সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩০
মিনি বাংলাদেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সকালে বাসা থেকে বের হয়েই দেখলাম অলরেডি আটটা বেজে দশ। তারাতারি রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে দেখি মানুষ আর মানুষ। বাসগুলোতে প্রচন্ড ঠেলাঠেলি। খেয়াল করলাম মিরপুর রুটের একটা মোটামোটি খালি বাস আসছে। সাধারনত মিরপুর এর বাসগুলোতে কম লোক হয়। কারন এগুলা কাছের রুটের টিকেট বেচেনা। যা হোক তারপরো কাউন্টারে বললাম বনানি। ‘বনানি যাইবোনা'। অগত্যা বললাম সবচে কম দামের টিকেট দিতে। মেজাজ খিচে আঠার টাকা দিয়ে উঠলাম। কিন্তু একি! কোন সিটই যে খালি নাই। পুরা বাসে খালি আমিই দারিয়ে। নিজেকে কেমন জানি লুযার মনে হচ্ছিল। এদিক ওদিক তাকিয়ে খেয়াল করলাম একদম সামনের দিকে এক লোক তার পাশের সিটে ব্যাগ রেখে বসে আছে। বললাম ভাই ব্যাগটা সরান আমি বসবো। লোকটা কোন গাই করলো না। ভাবলাম থাক আর কিছু পরেই তো আমি নামবো। তাই আর কিছু বললাম না। হঠাত দেখলাম সামনের দিকে সিঙ্গেল সিটে বসা এক মাঝবয়সি ভদ্রমহিলা আমার দিকে ফিরে বললেন ‘কি ব্যাপার আপনি বসলেন না’? ওই লোকটিকে বললেন ‘ভাই আপনার ব্যাগটা সরান, দেখছেন্না একজন দারিয়ে আছে’? এবার দেখি বাসের কন্ডাক্টরও বল্লো ব্যাগ সরাতে। অগত্যা লোকটি অনেক কষ্টে ব্যাগ সরিয়ে আমাকে বসতে দিল। মিনমিনে গলায় ভদ্রমহিলাকে থ্যাঙ্কস দিয়ে বসে পরলাম। শুনলো কি শুনলেননা বুঝলাম না। ওনার প্রতি আমার মনে মনে অদ্ভুত শ্রদ্ধাবোদ জন্মাতে লাগল। পুরা বাসে কেউ কিছু বল্লোনা আর ওনার কিই বা চলে আসত না বললে? আর্মি স্টেডিয়ামের কাছে আসতেই দেখলাম বাসের সামনের গারিটা হার্ড্ ব্রেক করলো। আমাদের বাসের ড্রাইভার অনেক চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারলোনা। হার্ড্ ব্রেক করেও আলতো করে সামনের গারির পেছনে লাগলো। ইসস এই অফিস যাবার সময় কেন যে এগুলা হয়? দেখলাম গারি থেকে সাহেব বের হয়ে এদিকে আসছেন। ভদ্রমহিলা ড্রাইভারকে বললেন ‘তোমার তো কোন দোষ নাই। ওই গারি এভাবে ব্রেক করলো কেন’? সাথে সাথে বাসের অন্যরাও হ্যা হ্যা করে সায় দিল। ড্রাইভার বল্লো ‘আপ্নারা একটু বইলেন’। এর মদ্ধে গারির সাহেব বাসের দরজায় এসে ড্রাইভারকে বল্লো ‘অই বেটা নাম’। সাথে সাথে ভদ্রমহিলা বললেন ‘ও নামবে কেন? দোষ তো আপনার ড্রাইভারের’। মুহুরতের মধ্যে বাসের সবাই লোকটির দিকে হই হই করে উঠল। কয়েকজন ওতি উতসাহি তো রিতিমত তেরে আসলো। আমি মুগ্ধ হয়ে দেখলাম এতগুলা মানুষকে একজন নারি কিভাবে প্রভাবিত করছেন। আরে! আমাদের দেশেরও তো একই অবস্থা। দুই প্রধান দলেই তো নারি নেত্রিত্য। কিছুখনের জন্য বাসটা যেন মিনি বাংলাদেশে পরিনত হল। যাই হোক, গারির সাহেব বেশি সুবিধা করতে না পেরে হালকা ধমক দিয়ে বাস ড্রাইভারকে ছেরে দিল। বাস ছারলো। আমিও কিছুখন পর নেমে গেলাম। অফিসে আসার সময় বারবার কেন যানি ওই মহিলার কথা আর বাসের ঘটনাগুলো মনে পরছিল। ভাবতে ভালই লাগছিল।
১৬টি মন্তব্য ১১টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।