somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফোন, চাঁদ এবং অন্যান্য

২৫ শে মে, ২০১৩ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলা থেকেই রাব্বি শুনে আসছে মানুষ চাইলে সব পারে। ভার্সিটি থেকে সম্মান পাশ করা প্রায় শেষ কিন্তু এই কথার সত্যতা রাব্বির জীবন দিয়ে কখনও উপলব্ধি করা হয়নি। বিশেষত প্রেম করবার ব্যাপারে এই কথা তার অসম্ভব বলেই মনে হয়। কারন তানিয়া নামের এক সুন্দরী রমনির প্রেমে হাবুডুবু খাওয়া সত্ত্বেও তানিয়ার কিছু এড়ে লুক ছাড়া আর কোন কিছুই আজও রাব্বি পায়নি। তবে রাব্বি এবার কচ্ছপের মত উপরিউক্ত কথার সত্যতা প্রমানের জন্য দাঁতে দাঁত চেপে প্রতিজ্ঞা করেছে।
প্রতিজ্ঞা রক্ষা করার মানসে প্রথম অভিযান তানিয়ার মোবাইল নম্বর খুঁজে বের করা। বেশ কয়েকদিন ভার্সিটির আশে পাশের সব টপ আপ পয়েন্টে জোরদার ডিউটি দেওয়া সত্বেও যখন প্রায় বিফল হবার পথে ঠিক তখনি এক বন্ধুর বদান্যতায় একটি মোবাইল নম্বর যোগাড় হল। এজন্য অবশ্য পকেট থেকে কিছু মাল্লুও খরচে পিছপা হয়নি রাব্বি। কারন ‘হার এক দোস্ত কামিনা হোতি হ্যায়’। তবে সন্দেহ ছিল নম্বরটা তানিয়ার কিনা তা সম্পর্কে নিশ্চিত হওয়া। সেটা নিশ্চিত করতেই সেই বিটলুর সামনে দাঁড়িয়ে প্রথম কল করে কন্ঠ শুনে নিশ্চিত হয়ে নেয় রাব্বি। কথা অবশ্য তখন বলতে পারেনি... কারন তানিয়ার কন্ঠ শুনেই সে এতটাই আবেগাপ্লুত হয়ে পড়ে যে তার বোলতি বন্ধ।
পরের তিন দিন ছিল অত্যন্ত স্পেশাল রাব্বির জন্য। কারন রাব্বি বুঝতে পেরেছে ভালবাসার মানুষের কন্ঠ শুনলে নিজের কন্ঠ স্তব্ধ হয়ে যায়। এই দুরবস্থা থেকে বের হতে রাব্বি আপ্রান চেষ্টা করে একটা স্ক্রিপ্ট লিখল। যার অনুশিলন আর বন্ধুদের সামনে প্রমো দিতে দিতে রাব্বি নিশ্চিত হল এবার সে প্রস্তুত।
এখন সময় মাহেন্দ্রক্ষণের। এই অসামান্য ঘটনার সাক্ষী হতে প্রস্তুত রাব্বির জনাকয়েক জিগ্রি দোস্ত। নির্ধারিত সময়ে রাব্বি মুঠোফোনের ডায়াল চেপে কল দিল তানিয়াকে। উতসুক জনতা অপলকে তাকিয়ে আছে রাব্বির চেহারার দিকে। বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। সেকেন্ডে সেকেন্ডে কপালের মাঝে কোঁচকানর দাগ স্পষ্ট থে স্পষ্টতর হচ্ছে। এদিকে উৎসুক জনতারও হার্ট বিট তখন ৮০র কাটা স্পষ্ট করেছে।
এহেন মারমার কাটকাট উত্তেজনার সময় রাব্বি কান থেকে মুঠোফোন নামিয়ে উপস্থিত জন্তাকে জানাল, ‘ধরেনা সে ধরেনা, ফোনটা সে ধরেনা... ওদিকে ফোন বাজে, এদিকে বুক কাপে...তার তো মন ভজেনাআআআ, ভজেনা’।
উপস্থিত জন্তা রাব্বিকে মনে করিয়ে দিল ‘ এক বার না ধরিলে, ট্রাই কর শতবার’। রাব্বি মনে আশা ফিরে পেয়ে আবার ফোন করল তানিয়া কে। উৎসুক জনতা অপেক্ষা করছে এ মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে। এবার ফোন আছে লাউডস্পিকারে... সবাই স্পষ্ট শুনল ২ বার রিং হবার পর এক সুরেলা মিষ্টি কন্ঠী ওপাশ থেকে বলল, ‘হেলো’। রাব্বি বসা অবস্থায় লাফিয়ে উঠলো ‘ধরছে, ধরছে’ বলে। বন্ধুরা তাকে ঠেকিয়ে দিল তার ফোন করার কারন মনে করিয়ে দিয়ে। রাব্বি কিঞ্চিত লজ্জা পেয়ে গেল। তবুও লজ্জাকে এক পাশে ঠেলে সে জলদ্গম্ভীর গলায় বলল
ঃ হেলো, তানিয়া বলছেন।
ঃ জ্বি, আমি তানিয়া বলছি। আপনি কে বলছেন?
ঃ আমি রাব্বি বলছি... আপনার সাথে একটা জরুরী কথা ছিল।
ঃ ওওও, ভাইয়া আমার তো সামনের সপ্তাহে বিয়ে। আমি একটু শপিং এ এসেছিলাম আমার হাবির সাথে। পরে কথা বলব আপনার সাথে। রাখছি...
একথা বলে তানিয়া ফোন কেটে দিল। রাব্বির চোখে বেদনা সাথে উৎসুক জনতারও... উদযাপন করতে আনা মিষ্টি বিস্কুট গুলো নোনতা হয়ে গেল রাব্বির আঁখিজলে। উপস্থিত জনতা রাব্বিকে একা রেখে ছলে গেল যার যার কাজে...
পুনশ্চঃ রাত ৮ টা। রাব্বির ফোন বেজে উঠল। রাব্বি স্ক্রিনে দেখল তানিয়ার নম্বর। অনিচ্ছা সত্বেও রাব্বি ফোন রিসিভ করল।
রাব্বিঃ হেলো।
তানিয়াঃ জি, তানিয়া বলছি। সকালে ফোন দিয়েছিলেন কিছু বলবার জন্য। সরি, আপনি তার আগে আপনার পরিচয়টা কি দেবেন?
রাব্বিঃ কনগ্রাচুলেশন, উইশ ইউ এ হ্যাপি ম্যারিড লাইফ।
ফোনটা কেটে দিল রাব্বি। রাব্বি তাকিয়ে আছে আকাশের চাঁদের দিকে। আজ সারারাত সে বারান্দায় বসে চাঁদ দেখবে। চাঁদের আকৃতিটা যে তানিয়ার মুখাবয়বের মত...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×