজের।
৩. পণ্য পরিবহনের ক্ষেত্রে সিঙ্গাপুর এয়ারলাইন্স সেরা কার্গো এয়ারলাইন মনোনীত হয়েছে।
৪. সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হিসেবে নির্বাচিত হয়েছে দুবাই।
৫. সেরা এয়ারলাইন ছাড়াও সেরা দূরপাল্লার এয়ারলাইন, সেরা ইনফ্লাইট বিনোদন সেবা ও অন্যতম বিশ্বস্ত এয়ারলাইনের স্বীকৃতি লাভ করেছে এমিরেটস।
৬. সেরা ইকোনমি ক্লাস ও অন্যতম বিশ্বস্ত এয়ারলাইন হিসেবে সিঙ্গাপুর এয়ারলাইন্সও পুরস্কার লাভ করে।
৭. সেরা বাজেট এয়ারলাইন হিসেবে স্বীকৃতি লাভ করেছে শ্রীলঙ্কার মিহিনলঙ্কা।
৮. কাতার এয়ারওয়েজ সেরা বিজনেস ক্লাস এবং মালয়েশিয়া এয়ারলাইন্স বিজনেস ক্লাসে সেরা খাবার পরিবেশনের জন্য পুরস্কার লাভ করে।
৯. ইতিহাদ এয়ারওয়েজ, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স অন্যতম বিশ্বস্ত এয়ারলাইনের স্বীকৃতি লাভ করে।
পর্যটন ও বিমান চলাচলবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর প্রায় ২৫০০ নিয়মিত বিমান ভ্রমণকারীদের ওপর এই মতামত জরিপ চালায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



