আমার প্রিয় পোস্ট

আমার ছোটবেলা ১

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৪

শেয়ারঃ
0 1 0


তামিম ভাইয়ার আমার বান্দরবেলা সিরিজের আমি একজন বিশাল ভক্ত । ওইটা দেখেই মনে হইসিল আমার ছোটবেলাটা এত ইন্টারেস্টিং না হইলেও ওইটা নিয়া কিছু লেখা যায় । আমার একদম ছোটবেলা ( যখন এক থেকে দুই বছর বয়স) কাটসে আমার দাদুর বাড়িতে । চাচা ফুফুরা সহ জয়েন্ট ফ্যামিলি । তখনকার কোন কথাতো আমার মনে থাকার কথা না , আম্মুর কাছে মাঝে মাঝে গল্প শুনে কিছু কিছু জানি তখনকার কথা । আমি বলে মহা শয়তান ছিলাম ছোট কালে । আমার শয়তানির মধ্যে অন্যতম ছিল বলে সকালে আব্বুর জন্য ডিমপোস করলে আমি বলে চুপি চুপি গিয়া চামুচ দিয়া কুসুমটা খেয়ে ফেলতাম আর তারপর গিয়ে বারান্দার দরজার চিপায় চাচার মোটরসাইকেল যেখানে রাখত ওইখানে লুকায়ে থাকতাম :P । আব্বু নাস্তা খেতে এসে দেখত ডিম এর এই দশা :P ,এরপর আমাকে সারা বাড়ি খুঁজে পাওয়া যেত দরজার চিপায় :P ।আর আমাকে সনাক্তকরণ তেমন কঠিন ছিল না কারন পায়ে থাকত আব্বুর বাটার লম্বা লম্বা স্যান্ডেলগুলা যেইটা দরজার নিচ দিয়ে সহজেই চোখে পরত ।
আর একদিনতো আমি বলে বাসা থেকে পালায়েই গেসিলাম ;) । আমাদের বাসায় একজন বুয়া কাজ করতো । আমি বলে ওনাকে ভীষণ পছন্দ করতাম ওনার সাথে বসে বসে চা দিয়া রুটি ভিজায়ে খাইতাম ।
আম্মুকেতো সারাদিন এত বড় সংসারের নানা কাজে ব্যস্ত থাকতে হইত এতটা খেয়াল রাখতে পারত না ,ছোট ফুফুকে বলত খেয়াল রাখতে আমার । একদিন ছোট ফুফু মনে হয় পড়ায় ব্যস্ত ছিল আর বুয়া রওয়ানা দিতেসিল বাজার এর দিকে কি জানি কিনে আনতে পাঠাইসিল ওনাকে । আমাদের বাসা হইল কাঠালবাগান এর ঢালে , সামনেই বাজার ।বুয়াকে যাইতে দেখে আমিও আব্বুর লম্বা স্যান্ডেলগুলা পড়ে বুয়ার পিছন পিছন রওয়ানা দিলাম । বুয়াতো আর জানেনা আমি ওনার পিছন পিছন যাইতেসি ।উনিতো কিনে আবার বাসায় ফেরত আসল । এদিকে বাসার কেউ আমাকে বাসায় না পেয়ে ভাবসে বুয়া আমাকে নিয়া গেসে সাথে । বুয়া আসার পর আমাকে না দেখেতো আমার আব্বু আম্মুর মাথা পুরা শেষ । আব্বু বলে খালি পায়ে বের হয়ে গেসিল আমাকে খুঁজতে । ওদিকে রাস্তায় কোন আংকেল আমাকে দেখে চিনসে শাহরিয়ার এর মেয়ে উনি কোলে করে আমাকে বাসায় নিয়া আসছিলেন পরে ।আমার এটা চিন্তা করলেই ভয় লাগে ঐদিন যদি আসলেই হারায়ে যাইতাম তাইলে কি হইত :((

এরপর আব্বু মারা যাওয়ার পর ৩/৪ মাস পর্যন্ত আমরা দাদুর বাসায়ই ছিলাম । আম্মু তখন প্রথমবার অফিস এ জয়েন করল । আমাকে কে দেখবে তাই সকালে যাওয়ার আগে ভাইয়া কে স্কুলে দিয়ে আমাকে নানুর বাসায় নামায়ে দিয়ে যাইত । তখন নানুর বাসায় আমার মামারা ,খালা, খালাতো ভাইবোনরা সবাই থাকত ।খালু তখন বিদেশ এ ছিল । আমার মামীর তখন মাত্র বিয়ে হইসে ,আমার মামীই আমাকে দেখে রাখত । আমার মামী সবসময়ই আমার ফ্রেন্ড এর মতন। আমরা সবাই ই মামীর সাথে খুবই ফ্রি । এখনও মামী বলে কাউরে পছন্দ হইলে আমারে আইসা বলিস :P । মামীর আবার অ্যাফেয়ার এর ব্যাপারে কোন সমস্যা নাই আসলে মামা আর মামীরও তো অ্যাফেয়ার ম্যারেজ :P ছিল ।
একদিন বলে আম্মু আর মামী গেসে কি কাজে আমাকে খালামনির কাছে রেখে আমি বলে সে কি মরা কান্না জুড়ে দিসি আর থামার নাম নাই । শেষ এ বলে আমার খালা চেতে আমাকে ঠান্ডা পানির ড্রামে নামায়ে দিসে (ধরে রেখে অবশ্যই :P ) । তারপর বলে আমি ঠান্ডা হইসি B-)

এরকিছু দিন পর আমরা রেলওয়ের কোয়ার্টার পাইলাম , আব্বু রেলওয়ের সার্জেন ছিল । ওই বাসার আমার খালি একটা কথাই মনে আছে বারান্দায় আব্বুর অপারেশন টেবিলটা ছিল আর আমি ঐটার উপর বসে বসে আমার হাড়িপাতিল এর একটা বিশাল ঝুড়ি নিয়া খেলতাম । ভাইয়া তখন একটু বড় ছিল ।ও কোয়ার্টার এর ছেলেমেয়েদের সাথে খেলত কিন্তু আমার বয়সই কেউ ই ছিল না :(( । আমি একা একাই খেলতাম । ওরা সবাই কাটা কলাগাছ এর উপর বসে বসে হুন্ডা হুন্ডা খেলত আমার এটা মনে আছে

ঐ বাসায় আমরা এক বছর এর মতন ছিলাম । এরপর আমাদের কোয়ার্টার ছেড়ে দিতে হল । তখন সরকার থেকে আমাদের একটা বাসা দিল (এখন প্রায় ১৮ বছর এর বেশি হয়ে গেসে এই বাসায় আমাদের )আমরা ঐ বাসায় গিয়া উঠলাম । এখানে এসেই আমার ৩য় জন্মদিনের অনুষ্ঠান হইসিল । আমার জীবনে ছোটবেলার যা স্মৃতি সব কিছু এই বাসাকে ঘিরেই । সেইটা না হয় আগামী পর্বে লিখব :)

(চলবে ......)

 

সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪১

লেখক বলেছেন: আগে দেখি মানুষ জন এর বোরিং লাগে নাই ,লাগলে আর কন্টিনিউ করব না ।

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৮

লেখক বলেছেন: :)

৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৪
জেরী বলেছেন: picci sumpa aonekkkk cute r swt to:)
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপু । আসলেই পিচ্চি কালে মনে হয় কিউট ছিলাম এখনতো কাজের বেটি রহিমার মতন হইয়া গেসি :(( ।

৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৬
নিহন বলেছেন: পিচ্চি থাকতে ছিলেনতো পুতুলের লাহান ।
বেশতো চলুকনা .......
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫০
দূরন্ত বলেছেন: ভাল লাগলো। পরের পর্বের অপেক্ষায় আছি। ধন্যবাদ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ :) । সবার বোরিং না লাগলে ইনশাল্লাহ দ্রুতই আগামী পর্ব লিখব।

৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫২
সৌম্য বলেছেন: মজারতো। চলুক চলুক।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ :)

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৫
সোনালীডানা বলেছেন: আমি আপনার মত এত বান্দর ছিলাম না :P
চলুক..... :) +
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৭

লেখক বলেছেন: আমি অবশ্য খুব বেশী বদ ছিলাম না :P মিডিয়াম সাইজ ।

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৯
শাওন৭৯ বলেছেন: চালাইয়া যাও।

বোরিং রে পরে দেখুম নে।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০২
সোনালীডানা বলেছেন: কিছুটা বান্দর হওয়া মনে হয় ভাল:) ইচ্ছে করে কাউকে না জানিয়ে কোথাও হারিয়ে যাই:|
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: এইটাতো আমারও মনে হয় মাঝে মাঝে :(

১২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: কাঁঠালবাগানডঢালের কথায় মনে হইলো...একসময় সাইকেল নিয়া ঐখানে যাইতাম...ঢালে চালায়া সেইরকম মজা ছিল। আর ধানমন্ডিতে থাকতে বাজারে গেলেও ঐখানেই...যদিও আমি বাজারে যাইতাম না:P
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: ছুটি কেমন শুরু হইল ?

১৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৯
আকাশনীল বলেছেন: আজকেই তামিম ভাই এর বান্দরবেলা রিভিশন দিতেসিলাম। আর তুমি লেখা দিলা। তোমার লেখা ভাল্লাগসে। চলুক। :)
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

১৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১১
আলী-হায়দার বলেছেন: ছবিখানায় কেমুন চিন্তাবিদ ভাব আছে....

লেখা কন্টিনিউ করিবেক......... +
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৫

লেখক বলেছেন: চিন্তাবিদ ভাব :P
বলেন কি ?

১৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৪
মুক্ত বয়ান বলেছেন: "আসলেই পিচ্চি কালে মনে হয় কিউট ছিলাম এখনতো কাজের বেটি রহিমার মতন হইয়া গেসি :(( "

কাজের বেটি'রা কি মাইনষেরে ঝাড়ি দেয়?? :-/

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৯

লেখক বলেছেন: হিহি আমি দেই . খালি ঝাড়িই না মাইরও দেওয়ার হুমকি দেই আর ক্লাসের গুলাকেতো হাতের সামনে যা পাই তা দিয়া বাড়িও মারি :P

১৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৪
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
স্মৃতি চারণ ভালো হয়েছে।
চলুক এভাবেই......................................................................+
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ :) .

১৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৫
লুকার বলেছেন: 'বলে' শব্দটা অনেকবার লিখেছেন।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২২

লেখক বলেছেন: আসলে বদঅভ্যাস , চিন্তার মধ্যেই 'বলে' শব্দটা আইসা পড়ে বাই ডিফল্ট :P

১৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২০
মুক্ত বয়ান বলেছেন: কতিপয়কে তো তুমি আবার গাছে ঝুলানি'রও হুমকি দিছো!!!! :-/
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: ঐটাতো আমার ইঊনিক ডায়লগ :)

১৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৫
স্পর্শহীন কিছুদিন বলেছেন: ফটুকটা কিন্তু সেই রকম হইছে।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ :)
কিন্তু এত কষ্ট কইরা ব্লগ লিখলাম আর আপনি খালি ফটুকটাই দেখলেন :(

২০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৬
তামিম ইরফান বলেছেন: ডিমপোচ এর দৃশ্যটা কল্পনা করে পুরাই হাহাপগে=p~............... তুমি ভালোই বান্দর ছিলা:)........চলুক......:)
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩২

লেখক বলেছেন: আমার নিজেরও ভাইয়া চিন্তা করলে বিশ্বাস হয় না , এত পিচ্চিকালে এই বুদ্ধিতো থাকার কথা না :P ।কিন্তু আম্মু বলসে আসলেই বলে খাইতাম এবং বুঝতাম যে খারাপ কাজ করসি তাই লুকায়েও থাকতাম ।
কিন্তু ভাইয়া আপনার লেভেল এর বান্দর ছিলাম না :P । আপনিতো পুরা বস জিনিস ছিলেন :)

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৩

লেখক বলেছেন: আমারে ধন্যবাদ দিলেন :P ?

২২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩২
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: ডিমপোচ .।.। বেয়াফোক বান্দর আছিলেন দিকিনি :)
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: :P

২৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৩
কক বলেছেন: কার ছবি লাগাইসেন?;)
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৫

লেখক বলেছেন: নিজেরটাই লাগাইসি , কেন?

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৮

লেখক বলেছেন: :)

২৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০০
টোনা বলেছেন: বড় আফায় তাইলে ডিমচুর B-)B-)B-) ...
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৯

লেখক বলেছেন: এই টোনারে যে একদিন আমি ছাত্রী হলের সামনের গাছে ঝুলামু তা কর্নফাম ।

২৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৬
রোবোট বলেছেন: শুনলাম স্পিলগবার্গের নতুন সিনেমা আসছে "শম্পা দ্য ডিমচুরা"। টোনা হৈলো ভিলেইন। তবে কোন নায়ক পাওয়া যায় নাই।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৩

লেখক বলেছেন: টোনা যে ভিলেন তাতে কোনই সন্দেহের অবকাশ নাই :)
তয় নায়ক হিসাবে শাহরূখ খান / রাজিব খান্ডেলওয়াল রে পাইলে মন্দ হয় না ;)

২৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩১
স্পর্শহীন কিছুদিন বলেছেন: লেখা কিছু বলার অপেক্ষা রাখেনা অসম্ভব ভাল লিখেছেন আপনি।






ছোটদের আমি খুব পছন্দ করি। তাই।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ :)

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ :)

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৩০. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৩
শিবলী বলেছেন: হুন্ডা হুন্ডা আপনে খেলেন নাই?

মজা হইছে লেখা টা :)
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৭

লেখক বলেছেন: আমারে আমার ভাই নিত না খেলতে আসলে অনেক ছোট ছিলামতো :(
একটু বড় হওয়ার পর আবার আমারে খেলায় নিত । ও আর আমি এক দল থাকতাম ফুটবল এ , আর আমি সবসময় গোলকিপার :)
ঘরের বারান্দায় ক্রিকেটও খেলতাম :P

৩১. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৭
আশাবাদী মানুষ বলেছেন: ভাল হয়েছে । চলুক +
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৩২. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: কতো মজ্জা করমু ভাবসিলাম...ছিনেমা আর ঘমেই পার হইলো...এখন ত বোরিং বোরিং লাগা রোগে ধরছে
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: আসলেই এত লম্বা বন্ধে কি যে করুম :(

৩৩. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৮
শুভ্র কান্তি নাথ বলেছেন: ফুটবল ক্রিকেট দুইটাই পারতা? জোশ।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪২

লেখক বলেছেন: ছোটদের ক্রিকেট আর ফুটবল ভাইয়া :P ,কোন নিয়ম কানুন ছাড়া , ঐটা কি আর পারতে হয় ;)

৩৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫২
রোবোট বলেছেন: নায়ক হিসেবে - শাহরুখ খান? আমি তো ভাবলাম তোমার বাবার চরিত্রে চাচারে নেয়া হবে।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: :(

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৩৬. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৪৩
টোনা বলেছেন: শোনেন রোবোট কাকা , ডার্ক নাইট বানামু .... ভিলেনের এমন পার্ট নিমু , নায়ক-ফায়ক ২০ হাত দূরে থাকবো ..... B-)B-)B-) আর এইসব লোকাল নায়িকা-ফায়িকা তো ... :P:P:P
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪১

লেখক বলেছেন: ইশশ ভিলেন এর ঢং কত :P

৩৭. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৫৪
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: খারাপ না ,চালায় যান ।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৩৮. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:১৩
আট আনা বলেছেন: অনেক সুন্দর হয়েছে, পরের পর্বের জন্য অপেক্ষায়।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)। ইনশাল্লাহ শীঘ্রই লিখব ।

৩৯. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩৫
কঁাকন বলেছেন: চলুক

পিচ্চিকালে সব পিচ্চিই ফাজিল থাকে দেখতাসি
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪২

লেখক বলেছেন: তা আর বলতে :P

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৪১. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৫
নুশেরা বলেছেন: ছোট শম্পা বড় শম্পা দু'জনকেই অনেক অনেক আদর। তাড়াতাড়ি পরের পর্ব দাও।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপু । ইনশাল্লাহ তাড়াতাড়ি দিব ,এখনতো আর কোন কাজ নাই সারাদিন । পরীক্ষা শেষ , একমাস বন্ধ । সারাদিন করার মতন কিছু খুঁজে পাই না :( । আপনি কেমন আছেন ?

৪২. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৩
সবুজ সাথী বলেছেন: ফাটাফাটি হইছে।

ড্রামে ভরা ঠান্ডা পানির থেরাপিটা কি এখনও লাগে? B-)
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ :) । না না ঐ থেরাপি এখন আর লাগেনা :P

৪৩. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫২
যীশূ বলেছেন: ছোটবেলায় আপনি তো দারুন কিউট ছিলেন!
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: থ্যাংকু :)

৪৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৩
মুক্ত বয়ান বলেছেন: লেখক বলেছেন: এই টোনারে যে একদিন আমি ছাত্রী হলের সামনের গাছে ঝুলামু তা কর্নফাম ।
=========

ঐখানে গাছে ঝুলাইলে আমিও ভিলেন হইতে রাজি.. ;) ;) ;)
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: ইশশ বুয়েটের পোলাপাইন এর কি শখ ছাত্রী হলের সামনের গাছে ঝুলার ;)

৪৫. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০১
মুক্ত বয়ান বলেছেন: আরে সব কি আর দেখা যায় নিকি সারাদিনে?? ঐখানে থাকলে মনে কর, সবাই থাকবে সবসময়.. আরাম-আয়েস করে ঘুমাইয়া, বিশ্রাম নিয়া দেখা যাবে!!!! =p~ =p~ =p~
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৭

লেখক বলেছেন: =p~ =p~ =p~

৪৬. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১০
তায়েফ আহমাদ বলেছেন: জেরী বলেছেন: picci sumpa aonekkkk cute r swt to
লেখক বলেছেন: ধন্যবাদ আপু । আসলেই পিচ্চি কালে মনে হয় কিউট ছিলাম এখনতো কাজের বেটি রহিমার মতন হইয়া গেসি ।
হা হা চে উ প গে........


লেখা ভাল লেগেছে।।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৪

লেখক বলেছেন: কাজের বেটি রহিমা হয়ে যাওয়াতে
আমি কান্দি :((

আর আপনি আমার দুঃখে হাসতেসেন
আল্লাহ পাক নারাজ হবেন :(

৪৭. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৭
তালকানা বলেছেন: নিজের কথা মনে করায়ে দিলেন।আমি একবার বাসায় আগুন ধরায়ে দিলাম।আব্বার সে কি মাইর !!
আর এক বার স্কুল পালাইলাম বাসায় আসার আগেই দেখি খবর চলে গেছে, সেদিনও আর এক দফা ।
শেষ যেটা মনে পড়ে সেটা হলো একদিন আমি হারিয়ে গেলাম মানে আমি হারাইনি কিন্তু বাসা থেকে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না সেদিন বাবা-মার মুখ দেখে বেশ খারাপ লেগেছিল
ইশ আমি যদি আবার সেই ছোটো হয়ে যেতাম সারা বিকাল টো টো করে ঘুরে বেড়ানো।
যাই হোক পরের পর্ব কবে আসবে??
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: বাসায় আগুন ওরে বাপরে !!! আসলেই আবার ছোট হয়ে গেলে মন্দ হয় না :(
পরের পর্ব তাড়াতাড়িই আসবে ইনশাল্লাহ :)

৪৮. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৪
আমড়া কাঠের ঢেকি বলেছেন: শেষ এ বলে আমার খালা চেতে আমাকে ঠান্ডা পানির ড্রামে নামায়ে দিসে (ধরে রেখে অবশ্যই :P ) । তারপর বলে আমি ঠান্ডা হইসি B-)

------- এইটা জটিল, হা হা প গে! =p~ =p~
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৬

লেখক বলেছেন: :) । পরীক্ষা শেষ হইসে না তোমাদের ?

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: এতদিন খালি অপেক্ষা করতেসিলাম কবে পরীক্ষা শেষ হবে , আর এখন করার মতন কিছু খুঁজে পাই না :(

৫০. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪১
বড় বিলাই বলেছেন: দেখছেন তো সবাই পরের পর্ব চাইছে। দিয়ে দিন।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: দিব , আলসেমি লাগে ।রোজা রেখে সারাদিন খালি ঘুম আসে :( । রোজাতো সব মাকরুহ হইয়া যাইতেসে :P

৫১. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৪
শিট সুজি বলেছেন: ছুডুবেলা থেকেই চেহারায় নেত্রী নেত্রী একটা ভাব ছিল।

:D
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০১

লেখক বলেছেন: আসলেই নি? ইশশ কেন যে রাজনীতিতে গেলাম না , আফসুস :((
নেত্রী হওয়ার হ্যাপা আসে , মাঝে মধ্যেই সবার চক্ষুশুল হওয়া লাগে :(

৫২. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩২
কাব্য বলেছেন:
আমি ছুডুকালে মনে হয় একটু বেশী-ই ছুডু আছিলাম :(

কিচ্চু মনে করপার পারিনাগো ভইন :((

চউক্ষে পানি আয়া পড়লো
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৫

লেখক বলেছেন: আহারে ।আমিও বেশিকিছু মনে করতে পারিনা ,বেশীরভাগই আম্মুর কাছ থেকে শোনা ।

৫৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৭
হতাশ_আমি_যাণ্ত্রিক বলেছেন: পোলাপাইন পরীক্ষা শেষ কইরা কত আনন্দে আছে, আর আমরা বেকার হইয়া গেলাম!! শুভ বেকার লাইফের প্রাক্কালে সবার দোয়া প্রার্থী। :p :p
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৬

লেখক বলেছেন: আরে কি বলেন আপনিতো এই পড়াশোনার জ্বালা থেকে মুক্তি পাইলেন :)
কত বড় আনন্দের ব্যাপার ।

৫৪. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৪৭
~স্বপ্নজয়~ বলেছেন: লেখা মজা হইছে আর ছবিটা কিউট ... পরের পর্বে যাই ... :)
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৫৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩১
নাঈম বলেছেন: স্মৃতি তুমি বেদানা :(
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৬

লেখক বলেছেন: বেদানা !!! :P

৫৬. ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৪
পুরাতন বলেছেন: ছুট কালে তো ভালোই খেকু পাগলা ছিলেন :P

মামীরে গিয়া পড়ে কইছিলেন ;)
১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: বলার মতন থাকলে কি আর এতদিন বইসা থাকি কন :(

৫৭. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ২:২৯
চতুষ্কোণ বলেছেন: আমার এটা চিন্তা করলেই ভয় লাগে ঐদিন যদি আসলেই হারায়ে যাইতাম তাইলে কি হইত :((
কি আর হইত, এরম সুন্দর কয়টা লেখা হারাইতাম ;) :)

ভালো থাকিস। আমার ব্লগে দাওয়াত দিয়া গেলাম :)
(তুই তোকারির সুযোগটা হাত ছাড়া করতে রাজি না :P )
১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪০

লেখক বলেছেন: :P

 

মোট সময় লেগেছে ১.০৫৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি শম্পা শাহরিয়ার এমি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই