আমার প্রিয় পোস্ট

shamseerbd@yahoo.com

স্মৃতি গুলোই শেষ পর্যন্ত আসলে সম্বল হয়ে থেকে যায়।

১৩ ই মে, ২০১০ রাত ১২:২৯

শেয়ারঃ
0 9 0



স্মৃতি গুলোই শেষ পর্যন্ত আসলে সম্বল হয়ে থেকে যায়। সেই কক্সবাজার থেকে শুরু পথ চলা। বাসের হইচই শেষে কাজের ফাঁকে ফাঁকে দল বেঁধে আড্ডা । ইউনিটের সবাই, আয়োজকরা আর দশ প্রতিযোগী । সবাই জানে এক একটা রাউন্ড শেষে চলে যেতে হবে এক এক করে, তবুও আড্ডায় কোন ক্লান্তি নেই, নেই কোন জড়তা ।


আড়ালে যে সবাই প্রতিযোগী সেটা খুব একটা বোঝা যায়না।লুমিক্স ক্লিক টু ফেইমের দশ প্রতিযোগীকে নিয়ে লেখায় আশংকা প্রকাশ করেছিলাম সুন্দরবন ট্যুরে আমার খবর আছে , মাইর টাইর খেয়ে যেতে পারি। সুন্দরবন পর্যন্ত যাওয়া লাগেনি , চ্যানেল আই এর অফিসে ঢুকে সবার সামনে পরার সাথে সাথে প্রতিযোগী তানিয়া আপু শুরুতেই আমাকে একটা দৌড়ানি দিলেন, ঘুম নাকি কেমন দামী সেটা তিনি দেখে নিবেন। যাত্রা পথে বাসে আমার পেছনের সিটে বসলেন , আর কিছুক্ষন পরপর আমাকে উদ্দেশ্য করে নানা কথা ছুড়ে দিলেন- নির্ঘুম একটা রাত বাসে সবাই মিলে হইহল্লা করে কাটিয়ে দিলাম।

লঞ্চে উঠার পর শুরু হল গোল হয়ে বসে আড্ডা দেয়া, সাথে নানা খাবার দাবার। আর ছবি তোলার ফাঁকে ফাঁকে অবসরে একবার এক কেবিনে জমে বসত আড্ডা। দেখে বোঝার উপাই নেই এরা সবাই কমপিট করছে একে অন্যের সাথে । আসলেই কি তাই ???




না মনে হয় তা না । ছেলেদের মাঝে প্রকাশ ভঙ্গীতে এটা ধরা কস্টকর হলেও মেয়েরা মনে হয় তাদের এই মানসিকতাটা খুব বেশী লুকিয়ে রাখতে পারেনা। যেটা বের হয়ে আসল সিলেট ট্যুর এ।

সুন্দরবনে সবাই যখন ছবি তোলায় ব্যস্ত তখনও কিন্তু যেকোন দুজন মাথায় খড়গ নিয়ে ঘুরছিল বাদ পড়ে যাবার । যে চারজন রেড জোনে ছিল তাদের কেউ কেউ বলছিল বাদ পড়ে গেলেই বাঁচি । জানিনা তারা এটা মন থেকে বলছিল কিনা, নাকি এমনি বলার জন্য বলা। যায় হউক ব্যাপারটা আমার পছন্দ হয়নি, একজন প্রতিযোগীর দেয়ালে পিঠ ঠেকে গেলেও নিজের ব্যাপারে কনফিডেন্স থাকা উচিৎ আর প্রত্যাশায় থাকা উচিৎ সাফল্যের চিন্তা, অমন হেলা ফেলাই যদি থাকে মনে তাহলে পার্টিসিপেট করার দরকার কি ?

ফটোগ্রাফীকে ধারন করার যে বিষয়টি আছে অনেকের মাঝে দেখলাম এটা অনুপস্হিত। একটা প্রতিযোগীতায় অংশ গ্রহনের পরও এটা সবার মাঝে খুব একটা ডেভেলাপ করেনি । এই জিনিসটা আমাকে বেশ হতাশ করেছে।

একজনকে দেখলাম নৌকায় বসে পানির সমান্তরালে বসে ছবি তুলতে গিয়ে ক্যামেরার পুরো লেন্সটি পানিতে ডুবিয়েই ফেলল। খুব একটা আফসোস করতেও দেখলামনা। অথচ একজন ফটোগ্রাফারের কাছে ক্যামেরা তার সন্তানতুল্য। নিজে পানিতে ডুবে গেলেও আমি শিউর সে শেষ পর্যন্ত চেস্টা করবে যাতে তার ক্যামেরাটি পানিতে না ডুবে। এটাও হতে পারে নিজের ক্যামেরা না বলে অত সতর্ক হবার প্রয়োজন বোধ করেনি !!! এমন আচরন একজন ফটোগ্রাফারের কাছে কাম্য হতে পারেনা। সেরা ফটোগ্রাফার হতে হলে আচার আচরনেও সেরা হতে হবে।

ক্রিয়েটিভ আর্ট এ দর্শক এসএম এস যে কত নেগেটিভ ফল নিয়ে আসতে পারে তার উদাহরন হল প্রতিযোগী মুনির। সুন্দরবন ট্যুরের উপর বিচারকদের জার্জমেন্টে সে ত্রিশে উনত্রিশ পেলেও শুধু মাত্র কম এসএমএস পাওয়ায় বাদ পড়ে গেল, এটা ভীষন দুঃখজনক। এ ধরনের প্রতিযোগীতায় মেধার মূল্যায়নটা আরও সঠিক ভাবে করার উপায় উদ্ভাবন জরুরী । শুরু থেকেই তেমন একটা মনোযোগী ছিলনা মাইনুর, তার বাদ পড়াতে তাই তেমন বিস্ময় ছিলনা ।

তিন জনকে রেড জোনে নিয়ে যাত্রা শুরু করি আমরা সিলেটের দিকে। অসুস্হতার জন্য নিজেকে প্রত্যাহার করে নিল তানিয়া । পুরো বাস জার্নিতে সবাই আসলেই টাকে অনেক মিস করল, হইহল্লা করে দারুন জমিয়ে রাখত সবাইকে ।

মেয়ে প্রতিযোগীরা আসলে ছেলেদের মত অত ওদার হতে পারেনা । ছেলেরা একে অন্যের সাথে আইডিয়া শেয়ার করে, নিজের ছবি তোলা দেখায়, ভুল নিয়ে আলোচনা করে। অথচ আমরা যখন লাওয়াছড়া যাব তখন তাদের একজন অন্যজনের সাথে একই গাড়ীতে উঠতে আপত্তি জানিয়ে বসল।

এ ধরনের ব্যাপার দেখলে আমার মাথাটা অল্পতেই গরম হয়ে যায়। জানতে চাইলাম কি সমস্যা। জানলাম অন্যজন তার তোলা ছবি দেখে ফেলবে, তার মত একই সাবজেক্টে ছবি তুলবে, তাই তারা এক সাথে থাকবেননা। অবাক হতে গিয়েও পারলাম না, মেজাজ টাই খারাপ হয়ে গেল। এত সংকীর্ন হলে চলে। একই বস্তুর ছবি আমি শিউর দশ জনকে দিলে কম্পোজিশন দশ রকম হবে, কারো দেখার চোখ কখনো অন্যের মত হতে পারেনা, এটা কে বোঝাবে তাদের।

যায় হউক এ ধরনের ছোট ছোট ব্যাপারগুলো ইগনোর করলে চমৎকার একটা টীম হয়ে উঠেছে সবাই । অবসরের আড্ডাগুলো পুরো টীমের সবাই মিলে আমরা ব্যাপক উপভোগ করছি.......

একদিন প্রতিযোগীতা শেষ হয়ে যাবে, শুধু রয়ে যাবে সম্পর্কগুলো, স্মৃতিগুলো....................

সেরা ছবিটি কি তুলেই ফেলল ;)


পরিচালক মিঠু ভাইও নিজেকে নিয়ে গেলেন উচ্ছল শৈশবে:


ইস আরেকটু যদি ভাল হত


কম্পোজিশনটা অমন হলে মনে হয় বেশী ভাল হবে


আড্ডা আর বিলিয়ার্ড খেলায় অবসর সময়...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): লুমিক্স ক্লিক টু ফেইম ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৩ ই মে, ২০১০ রাত ১২:৪৪

লেখক বলেছেন: আসলেই অনেক মজা করলাম গত বিশ দিন.....।

১৩ ই মে, ২০১০ রাত ১২:৩৯

লেখক বলেছেন: ভাইডি কি করি সবই তো বলে দিতাছি, তাও মাইনাস :(:(

১৩ ই মে, ২০১০ সকাল ১০:১০

লেখক বলেছেন: আসলেই.......।

৪. ১৩ ই মে, ২০১০ রাত ১২:৩৪
রংধনুর সাত রঙ বলেছেন: স্মৃতি সেত বেদানা @@@ চিকনমিয়া :( :( :(
১৩ ই মে, ২০১০ রাত ১২:৩৮

লেখক বলেছেন: বেদানা ফলটা কিন্তু খারাপ না....।

৫. ১৩ ই মে, ২০১০ রাত ১২:৩৬
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: স্মৃতির ভেলায় ভেসে গেলো অন্তরের অন্তর ..
১৩ ই মে, ২০১০ সকাল ১১:০৫

লেখক বলেছেন: :):)

৬. ১৩ ই মে, ২০১০ রাত ১২:৫৭
কথক পলাশ বলেছেন: ভাই, আপনে থামবেন কবে? আর যে সহ্য হয়না। হিংসা লাগে। কসম!!!
হিংসা করি আর যাই করি, আপনের এই ট্যুরটাতে আপনার পোস্ট অনেক হেল্প করেছে। মনে হচ্ছে লাইভ দেখছিলাম পুরো ট্যুর।

হ্যাটস অফ টু ইউ ম্যান!
১৩ ই মে, ২০১০ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: :):)

১৩ ই মে, ২০১০ দুপুর ১২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ....

১৩ ই মে, ২০১০ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: আমি কেমনে কই, আমারেও কাঁদায় :(

৯. ১৩ ই মে, ২০১০ রাত ১:১১
মারূফ মনিরুজ্জামান বলেছেন: স্মৃতি গুলোই শেষ পর্যন্ত আসলে সম্বল হয়ে থেকে যায়। -

এত ছোট আমাদের জীবন- যার বেশিরভাগ সময় আবার টেনশন- টেনশন- সুখের স্মৃতি না থাকলে বেঁচে থাকা না থাকা এক কথা-

অসাধারণ সিরিজ হয়ে যাচ্ছে- আমার অনেক দুঃখ আমি কিছু লিাখতে পারি না- লেখার মত কিছু করিও না অবশ্য-
১৩ ই মে, ২০১০ রাত ১:১৮

লেখক বলেছেন: সুখের স্মৃতি না থাকলে বেঁচে থাকা না থাকা এক কথা-

মনির ভাই পিসিতে পোগ্রামিং এর যে কবিতা নিত্য লিখে চলেছ তার যে কোন তুলনা নাই। আমার দেখা সেরা পোগ্রামিং কবি তুমি কারন "কোড ইজ পয়েট্রি " ......।

১০. ১৩ ই মে, ২০১০ রাত ১:৩২
সায়েম মুন বলেছেন:
শামসীর ভাই ভালই মজা করলেন। আপনার পোষ্টগুলো দেখে বুঝা গেল কত সুন্দর দিনগুলো কাটাইলেন। আপনারও তো দেখি ছবির হাত চমেৎকার। মেয়েদের মানসিকতা নিয়ে উদারভাবে কওয়ায় মাইলাস B-))
১৩ ই মে, ২০১০ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: যা দেখছি আসলে তাই বলছি..সবাইকেত আর জাজ করতে পারুমনা......সবাই নিশ্চয় এমন না, আমি শিউর ।

১১. ১৩ ই মে, ২০১০ রাত ১:৫৪
আহমেদ রাকিব বলেছেন: এই পর্বটা অনেক ভালো লেগেছে। তোমার নিজের ভেতরের চিন্তা ভাবনা আর ফটোগ্রাফী দর্শন চমৎকার ভাবে ফুটে উঠেছে। পোষ্টের অনেক কথাই অনেক ভালো লাগলো। প্রতিযোগীদের এই পোষ্টটা পড়া বাধ্যতামূলক করা উচিত।
১৩ ই মে, ২০১০ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: :):)

১২. ১৩ ই মে, ২০১০ সকাল ৭:৫৯
সাপিয়েন্স বলেছেন: অভিনন্দন। সত্যি ঈর্ষণীয় অভিজ্ঞতা।

তবে মেয়েদের নিয়ে কিছু অন্যায় আপত্তিকর অযৌক্তিক সাধারণীকৃত মন্তব্য আছে।
১৩ ই মে, ২০১০ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: অন্যায় আপত্তিকর অযৌক্তিক সাধারণীকৃত মন্তব্য মনে হয়নি আমার কাছে। উচ্চ শিক্ষিত মেয়েদের সেন্স (স্টুডেন্ট লাইফেও অনেক দেখেছি) যদি এমন হয় তবে কি বলব বলুন, এটাও জানি সবাই অবশ্যই এমন নয়-আমার অনেক মেয়ে বন্ধুই এমন নয়।

১৩. ১৩ ই মে, ২০১০ সকাল ৮:১২
করবি বলেছেন:
স্মৃতি গুলোই শেষ পর্যন্ত আসলে সম্বল হয়ে থেকে যায়। -

সত্যিই তাই।


অনেক মজার সময় কাটাচ্ছেন ।
১৩ ই মে, ২০১০ দুপুর ১২:৪১

লেখক বলেছেন: বেশ মজাই কাটালাম আসলে গত কয়েকটি দিন.....এখন আবার অফিসে :(:(

অবশ্য আমাদের অফিসেও আমরা প্রচুর মজা করি.।সারাক্ষন।

১৩ ই মে, ২০১০ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: চেতলা কেনূূূূূূূূূু

১৫. ১৩ ই মে, ২০১০ সকাল ১০:২২
বিলাশ বিডি বলেছেন: স্মৃতি তুমি বেদানা :)

যেই টুর দিলা মিয়া, ঈর্ষায় চান্দি গরম হয়ে গেলো:(
১৩ ই মে, ২০১০ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: ভাগ্যভাল আপনি এখন ঠান্ডার দেশে, বিডিতে থাকলে বিস্ফোরনের চান্স ছিল..........:):):)

১৬. ১৩ ই মে, ২০১০ সকাল ১১:২৬
নতুন রাজা বলেছেন: একজন ফটোগ্রাফারের কাছে ক্যামেরা তার সন্তানতুল্য... কথাটা ১০০% সত্যি...
১৩ ই মে, ২০১০ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: আসলেই..........এটা ফীল করতে না পারলে ফটোগ্রাফার হওয়া যাবেনা....।

১৭. ১৩ ই মে, ২০১০ দুপুর ১২:১৭
যীশূ বলেছেন: লুমিক্স-এর ভুয়া প্রতিযোগিতাকে মাইনাস। Click This Link
১৮. ১৩ ই মে, ২০১০ দুপুর ১২:২১
সাবিলা ইনুন বলেছেন: শামসীর ভাই / মামা
আবারো অসাধারন লেখা।
আমি আফনারে হিংসা করতেসি... X(
১৩ ই মে, ২০১০ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: হিংসা কি জন্যে , আমিত সবই শেয়ার করতেছি ;)

কয়দিন আগে যে বান্দরবন ঘুরে আসলা, ফেসবুকে আমাদেরকে ছবি দেখাইলা আমি কি হিংসা করছি :):)

অনেক ধন্যবাদ, ভাল থাকা হউক সবসময় ।

১৯. ১৩ ই মে, ২০১০ দুপুর ১২:২৩
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: সুন্দরবনটাই দেখা হল না আজ পর্যন্ত!!
১৩ ই মে, ২০১০ দুপুর ২:০৭

লেখক বলেছেন: প্ল্যান করে ফেলুন এখনই...।

২০. ১৩ ই মে, ২০১০ দুপুর ১২:৫৪
সহেলী বলেছেন: একদিন প্রতিযোগীতা শেষ হয়ে যাবে, শুধু রয়ে যাবে সম্পর্কগুলো, স্মৃতিগুলো....................
তোমার ছবি আর লেখায় প্লাস দিয়েছি , উপরের কথায় কি মাইনাস দেব !
১৩ ই মে, ২০১০ দুপুর ১:০৫

লেখক বলেছেন: আমিও মাইনাস দিলাম......হয়ত কিছুই থাকবেনা, সুখ স্মৃতি হলে রোমন্হন করে ভাল লাগবে, চলতি পথে সে সময় নাও হতে পারে, আর না হয় যাতনাই বাড়বে আমি জানি :(:(



আমি সবসময় এই লেখাটাই ফলো করার ট্রাই করি , এখন দেখছি কে যেন কথা গুলো আগেই বলে গেছেন
Click This Link

দুখের গান গুলো সুন্দর, দুঃখ নিজে কিন্তু না। সো চিয়ার্স.....ফরগেট সব খারাপ লাগা গুলো......আজ মরে গেলে কালই কিন্তু দুই দিন হয়ে গেল ।

২১. ১৩ ই মে, ২০১০ দুপুর ১:৪৬
ফেরারী... বলেছেন: স্মৃতি গুলোই শেষ পর্যন্ত আসলে সম্বল হয়ে থেকে যায়...

ধন্যবাদ :)
১৩ ই মে, ২০১০ দুপুর ২:২৪

লেখক বলেছেন: :):)

২২. ১৩ ই মে, ২০১০ দুপুর ২:২৩
শিরীষ বলেছেন:
শিক্ষানবিশ ফটোগ্রাফারদের জন্য অবশ্য পাঠ্য। মজার সব দিন কাটিয়েছেন বোঝা যাচ্ছে। চমৎকার স্মৃতিচারণ !
১৩ ই মে, ২০১০ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: দারুন মজা করেছি আসলে ঐ কয়টি দিন....।

২৩. ১৩ ই মে, ২০১০ দুপুর ২:২৯
আবু সালেহ বলেছেন:
স্মৃতি গুলোই শেষ পর্যন্ত আসলে সম্বল হয়ে থেকে যায়...

X( X(( :P
১৩ ই মে, ২০১০ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: চেইতা গেলেন নাক, স্মৃতি আসলে বেদানা......

২৪. ১৩ ই মে, ২০১০ দুপুর ২:৩৪
তায়েফ আহমাদ বলেছেন: রাইতেই পড়ছিলাম, কমেন্ট করতে পারি নাই।
মমতা নিয়া লিখছেন, সেইজন্য ধন্যবাদ।
১৩ ই মে, ২০১০ দুপুর ২:৫২

লেখক বলেছেন: মমতা খুব খ্রাপ......কস্ট বাড়াই....।

২৫. ১৩ ই মে, ২০১০ রাত ১০:০৩
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: সবচাইতে আনন্দের কথা হৈলো, তুমি এখন ফ্রী হৈছো। আমাগো লগে যাইতে পারবা আর একটু আধটু শিখাইতে পারবা।

লুমিক্স ফটো কম্পিটিশনরে মাইনাস :)
১৪ ই মে, ২০১০ রাত ১২:১৫

লেখক বলেছেন: নারে এখনও ফ্রী না.........ঢাকার পার্ট গুলোতে উইকএন্ডে যাইতে হইতে পারে.......

তোদের সাথে যাবই আজ হউক কাল..শিখানোর মত জ্ঞান আমার নাইরে :(

২৬. ১৪ ই মে, ২০১০ সকাল ১১:২৯
সামছা আকিদা জাহান বলেছেন: তোমার পোস্ট পড়ি আর লোভ হয়। আমি এক সময় ভাবতাম আর কিছুদিন গেলেই সাবলম্বী হব তখন আমায় রুখবে কে?? কিন্তু শেষান্তে হয়না কিছুই :(
১৪ ই মে, ২০১০ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: আপু ভাবনা বাদ দিয়ে ছুটে যেতে হবে............আমি এই জিনিসটা দেখছি অনেক প্ল্যান করে কত ট্যুরই হলনা, অথচ ঢুম করে ডিসিশান নিয়ে অনেক মজার মজার ট্যুর হয়ে গেছে, জাস্ট চান্স পেলেই বেরিয়ে যান......।

২৭. ১৯ শে মে, ২০১০ সকাল ১০:৪৫
জুল ভার্ন বলেছেন: এক সময় শুনতাম-"ছবি কথা বলে"! বিষয়টা তখন অনুভব করতে পারতামনা। এখন তোমার ছবি দেখে সত্যি বলতে দ্বিধা নেই-"শামসীরের ছবি কথা বলে"! +১৬
১৯ শে মে, ২০১০ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: দেখার চোখটা আগে থাকটে হবে , আর সেটা আছে বলেই আপনি.....

২৮. ২০ শে মে, ২০১০ বিকাল ৪:৫৯
নীল-দর্পণ বলেছেন: আপনাকে এত্ত মজা করতে দেখে ঈর্ষা লাগছে। নেটওয়ার্ক বিজি থাকার কারনে হয়ত এখন যাচ্ছে না কিন্তু যথা সময়ে মাইনাস পৌছে যাবে....হু....
২০ শে মে, ২০১০ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: :):):):)

সবসময় যেন বিজি থাকে নেট :)

২৯. ১৩ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০১
জিসান শা ইকরাম বলেছেন:
আপনার পুরান পোষ্ট দেখলাম।

ছবি ও বর্ননা দারুন ।
আমি এখনো যাইনি। যাবো ভাবছি :)
১৪ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: একি বলেন , এত কাছে থেকেও এখনও সুন্দরবন যান নাই- এর জন্যত আপনারে মাইনাস দেয়া উচিত :):)

এখন কিন্তু সুন্দরবন ঘুরে আসার দারুন সময়.........একটা জিনিস- কটকায় গেলে সেখান থেকে হেঁটে টাইগার পয়েন্ট হয়ে কচিখালী যাবেন......অসাধারন একটা অভিজ্ঞতা হবে শিউর , সাথে সিবীচ ত আছেই । ।

 

মোট সময় লেগেছে ০.৯৩৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
At present I am living in the consequences of a choice made earlier

বেঁচে আছি এটাই আনন্দের.........।।

ইচছা হয় সারাদিন ঘুরি পথ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ