আমার প্রিয় পোস্ট
- ব্লগার শামসীর ভাইয়ের পুত্রসন্তান জন্মের খুশিতে নবজাতককে উতসর্গ করে আমার এই কবিতাটি রিপোস্ট করলাম - শিপু ভাই
- শুভ জন্মদিন, শামসীর ভাইয়া!
- মাহমুদা সোনিয়া
- ~প্রিয় যাযাবরদের ভ্রমন পোস্ট সংকলন~ - রেজোওয়ানা
- শূভ জন্মদিন শামসীর - এ.টি.এম.মোস্তফা কামাল
- প্রিয় শামসীর ভাইয়ের জন্মদিনে স্পেশাল শুভেচ্ছা।
- অন্য হাওয়া
- ফ্লাশব্যাক :: শামসীরের উইকেট পতনের সন্ধ্যায় .... - অনন্ত দিগন্ত
- জাকাত নিয়ে স্বল্প পরিসরে কয়েকটি কথা, হয়তো কারো কাজে লাগতে পারে - শরিফ নজমুল
- সুন্দরবন থেকে ব্লগিং- প্রথম বারের মত - শ।মসীর
- হ্যাক ইয়োরসেলফ – জীবনে সুখী হোন! - বিলাশ বিডি
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- বোধ - জীবনের নতুন মানে - বিলাশ বিডি
- ব্যাচেলর অফ দ্যা সিটি ঢাকা শামসীর এর জন্মদিন - আহমেদ রাকিব
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ব্লগারদের নিজ নিজ জেলা (সর্বশেষ আপডেট) - পুরাতন
- রাজধানীর ঢাকায় কোথায় কোন অডিটরিয়ামঃ - জুল ভার্ন
- প্রাণ - বিলাশ বিডি
- এ শালার বাঙ্গাল ব্যড়া ঘাউরা চিজ হ্যায় না? - রাগ ইমন
- একটি প্রার্থনা - পারভেজ
- টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে গর্জে উঠুক বাংলাদেশ (টিপাইমুখ বাঁধ বিষয়ক সকল ব্লগারের ব্লগ সংকলন ) - নিলআকাশেরদুঃখ
- ইন্দিরা গান্ধীকে আসাফউদদৌলার সেই দুটি প্রশ্ন - োসমানী
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- মধ্যবিত্ত: ভন্ডামী আর মেকিপনার আত্নঘাতী জটিল জালে জড়ানো জীবন - পাললিক মন
- সেরা রোমান্টিক মুভি - শওকত হোসেন মাসুম
- চট্টগ্রাম শব্দের উৎপত্তি - ইমন জুবায়ের
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ ) - আবদুর রাজ্জাক শিপন
- পরিচিত হই বাংলার ফুলের সাথে (আপডেট) - রাজামশাই
- দেশটার পশ্চাৎদেশে বেশ কটি বাঁশ দিয়ে মা মরা, বাপ হারা ছিন্নমূল বিলুপ্তপ্রায় বাম - পাললিক মন
- নিঝুম দ্বীপে কয়েক দিন (বাউন্ডুলে দের জন্য) - রাব্বি !
- দাম্পত্য - রাসেল ( ........)
- নতুন বোতলে পুরাতন বহু চর্বিত জুকশ.....রাইটিং কালেকশন ফাইভ! - পালাবী কোথায় ??
- ভারতীয় আগ্রাসন কোন জুজু নয়, বাস্তব সত্য। - ধীবর
- রূপে ঝলমল নিঝুম দ্বীপ - মাহমুদুল হক ফয়েজ
- when u point a gun towards my head, i can forgive, but cannot trust you anymore. - সাদাকালোরঙিন
- প্রথম আলো তাহার জাত চিনাইয়াছে - বাঙ্গাল
- ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)মডিফাইড - বাঙ্গাল
- গ্রানাডা ট্র্যাজেডি : মুসলিম উম্মাহর করণীয় - সততার আলো
- ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন !!

- ইসানুর
- শিশুকে কীভাবে বর্ণ শেখাবেন? - গৌতম রায়
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- বিবাহ (পুরোটাই একসাথে) - প্রিন্স আশরাফ
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- এক ঢিলে দুই পাখি!! : ফরহাদ মজহার - যুকরুফা ০৭
- এই অর্থনৈতিক মন্দার সময়ে আপনাদের সবার জন্য ওয়ারেন বাফেটের কিছু উপদেশ - গাজী সালাহউদ্দিন
- সম্পর্ক ...... - ~স্বপ্নজয়~
- ই-বুক কালেকশনঃ পর্ব-৫ - বিডি আইডল
- সামরিক বাহিনীর সৈনিকদেরকে অমিত আহমেদের খোলা চিঠি - অমিত আহমেদ
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- !!!১০০ এম.বি সাইজ এর কিছু ইংলিশ মুভি!!! - নীলবরষা
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- পিরানহা এক ভীতু দানব - আখসানুল
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- রান্নার কিছু প্রয়োজনীয় টুকিটাকি তথ্য - কানিজ আনিছা পিয়া
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- দু'টি অত্যন্ত শক্তিশালি নিরাপত্তা সফটওয়্যার - NOD32 ও Malwarebytes' Anti-Malware - নাফিস ইফতেখার
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? - মাহিরাহি
- মায়াবতী...so what বলার মুদ্রাদোষটা কি এখনো আছে তোমার? - একজন ব্লগার
- কীবোর্ডের সমস্যা হলেও পাসওয়ার্ড লিখে কম্পিউটার ওপেন করার উপায় - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- প্রেমিক নজরুলের সাতকাহন ~নার্গিস পর্ব~ - বিবর্তনবাদী
- প্রজন্মের ব্যবধানে - আজনবী
- প্রিয় বাংলাদেশ - দেখা হয় নাই চক্ষু মেলিয়া তোমাকে (৪) - (উইকি কমন্স থেকে বাংলাদেশের ছবি) - রাগিব
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৩০ (খেলাঘর--নির্মলেন্দু গুণ)] - আবদুর রাজ্জাক শিপন
- ইফতার পোস্ট:: মেগা শক অ্যাট চকবাজার :: - মেহরাব শাহরিয়ার
- আসুন পরিচিত হই, চট্টগ্রাম থেকে কে কে ব্লগাচ্ছি
- চন্দন
- আজ খুব মন খারাপ! - মামুন মাহফুজ
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
আমার মাটির গাছে লাউ ধরেছে লাউ যে বড় সোহাগী- পরানের বান্ধবরে-কোনবা পথে নিতাই গঞ্জ যাই !!!!
২৭ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০৮
অফিস থেকে নীচে নামতেই টের পেলাম তুমুল দমকা হাওয়ার নাচন উঠেছে। উপায় নেই দাঁড়িয়ে থাকা ছাড়া । প্ল্যানিং টীম এর উপর মেজাজটা একটু খারাপ হল- শেষ মুহুর্তে ইমার্জেন্সী ওয়ার্কটা বাদ দেয়ায় আমি না পারলাম বাসায় যেতে না কাজটা হল । সাথে ছিল বন্ধু কলিগ জামাল ভাই। বছরের প্রথম বৃস্টিতে ভিজব, তা হলনা কাঁধের ব্যাগের জন্য। বৃস্টি ছটা কমার সাথে সাথে জামাল ভাই প্রস্তাব দিলেন আপনেরত আর বাসায় যাইয়া কোন কাম নাই, আমার সাথে এক জায়গায় চলেন। আমিও ভাবলাম কথাত সত্য, জীবনে সময় পার করা নিয়েই কথা, পার করে দিই কিছু সময়।
গুলশান এক নং এ আলিশান এক বাসার দরজায় কড়া নাড়লাম আমরা, জামাল ভাইর চাচার বাসা। বিশাল ড্রইয় রুম এর সামনে দাঁড়িয়ে জামাল ভাই জুতা খুলছেন দেখে অনিচ্ছা সত্বেও আমাকে তা করতে হল। কোন বাসায় জুতা খুলে ঢুকাটা আমার খুব অপছন্দের কাজ । তবুও করতে হল। পরে বুঝলাম না ঠিকই আচে, কারন আমরা ড্রইং রুম পেরিয়ে আরও ভিতরের একটি রুমে গেলাম। চারিদিকে নানা বই ছিটানো চড়ানো। আভিজাত্যের অত ঝলকানি না থাকলেও অভিজাত ভাবটা বুঝাই যাচ্ছিল।
নিউইয়র্কের সেন্ট এলিজাবেথ স্কুল & কলেজ থেকে ফটোগ্রাফিতে ডিপ্লোমা লাভ করে আমেরিকাতে ফটোগ্রাফির নিজস্ব ব্যবসা আরম্ভ করেন। আমার আগ্রহ বাড়তে থাকে জামাল ভাইর চাচার উপর- তাকে নিয়ে লেখা বই এর মুখ বন্ধ পড়তে পড়তে । সত্তর পেরোনো চাচার সাথে পরিচয় হল। ফটোগ্রাফির কোন কথা কিন্তু হলনা। আমার অনুসন্ধিৎসু চোখ ঘরের দেয়ালে ঘুরতে থাকে। নানা ফটোগ্রাফ, কোনটাই ফটোগ্রাফি নিয়ে নয়, সবগুলোতেই তিনি এবং কোন না কোন অনুস্ঠানের ।
একটা ডিজিটাল ব্যানার দেখে থমকে গেলাম " পরানের বান্ধব রে বুড়ী হইলাম তোর কারনে" খ্যাত শেখ ওয়াহিদ এর গীতি সমগ্র এর প্রকাশনা উৎসব । একি ইনিইত জামাল ভাই এর চাচা।
হালকা কথার পর তিনি নিজ মনেই পান চিবুতে থাকেন, আমি আর জামাল ভাই কথা বলে যাই। হঠাৎ হন্তদন্ত মালীর আগমন। স্যার ঝড়ে কয়েকটা আম পড়ছে গাছ থেকে, এই যে এই গুলি। তিনি তৎক্ষনাৎ নির্দেশ দিলেন লবণ মরিচ সহ টুকরো করে দেয়ার জন্য। টক জিনিসের প্রতি আমার তেমন দুর্বলতা না থাকলেও জিভে জল আসাটা ঠেকানো গেলনা, খেয়ে নিলাম কাঁচা আমের টুকরা। পান সহ এই জিনিস খেতে কেমন হবে সামনে একদিন ট্রাই করে দেখতে হবে।
আপ্যায়ন এর বিস্ময় সবে শুরু। কিছুক্ষন পর একজন নিয়ে আসল সীসা !!! চাচা সুখ টান দেয়া শেষ করলে জামাল ভাই বললেন আবার ফ্রেশ করে এনে দিতে। জামাল ভাই দুটান দিয়ে আমার দিকে এগিয়ে দিলেন, আমি কিছুটা বিস্মিত , বর্ষীয়ান একজনের সামনে এভাবে সীসা টানা ঠিক হবে কিনা ভেবে। জামাল ভাই জানালেন ব্যাপারনা, চাচাকে এটা তিনিই এনে দিয়েছেন, তার আগমনেই এটা জ্বলে শুধু । এক্স লাউন্জে পকেটের টাকায় এই সুগন্ধী ধোঁয়া গিলে তেমন কোন মজা পাইনি, আজ বিনে পয়সায় গিলতে আর সমস্যা কোথায়। ভাবনার কাজ বাদ দিয়ে আমি টেনে নিলাম সুগন্ধী ধোঁয়া । সিগারেটের তৃষ্ঞা কি আর এতে মেটে, তবুও টেনে চললাম, শেষ হল, আবার এল ।
জামাল ভাই এনে দিলেন তার চাচার গীতি সমগ্র । ধোঁয়া গলধঃকরনের পাশাপাশি পৃষ্ঠা উল্টাতে লাগলাম।
আমার মাটির গাছে লাউ ধরেছে
লাউ যে বড় সোহাগী
আমার লাউ এর পিছে লাগছে বৈরাগী । । - আরে এই গানের রচয়িতা দেখি আমার সামনেই বসে আছেন।
পরানের বান্ধবরে-বুড়ী হইলাম তোর কারনে-- কাঙ্গালীনি সুফিয়ার বিখ্যাত এই গানের রচয়িতাএই শেখ ওয়াহিদুর রহমান। ডলী সায়ন্তিনীর কোন বা পথে নিতাই গঞ্জ যাই- তার রচয়িতা ও এই ভদ্রলোক।
বয়সের ভারে ন্যূজ হলেও আজও পরিচালনা করে চলেছেন পূবালী ব্যাংক, ন্যাশনাল সিরামিকস সহ নানা প্রতিষ্ঠান ।পরিবার পরিজন সবাই বিদেশে পাড়ি জমালেও তিনি পড়ে আছেন তার গানের জগৎ আর বাউলদের নিয়ে -
এই জীবনে যে সাধ মিটাতে পারিনি
সে সাধ জেগেছে গানে । ।
---------------
নানান বরণ গাভীরে ভাই
একই বরণ দুধ
জগত ভ্রমিয়া দেখিলাম
একই মায়ের পুত । ।
বিয়ানীবাজারের সেই তরুন যে একদা বড়ই রসিক ছিলেন টের পেলাম তার গানের ডালিতে-
কিতা ভাইছাব কিলান আছইন
বাড়ির হগ্গল ভালানি
সিলেট থাকি দেখতে আইলাম
খবর বারতা পাইছনি।
বালিকা বধুঁর পীড়নের কথা লিখেছেন-
আগে দুইটা বিয়া করছে
বাল বাচ্চা নাই
আমি হইলাম নাবালিকা
কেমনে রাত কাটাই । ।
দেবর ভাবীর প্রেমের রসালো উপস্হাপন-
কিতা ভাবি কিলান আছ/ শরীর গতর ভালানি
আগের মতন খাওয়া দাওয়া / এখন করতায় পারনি ।
কিতা করমু ও দেওর ভাই/ বেদন কি আর বুঝবায়নি
কান্দি কান্দি রাত কাটাই/ ঘুম ছাড়া যায় রজনী ।
মামী ভাগনের প্রেম নিয়ে লিখেছেন-
ভাগনের সাথে প্রেম করিয়া/ জাত-কূল মান যায় চলিয়া
ভাগ্নের বাঁশীর সুর শুনিয়া/ ঘরে থাকা হল দায় । ।
ননদ ভাবীকে নিয়ে লিখেছেন-
অন্তর আমার কান্দে সইগো/ অন্তর আমার কান্দে
শ্বশুর বাড়ী গিয়া পরলাম/ কাল ননদির ফান্দে । ।
অথবা-
বন্ধু আইসো নদীর ঘাটে
সূর্য গেলে পাটে..........। ।
.................................................
ফুলের কলি শুকিয়ে যায়
সখি প্রেমের পরশ না পাইলে...
আধ্যাত্মিক ভাব দেখতে পাই যখন পড়লাম-
আজরাঈল দেখিয়া আত্মা / কাঁপিলো রে
পিঞ্জিরা ছাড়িতে পাখি/ ছট-ফটাইলোরে । ।
...............
আমার মাঝে থাকে যে জন/ আমারই হইয়া সুজন
আমারে ছাড়িয়া আবার/ শূন্যে উড়াল দেয় সে জন । ।
বাউল ভাবনা প্রকাশ পায়-
থাকতে ভবে দয়াময়/ ধনী-গরীব কেমনে হয়
বাচ্চা কোলে রাস্তা ঘাটে-ভিক্ষা কেন করতে হয় । ।
প্রেমের খেলা বিধির লীলা/ এটা কিন্তু মিথ্যা নয়
প্রেম তরঙ্গে না খেলিলে/ স্রস্টার সৃস্টি বৃথা রয় । ।
দন্ড বলে খন্ড করে / বিধির বিধিন দেখতে পাই
আমার আমার বলছে সবাই/ মাটির কনা শেষ বেলায় । ।
যার ভাবে যার মন মজেছে / সেই ভাবই তার স্বর্গ হয়
আমার মনে যা কিছু চায়/ কেন এতে বাধা রয় । ।
প্রেম দেখি তার ছত্রে ছত্রে-
আর কতকাল ওগো সখি / থাকবো প্রেমের অপেক্ষায়
প্রেমেরই বিরহের আগুন / জ্বলে অন্তরায়.
চাঁদ উঠিলে সাগর জলে/ তাতে জোয়ার হয়
প্রেমের কাছে সকল প্রলয়/ সেত কিছু নয় । ।
নুপুর পায়ে ঐ সুন্দরী/ বাঁকা চোখে কেন চায়
আমায় যদি ভাল লাগে/ দূরে কেন কাছে আয় । ।
আরও এক প্রস্হ খাওয়া দাওয়া শেষে উঠব তখন দেখি একে একে এলেন কয়েকজন বাউল । জামাল ভাই বললেন এখন গানের আসর বসবে । ইচ্ছা হলেও আর থাকার উপায় নেই, রাত হয়ে গেছে। আরেকদিন যেতে হবে, এই বলে বিদায় বেলায় তার লেখা গানের সব সংকলন গুলো সাথে নিয়ে ফিরলাম, ওজনটা মোটেও কম নয়।
এক পশলা বৃস্টি শেষে হিমেল বাতাস চারদিকে। রিক্সায় চেপে বসলাম । আকাশে মেঘ আর ষোড়শী চাঁদের লুকোচুরি । কবি সঙ্গ ত্যাগ করে চলে আসলেও আমার মনে দেখি কবিতা ভর করতে চাইছে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লেখা শুরু করলাম-
মেঘে ঢাকা চাঁদ
বীষন্ণ আকাশ
উদাসী মন
একাকী সারাক্ষন।
তুমি একা জানি এখন
আমিও যে তাই
বৃষ্টি আর হিমেল বাতাস
তোমায় কি ছুঁয়ে যায়।
সারাটি দিন অবহেলায়
পার করে দিলে হায়
একটুও কি ভাবনি তুমি
দিন আমার কি করে যায়।
উদাসী মন
একাকী সারাক্ষন
দিন গুলো মোর
থমকে যায় যখন তখন । ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাউল গান ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হুমমম ![]()
![]()
![]()
মন মণষা বলেছেন:
শেখ ওয়াহিদুর রহমান এর ছবিটা দিলে বেশ হত...ভালো লাগলো...
লেখক বলেছেন: ![]()
ছবিত তুলি নাই.....।বই থেকে অবশ্য মোবাইলে তোলা যেত ![]()
![]()
তুমি চরম দিন কাটাচ্ছো শামসু ভাই ... বিনা পয়সায় সীসা... হায়রে আর আমি গাঁটের টাকা খরচ কইরা সীসা টানছি
লেখক বলেছেন: গাঁটের পয়সা দিয়া খাইয়া পোসায় নাই, তাই ফ্রী পাইয়া মিস করি নাই ![]()
![]()
লেখক বলেছেন: ধইন্যা ![]()
![]()
লেখক বলেছেন: আমার লেখা লিরিকস নিয়া কিছু কইলানা ![]()
![]()
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ..।
লেখক বলেছেন: সীসা ভা লাগেনা আমি বিড়ি খোড় ![]()
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
কি আর কমু ?!!তোমার যাবতীয় কাব্যের উৎস যে সন্দেহজনক তা তো জানিই ..... ব্যাপক সন্দেহজনক ........মেসেজটা লিখা যে আমারে পাঠাও নাই সেইটা তো সিউর .................
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
লেখক বলেছেন: তোমারে পাঠামু কেলা.........যারে পাঠানোর তারে পাঠাইছি... ![]()
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
তয় তোমার মত এই জাতীয় কোবতে একজন লিখতো যখন সে প্রেম পরছিলো। সম্পর্কে সে ইউনিভার্সিটি জীবনে আমার রুমমেট ছিলো। তার সাথে তোমার আচরনের মিল দেখা যাইতাছে।
লেখক বলেছেন:
সুরঞ্জনা বলেছেন:
নানান বরণ গাভীরে ভাইএকই বরণ দুধ
জগত ভ্রমিয়া দেখিলাম
একই মায়ের পুত । ।
আমি জানতাম এটা জসিমুদ্দিনের লেখা। আজ সঠিক তথ্য পেয়ে ভালো লাগলো। উনার বই'এর নামগুলি দিলে ভালো হতো।
আপনি শক্তিমান লেখক। লেখা পড়ে যে ভালো লাগলো তা বলাই বাহুল্য।
লেখক বলেছেন: ধন্যবাদ অনেক। মোবাইল এ তোলা পিক:
![]()
লেখক বলেছেন: সীসা খাইবানি ![]()
লেখক বলেছেন: তাই নাকি .......
রোহান বলেছেন:
পোষ্ট নিয়া দুইটা কথা কমু সেই অপশনটা শেষের এসএমএস দেইখা নাই হয়া গেলো.... এস এম এস কাব্য পইড়া সাইফুলের মুখখান চোখের সামনে ভাইসা উঠলো.... তয় এই বয়সেও আপনের কপাল দেইখা হিংসিত হইলাম
লেখক বলেছেন: শেষ পর্যন্ত সয়ফুল ![]()
নাতি আছো কেমুন....
ফেরারী... বলেছেন:
লেখাটা বরাবরের মত ভালো হইছে...কোবতে পড়ে কেউ না কেউ প্রেমের প্রস্তাব দিয়েছে এটা একদম লিচ্চিত টেষ্ট করার লিষ্টি তে আরেকটা জিনিস যোগ হইলো...
লেখক বলেছেন: প্রস্তাব পাওয়ার পর ওত কবিতা লেখা হতে পারে ![]()
![]()
জুল ভার্ন বলেছেন:
অসাধারন বর্ণনা, অসাধারন উপস্থাপনা!!! কী করে এত্ত সুন্দর করে লিখো শামসীর???অনেক বার তোমার এই পোস্ট পড়েছি-কিন্তু কোনো মন্তব্য করিনি। মন্তব্য করার যথপুযুক্ত বাক্য/কথাই আমি খুঁজে পাচ্ছিলামনা! এবারো পোস্ট পড়ে ভেবেছিলাম শুধু রেটিং করেই চলে যাই......
লিখো, এমন সুন্দর লেখা আরো বেশী বেশী লিখো। অজস্র ধন্যবাদ।
১২ নম্বর দিলাম।
লেখক বলেছেন: ভাইয়া নিরলস ভাবে উৎসাহ পাওয়া যে কত সৌভাগ্যের ব্যাপার সেটা আমি জানি ![]()
রেটিং আমার কাছে তেমন ইস্যু না, বড় কথা হচ্ছে যাই লিখিনা কেন তার মাধ্যমে প্রিয় কিছু মানুষের যাদের কে আজও দেখিনি, তাদের সাথে দুটো কথা হয়, এটা অনেক বড় ব্যাপার....
লেখক বলেছেন: ধন্যবাদ....
লেখক বলেছেন: কাকে দেয়া যায় সেটাইতো ভাবছি......।
সারাটি দিন অবহেলায়
পার করে দিলে হায়
একটুও কি ভাবনি তুমি
দিন আমার কি করে যায়। -- সে যে কে ![]()
![]()
লেখক বলেছেন: অনেক শুকরিয়া ![]()
![]()
ভিয়েনাস বলেছেন:
উনার লিখা গান গুলি বেশীর ভাগ হিট। ছবি দিলে ভাল লাগতো।আর এতো সুন্দর করে সাবলিল ভাবে লিখেছেন মনে হচ্ছে মজার ঘটনা কিন্ত গুনী একজন মানুষকে আমাদের সামনে তুলে ধরেছেন তার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ । উপরে ছবি দিলাম...
তুষারকনা বলেছেন:
জামলু ভাই সীসা টানতে যায় চাচার বাড়ি???? ছ্যা ছ্যা ছ্যা!!!!!!
লেখক বলেছেন: নাতনী নানার বন্ধুকূল নিয়া এভাবে বলে না ![]()
![]()
বড় বিলাই বলেছেন:
এমন একজন মানুষের সাথে সময় কাটাতে পেরেছেন, জেনে ভালো লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু..........সময় কাটিয়ে আমার ও বেশ ভাল লাগছে.....।
লেখক বলেছেন: আমার ভাল লাগল........পরিচয় করিয়ে দিয়ে.....
লেখক বলেছেন: আপনি কি সিলেটে থাকেন নাকি ??
পেতে পারেন।
পল্লী বাউল বলেছেন:
দারুন একজন মানুষের সাথে পরিচয় করে দেয়ার জন্য বদ্দারে অনেকগুলো ধইন্যা। আছেন কেমন বদ্দা ?
ভাগনের সাথে প্রেম করিয়া/ জাত-কূল মান যায় চলিয়া
ভাগ্নের বাঁশীর সুর শুনিয়া/ ঘরে থাকা হল দায় ।
গানটি সম্ভবত রাধা-কৃষ্ণের প্রণয় নিয়ে লেখা।
লেখক বলেছেন: বদ্দা আপনে -কই যে হারাইয়া যান ![]()
আবার ঢাকা চইলা আসেন।
আমার চলছে, আপনারা কেমন আছেন ?
লেখক বলেছেন: ধন্যবাদ জহীর ভাই....
শশী হিমু বলেছেন:
আপনার মত সৌভাগ্য হলে আমি রাতের বাউল গানের আসর টা দেখেই আসতাম অনেক ভালো লাগছে। গীতি কবিতা ভালো লাগে
লেখক বলেছেন: হা হা হা , আমার অফিস কি তুমি আইসা করতা ![]()
![]()
লেখক বলেছেন: ![]()
![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















"সিসা" কি গড়গড়া নাকি?