আমার প্রিয় পোস্ট
- ব্লগার শামসীর ভাইয়ের পুত্রসন্তান জন্মের খুশিতে নবজাতককে উতসর্গ করে আমার এই কবিতাটি রিপোস্ট করলাম - শিপু ভাই
- শুভ জন্মদিন, শামসীর ভাইয়া!
- মাহমুদা সোনিয়া
- ~প্রিয় যাযাবরদের ভ্রমন পোস্ট সংকলন~ - রেজোওয়ানা
- শূভ জন্মদিন শামসীর - এ.টি.এম.মোস্তফা কামাল
- প্রিয় শামসীর ভাইয়ের জন্মদিনে স্পেশাল শুভেচ্ছা।
- অন্য হাওয়া
- ফ্লাশব্যাক :: শামসীরের উইকেট পতনের সন্ধ্যায় .... - অনন্ত দিগন্ত
- জাকাত নিয়ে স্বল্প পরিসরে কয়েকটি কথা, হয়তো কারো কাজে লাগতে পারে - শরিফ নজমুল
- সুন্দরবন থেকে ব্লগিং- প্রথম বারের মত - শ।মসীর
- হ্যাক ইয়োরসেলফ – জীবনে সুখী হোন! - বিলাশ বিডি
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- বোধ - জীবনের নতুন মানে - বিলাশ বিডি
- ব্যাচেলর অফ দ্যা সিটি ঢাকা শামসীর এর জন্মদিন - আহমেদ রাকিব
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ব্লগারদের নিজ নিজ জেলা (সর্বশেষ আপডেট) - পুরাতন
- রাজধানীর ঢাকায় কোথায় কোন অডিটরিয়ামঃ - জুল ভার্ন
- প্রাণ - বিলাশ বিডি
- এ শালার বাঙ্গাল ব্যড়া ঘাউরা চিজ হ্যায় না? - রাগ ইমন
- একটি প্রার্থনা - পারভেজ
- টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে গর্জে উঠুক বাংলাদেশ (টিপাইমুখ বাঁধ বিষয়ক সকল ব্লগারের ব্লগ সংকলন ) - নিলআকাশেরদুঃখ
- ইন্দিরা গান্ধীকে আসাফউদদৌলার সেই দুটি প্রশ্ন - োসমানী
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- মধ্যবিত্ত: ভন্ডামী আর মেকিপনার আত্নঘাতী জটিল জালে জড়ানো জীবন - পাললিক মন
- সেরা রোমান্টিক মুভি - শওকত হোসেন মাসুম
- চট্টগ্রাম শব্দের উৎপত্তি - ইমন জুবায়ের
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ ) - আবদুর রাজ্জাক শিপন
- পরিচিত হই বাংলার ফুলের সাথে (আপডেট) - রাজামশাই
- দেশটার পশ্চাৎদেশে বেশ কটি বাঁশ দিয়ে মা মরা, বাপ হারা ছিন্নমূল বিলুপ্তপ্রায় বাম - পাললিক মন
- নিঝুম দ্বীপে কয়েক দিন (বাউন্ডুলে দের জন্য) - রাব্বি !
- দাম্পত্য - রাসেল ( ........)
- নতুন বোতলে পুরাতন বহু চর্বিত জুকশ.....রাইটিং কালেকশন ফাইভ! - পালাবী কোথায় ??
- ভারতীয় আগ্রাসন কোন জুজু নয়, বাস্তব সত্য। - ধীবর
- রূপে ঝলমল নিঝুম দ্বীপ - মাহমুদুল হক ফয়েজ
- when u point a gun towards my head, i can forgive, but cannot trust you anymore. - সাদাকালোরঙিন
- প্রথম আলো তাহার জাত চিনাইয়াছে - বাঙ্গাল
- ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)মডিফাইড - বাঙ্গাল
- গ্রানাডা ট্র্যাজেডি : মুসলিম উম্মাহর করণীয় - সততার আলো
- ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন !!

- ইসানুর
- শিশুকে কীভাবে বর্ণ শেখাবেন? - গৌতম রায়
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- বিবাহ (পুরোটাই একসাথে) - প্রিন্স আশরাফ
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- এক ঢিলে দুই পাখি!! : ফরহাদ মজহার - যুকরুফা ০৭
- এই অর্থনৈতিক মন্দার সময়ে আপনাদের সবার জন্য ওয়ারেন বাফেটের কিছু উপদেশ - গাজী সালাহউদ্দিন
- সম্পর্ক ...... - ~স্বপ্নজয়~
- ই-বুক কালেকশনঃ পর্ব-৫ - বিডি আইডল
- সামরিক বাহিনীর সৈনিকদেরকে অমিত আহমেদের খোলা চিঠি - অমিত আহমেদ
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- !!!১০০ এম.বি সাইজ এর কিছু ইংলিশ মুভি!!! - নীলবরষা
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- পিরানহা এক ভীতু দানব - আখসানুল
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- রান্নার কিছু প্রয়োজনীয় টুকিটাকি তথ্য - কানিজ আনিছা পিয়া
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- দু'টি অত্যন্ত শক্তিশালি নিরাপত্তা সফটওয়্যার - NOD32 ও Malwarebytes' Anti-Malware - নাফিস ইফতেখার
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? - মাহিরাহি
- মায়াবতী...so what বলার মুদ্রাদোষটা কি এখনো আছে তোমার? - একজন ব্লগার
- কীবোর্ডের সমস্যা হলেও পাসওয়ার্ড লিখে কম্পিউটার ওপেন করার উপায় - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- প্রেমিক নজরুলের সাতকাহন ~নার্গিস পর্ব~ - বিবর্তনবাদী
- প্রজন্মের ব্যবধানে - আজনবী
- প্রিয় বাংলাদেশ - দেখা হয় নাই চক্ষু মেলিয়া তোমাকে (৪) - (উইকি কমন্স থেকে বাংলাদেশের ছবি) - রাগিব
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৩০ (খেলাঘর--নির্মলেন্দু গুণ)] - আবদুর রাজ্জাক শিপন
- ইফতার পোস্ট:: মেগা শক অ্যাট চকবাজার :: - মেহরাব শাহরিয়ার
- আসুন পরিচিত হই, চট্টগ্রাম থেকে কে কে ব্লগাচ্ছি
- চন্দন
- আজ খুব মন খারাপ! - মামুন মাহফুজ
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
ব্লগ আড্ডা - বৃষ্টি ভেজা চমৎকার একটি সন্ধ্যা
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:০০
তিন বছর প্রবাশে থেকে ফেরা বন্ধুর দেখা করার আমন্ত্রন উপেক্ষা করার শক্তি আমার ছিলনা। বারবার তার ফোন, এদিকে আকাশের অবস্হা "আজ আমার মন ভালো নেই টাইপ ", তার উপর দেখা করার টাইম সাড়ে তিনটা থেকে সে পাঁচটা করে দিল। বুঝলাম ব্লগ আড্ডায় আজ আর যাওয়া হচ্ছেনা। মনটা একটু খারাপ হয়ে গেলেও অনেক দিন পর বন্ধুর সাথে দেখা হবে, এটা বিশাল ব্যাপার।
দেরি করে যাওয়া বা লেট হওয়া আমার নিয়তি। আজও তাই হল। কোন সিএনজি যাবেনা এলিফ্যান্ট রোড। অবশেষে এক ক্যাব ওয়ালা রাজি হল। কলাবাগান গিয়ে তারও গ্যাস শেষ
। এক ঘন্টা তারে বসাইয়া আমি ছয়টায় পৌঁছালাম। গিয়ে দেখি আরও দুই বন্ধু আছে। জমাইয়া আড্ডা শুরু হল পুরোনো বন্ধুদের।
পাথুরেকে বিকালেই জানাইছিলাম আমি মনে হয় যাচ্ছিনা। সাতটায় ওরে ফোন দিলাম। আড্ডা কেমন চলছে। এ বলল আপনি এখনই আসেন সবাই আছে। পল্লীবাউল বলেছেন আপনি না আসা পর্যন্ত যাবেন না। বন্ধুর কাজ থাকায় সে ও চলে যাবে, আমিও দেরি না করে একটা রিক্সা নিয়ে নিলাম। ফোন দিলাম অন্ধ দাঁড়কাকরে, সেও নাকি হাজির, আমারে কইছিল নাও যাইতে পারে ![]()
একগাদা লোকের সমাগম দেখেই বুঝলাম এটা ব্লগারদের আড্ডা। পাথুরে বলেছিল খাওয়া দাওয়া এখনো আসেনাই, বুঝলাম তাই লোক সমাগম এই আঁধারেও কমে নাই।
দেখতেই বাউল দা ডাক দিলেন। ভাবীর সাথে পরিচয় করিয়ে দিলেন ।ব্লগার ফ্যামিলি , ভাবির নিক মনপুরা। আমরে শহীদি জীবন দানের জন্য সবার যে উৎসাহ তাতে পল্লীবাউল ভাবীরেও যোগ করে দিলেন একটা গুরু দায়িত্ব দিয়ে। আমি আশাই বুক বাঁধলাম আরেকবার ![]()
একটু সামনে আগাতেই মেজবাহ ভাই , কথার আগেই সিগারেট আগাইয়া দিলেন
।
শামীম ভাই আর খাওয়া দাওয়া প্রায় সমার্থক হয়ে গেছে ব্লগীয় আড্ডায়। কিছু বিঝার আগেই একটা প্যাকেট ধরাইয়া দিলেন, হায়রে আজকে আমার পেটে যে যাইগা নাই , তাই খাওয়া হলনা ![]()
সদা হাস্যোজ্জ্বল পারভেজ ভাইয়ের সাথে দেখা হল। তার পরেই ক্যামেরাম্যানের সাথে। তিনি পরিচয় করিয়ে দিলেন আরিয়ানা আপুর সাথে। বিদায় নিচ্ছেন তখন ব্লগার ভোরের তারা ফ্যামিলি । পরিচয় হল ফয়সাল রকস ভাই এর সাথে, অনেক কথা ও হল। মনসুর ভাইর দেখা পেলাম। তার সেই ব্যানানা পিকস নিয়া আরেক দফা হাস্যরস হল।
সাইকেল ভাই দেখলাম স্বভাব সুলভ জমিয়ে আড্ডা দিচ্ছেন। নিকট প্রতিবেশী স্পর্শহীন কিছুদিন কে পেলাম। তিনি আমারে না নিয়া আড্ডাই গেছেন, বললাম পরেরবার খবর আছে ![]()
প্রফাইল পিক কার্টুনের হলেও ফারা তন্বী মোটেও কার্টুন নন
।গোয়েবলস
নিকটা আমি ভেবেছিলাম ছেলে হবে, কিন্তু না ![]()
আইরিন আপুর সাথেও পরিচয় হল। হঠাৎ করে একজনের ডাকে ফিরে দেখি কাক ভুষন্ডি , ঈদ কোলাকুলি করে নিলাম
।রামুদারেও পাইলাম।
অন্ধ দাঁড়কাক ফোন দিয়া কয় তুমি কই, কইলাম খুইজা লও এদিকে আছি। রোহানের সাথে ও দেখা হল। আমারে খোচাইয়া ওর যে কি আনন্দ , কারও পৌষমাস কারও সর্বনাশ। নিজের লেজ কাটা যাবার পরে ও এখন অন্যেরটা নিয়া লাগছে।
চাচা মিঞা মিষ্টি হাসি নিয়া আগাইয়া আইলেন , ঈদ কোলাকুলিও সারলাম।জামাল ভাস্কর ভাইর সাথে পরিচয় হল, গল্প হল আগের আমলের ব্লগীং নিয়া যখন আমি শুধু দর্শক ছিলাম।
শ্রাবনসন্ধ্যা আপু ডাকে পিছন ফিরে দেখি জাফনা মামনিও আজ যোগ দিয়েছেন আমাদের সাথে ।স্বাগতম ক্ষুদে ব্লগার ![]()
আমাবস্যার চাঁদ, কালপুরুষ, আবু সালেহ, টোনা ,আলঝেইমার্স, সোনালীডানা, জানপরী,ব্যতিক্রমী- এদের সাথে ও পরিচয় হল।
গলায় দড়ি দেয়া দন্ডিত পুরুষ কেও খুজে পেলাম। সৌম্যর সাথে অনেক কথা হল, কই ঘুরতে যাওয়া যায় এই নিয়ে, জটিল ভাইরে আমি চিনতে পারিনাই। ইচ্ছা ছিল চেনার ![]()
অন্যমনস্ক শরৎ দা ক্ষনেক্ষনে সার্টার ক্লিক করে চলেছেন। চাচা, সাইকেল তারা ও মেমোরি কার্ড ভরে তুলছেন, সাথে রাত ও গভীর হচ্ছে। অনেকেই ফিরতি পথ ধরেছেন।
বাউল দম্পতি জেল খানায় দাওয়াত দিলেন
। অনেক দিনের শখ একরাত জেলে কাটানোর তবে কোন মার খেতে আমি রাজি না। ![]()
কাব্য বাবু জমিয়ে আড্ডা দিচ্ছেন সাথে আছে আরও কয়েকজন। ঘাসফুল ভাইর সাথে অনেক ক্ষন আড্ডা দিলাম।
যায়যায় করেও শেষে দেখি আমরা পনের জনের মত রয়ে গেছি। মেজবাহ ভাই চায়ের প্রস্তাব দেয়ায় সবাই মিলে টং দোকানের দিকে পা বাড়ালাম। পরিচয় হল প্রত্যুদার সাথে। টং এ এতগুলি কাপ না থাকায় মামা কোথা থেকে যেন ওয়ানটাইম যোগাড় করে আনলেন। পরিচয় হল ভার্সিটির ছোট ভাই রথে চেপে এলাম এর সাথে।
সাইকেল ভাই হাঁক দিলেন ব্লগাররা সবাই লাইন ধরে রাস্তার উপারে দাঁড়ান। বললাম ভাই আস্তে বলেন, ব্লগার এটা আবার নতুন কোন দল ভেবে পরে পুলিশ ধরে নিয়ে যাবে। সবাইরে আইটেম বানিয়ে চলল সে এক বিশাল ফটোসেশন।
জানপরী, কাব্য, জামাল ভাই আর আমি ঠিক হল চাচার সাথে ফিরব পথ এক হওয়ায়। দরজার পাশে পানি থাকায় আমি আর কাব্যা উঠতে পারলামনা। গাড়ি সামনে টানলে উঠব এই ভেবে দাঁড়িয়ে আছি, কিন্তু একি চাচাতো থামছেননা। আমরা আগাই গাড়িও আগাই
হঠাৎ চাচা টার্ন নিলেন। আমরা ভাবলাম উপারে দাঁড়াবে, কিন্তু একি উনিতো ছুটে চলেছেন, পিছনে আমি আর কাব্য ছুটছি। থামার কোন লক্ষন নাই। ফোন দেয়ার সাথে সাথে চাচা বললেন ভাই সামনে দাঁড়াইছি , আসেন। উনি নাকি ভাবছেন আমরাও গাড়িতে আছি ![]()
গাড়িতে জমে উঠল আবারও ধুম আড্ডা। মহাখালীতে নামার সময় বলেই ফেললাম ভাই আমারত নামতে ইচ্ছা করছেনা। আপনাদের আড্ডাতো চলছেই ![]()
না গেলে আজকে আসলেই বরসর মিস করতাম, চমৎকার এক আড্ডা। মন ভাল করা মুডে রুমে ফিরে আসলাম।
স্মৃতির পাতায় ঢুকে যাওয়া একটা দিন- হ্যাপ্পী ব্লগীং ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগ আড্ডা ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিবর্তনবাদী বলেছেন:
এইটা আসলেই বিশাল আড্ডা হইছে দেখা যায়।
লেখক বলেছেন: আসলেই ![]()
লেখক বলেছেন: হ ভাই আপনার সাথেও পরিচয় হলনা- সামনে ইনশাআল্লাহ ![]()
স্পর্শহীন কিছুদিন বলেছেন:
পরের বার ভুল হবে না।
লেখক বলেছেন: মনে থাকে যেন ![]()
লেখক বলেছেন: আহারে...................
লেখক বলেছেন: ![]()
পল্লী বাউল বলেছেন:
আপনার ভাবী আপনার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে ওর পরিচয় ফাসঁ করে দেয়ার জন্য। লেখা ভাল হৈছে। তাড়াতাড়ি দাওয়াত নেন, দেরী হলে বিপদ।
লেখক বলেছেন: অনেক দিনের শখ একরাত জেলে কাটানোর তবে কোন মার খেতে আমি রাজি না।![]()
![]()
দাওয়াত কবুল। হাজিরা দিব সামনেই কোন একদিন।
লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা আপু। হয়ত কোন এক আড্ডায় দেখা হয়েও যেতে পারে....।এদেশে অতঃবা বিদেশে ![]()
লেখক বলেছেন: থ্যাংক ইউ
ফারা তন্বী বলেছেন:
সব লিখে ফেলছে। আমার আর কিছু লেখার নাই। আমার প্রফাইলে কার্টুন কই?বাচ্চার ছবি তো।
লেখক বলেছেন: পিচ্চি বাচ্চা আর কার্টুন দুই টাই একই রকম ![]()
লেখক বলেছেন: কোয়ান্টাম মেথড এর ট্রেনিং : রেগে গেলেন তো হেরে গেলেন
লেখক বলেছেন: আমার মোবাইলটা মনে হয় আপনার গাড়িতে ফেলে এসেছি। কেমনে পাই এখন ![]()
লেখক বলেছেন: হুমম শেষেও অনেক মজা হইছে
আরিয়ানা বলেছেন:
সত্যিই চমৎকার আড্ডা ছিল, আসবার জন্য ধন্যবাদ !!
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ !!
সুরঞ্জনা বলেছেন:
আমারো ভালো লাগছে আড্ডার গল্প শুনতে।তাই রাত জেগে পড়ছি।
আপনারা আনন্দ করেছেন, যেনে সত্যি ভালো লাগছে।
শুভকামনা।
লেখক বলেছেন: আপনার জন্য ও শুভকামনা।
ভালো-মানুষ বলেছেন:
কালাপুরুষদা যাননাই? উনি গেলে আড্ডা জমে নইলে ম্যান্দা মেরে যায়। বিশেষত মেয়েরা ওনাকে খুবই মিস করেন।
লেখক বলেছেন: আপনে এত আগে চলে আসলেন কেন??
একরামুল হক শামীম বলেছেন:
পল্লী বাউল বলেছেন: আপনার ভাবী আপনার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে ওর পরিচয় ফাসঁ করে দেয়ার জন্য। আমারে ল'ইয়ার নিয়োগ দিয়েন গো বাউল দা
লেখক বলেছেন: আপনারে নিয়োগ দেয়া হইল। কারাগারে গেলে কিন্তু ফি পাইবেন না ![]()
নতুন রাজা বলেছেন:
ভেংচি...........
লেখক বলেছেন: আপনাকেও ![]()
পাথুরে বলেছেন:
----------------------------------------------------------
আমরে শহীদি জীবন দানের জন্য সবার যে উৎসাহ তাতে পল্লীবাউল ভাবীরেও যোগ করে দিলেন একটা গুরু দায়িত্ব দিয়ে। আমি আশাই বুক বাঁধলাম আরেকবার
---------------------------------------------------------
হায়রে বুক চাপড়ানি রে...............।
লেখক বলেছেন: আশাই বুক বাঁধলাম আরেকবার --তোরাত কোন কামেরনা ![]()
![]()
লেখক বলেছেন: আড্ডা ভাল হয়েছেত তাই ![]()
![]()
লেখক বলেছেন: চাচা একলাই আসছেন
- চাচীরে দেখার সাধ মিটলনারে মিটলনা ![]()
লেখক বলেছেন: আমিও দিলাম ![]()
লেখক বলেছেন: আমিও ![]()
লেখক বলেছেন: ![]()
![]()
লেখক বলেছেন: বুইঝা নিলাম ![]()
লেখক বলেছেন: অনেক বড় আড্ডা হয়েছে আসলে ![]()
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
রাকিইব্বা কইল, তুমার নাকি আর বিয়া হইবে না ...?শুইনা খুব কষ্ট পাইলাম ...
লেখক বলেছেন: ও নিজের ভবিষ্যত আমার নামে চালাইতাছে ![]()
![]()
ওর কাহিনী জানসতো.।ফোনে কমুনে ![]()
রথে চেপে এলাম বলেছেন:
আড্ডা দিয়ে খুবি ভাল লাগল। আমিও রিকশায় রোহান ভাইয়ের সাথে আড্ডা দিতে দিতে আসলাম। আস্তে আস্তে বলি.... রাকিব ভাইয়ের কাহিনি আমিও শুনতে চাই
লেখক বলেছেন: পাগল ক্ষ্যাপানো ঠিক হবেনা মনে হয়, রাকিবের মাথা ইদানিং একটু আউলা যাইতাছে ![]()
রোহান বলেছেন:
ho khali ami e khuchai..... apne re dekhlam khuija khuija bibahitoder loge kulakuli kortasen.... ahare buk chaprani.... raku miyare komu naki abuler next kahani likhte
লেখক বলেছেন: ওর ঘারে জানা মতে মাথা একটা ![]()
লেখক বলেছেন: আড্ডায় যাননাই কিল্লাই
এখন হুদাই চিল্লায় ![]()
জানপরী বলেছেন:
চাচার গাড়ীতেও একটা ভাল আড্ডা হয়েছে। ভাল লিখেছেন।
লেখক বলেছেন: আমি নামতে চাইনাই, আপনারা জোর করে নামাইয়া দিছেন ![]()
![]()
লেখক বলেছেন: ভাল থাকবেন আপনিও
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
চাচামিঞা আমার লগে দেখা করে নাই, তারে জরিমানা করতে হবে। কি দিনকাল পড়লো, পুলাপান মুরুব্বী মানে না।জাফনা আমার জান শেষ করে দিয়েছে, শান্তিমত আড্ডা দিতে পারলাম না।ও যদি বোঝে এটা ব্লগ আড্ডা, জীবনে ব্লগিং করবে না, এত বিরক্ত ছিল আড্ডায়।
আজ সকালে বলছিলাম বেড়াতে যাবে? বলে .......আবার?????????
শুনে আমরা সব হেসে খুন।
লেখক বলেছেন: হা হা প গে ![]()
![]()
অপ্সরা বলেছেন:
গুড গুড ভেরীগুড!!!
লেখক বলেছেন: ![]()
![]()
সৌম্য বলেছেন:
আপনার সাথে দরকার ছিল, পড়ে আর খুজে পাইলাম না। বাই দ্যা ওয়ে আমার পাশেই জটিল ভাই ছিল। কিন্তু বার বার আরেক নামে পরিচয় দিচ্ছিলো।
লেখক বলেছেন: মনে পড়ছে ![]()
![]()
মেইল করেন একটা।
কালপুরুষ বলেছেন:
ভাল লাগলো পড়তে।
লেখক বলেছেন: ধন্যবাদ দাদা
আবু সালেহ বলেছেন:
শামসীর ভাই....দৈাড়ানোর জন্য + ইসস চাচামিয়া কেন যে মোবাইলটা ধরলো...
আরেকটু দৈাড়াইতেন.....
জাফনার কথায় মজা পাইছি @ শ্রাবনসন্ধ্যা...
লেখক বলেছেন: সামনে আপনারেও দৌড়ানো হইবেক ![]()
মুহিব বলেছেন:
আমি যেতে পারলাম না আর আড্ডা চমৎকার হয়েছে এমন সব পোস্ট। আমার ইংশা হচ্ছে।
লেখক বলেছেন: সামনে আবার দেখা হবে
মন খারাপ করেনা ![]()
যীশূ বলেছেন:
ছবি কই?
লেখক বলেছেন: ক্যামেরা ছিলনা সাথে ![]()
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
কফাল তোমাগো। ২২ ঘন্টা টানা অফিসের পর ৫ ঘন্টা ঘুমাই, তারপর আবার খালিপেটে অফিসে/ কাষ্টমার সাইটে যাই , ১১ ঘন্টা কামলা খাটি , এর পরও শান্তি নাই, বাসায় আইসা ভিপিএন লগিন কইরা বইসা থাকো আর মেইলাও ; ব্যাগের মইধ্যে ক্যামেরা জামাকাপড় – চট্টগ্রামে যামু , চট্টগ্রামে আমার জিগরি দোস্তের বিয়াতে সবাই – আর তোমরা রবীন্দ্র সরোবরে বইসা কাবাব রুটি হামলাও এই জেবন আর রাখপো না
লেখক বলেছেন: জেবন অন্যের হাতে দিয়া দাও ![]()
দূর্ভাষী বলেছেন:
আড্ডা পোষ্টের ছবি কই।
লেখক বলেছেন: আমি কুন ফটুক তুলি নাই ![]()
![]()
অন্যমনস্ক শরৎ বলেছেন:
পুরাই হ্যাপ্পী....ফটুক কই?
লেখক বলেছেন: আমি কুন ফটুক তুলি নাই![]()
লেখক বলেছেন: বুঝিয়া নিলাম ![]()
![]()
লেখক বলেছেন: বল তো খুজে বের করি।
লেখক বলেছেন: শেষ কবে দৌড়াইছিলাম কেউ এই কথা জিগাইলে এখন আনসার দিতে আর কোন কষ্ট হইবেনা ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
































