somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেডিও-টিভি: সুনামগঞ্জ হাওর এলাকার প্রিয় এন্টারটেইনমেন্ট

১১ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাইটেক প্রযুক্তির এই যুগে সুনামগঞ্জের হাওর এলাকার লোকজন ট্রানজিস্টার ও টেলিভিশনের মাধ্যমেই দৈনন্দিন বিনোদন উপভোগ করছেন। বিশেষ করে হাওর ও যোগাযোগ বিড়ম্বিত এলাকার গ্রামগুলোতে এখনও এই দুই যন্ত্রের জনপ্রিয়তা ল্য করা গেছে। বিভিন্ন এলাকায় সন্ধ্যা হলেই গ্রামের বিদগ্ধ লোকজন রেডিওতে বিবিসির সংবাদ শোনেন দল বেধে। বিটিভির সাপ্তাহিক মুভিও দেখেন এভাবেÑ।
হাওর এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে এসব এলাকায় উন্নত বিনোদনের কোনও ব্যবস্থা না থাকায় এবং প্রযুক্তির ছোয়া না পৌছায় লোকজন বিটিভি ও রেডিওতেই সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করে থাকেন। এ নিয়ে গ্রাম্য লোকদের অনেকেই সন্তুষ্ট থাকলেও অধিকাংশ লোকই অসন্তুষ্ট। সেকেলে এই বিনোদন বাক্সে ভালো মানের ছবি এবং স্থানীয় গুরুত্বপূর্ণ খবর প্রচারিত না হওয়ায় অধিকাংশ লোকজনই ােভ প্রকাশ করেন। দেখা গেছে হাওর এলাকার প্রতিটি গ্রামের স্বচ্ছল অস্বচ্ছল প্রায় সকল লোকের ঘরেই রয়েছে রেডিও। আর স্বচ্ছল লোকের ঘরে রয়েছে টেলিভিশন। হাওর পাড়ের লোকদেও আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই দুই সহজলভ্য যন্ত্রের মাধ্যমেই এসব অঞ্ছলের লোকজন বিনোদন চাহিদা মেটাচ্ছেন। কিন্তু বিদ্যুৎ না থাকায় ব্যাটারি দিয়েই তারা তা উপভোগ করছেন। এতে তাদের খরচ পড়ে যাচ্ছে বেশি। তাই তারা হাওর এলাকার প্রত্যেকটি গ্রামে বিদ্যুতায়নের অনুরোধ জানান।
গ্লোবাল ভিলেজের এই যুগে যখন বিশ্বের এমনকি বাংলাদেশের বিভিন্ন গ্রামের লোকজন গ্রামে বসে স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে বিনোদনের পাশাপাশি তাৎণিক ঘটনা গুলো দেখছে তখন সুনামগঞ্জ জেলা শহরের লোকজনই ভালো করে ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারছেনা। আর হাওর এলাকার লোকজন রেডিও আর টিভির মাধ্যমেই বস্তাপচা অনুষ্ঠান দেখে বিনোদন চাহিদা মেটাচ্ছে, পাশাপাশি খন্ডিতভাবে জাতীয় আন্তর্জাতিক ঘটনার খোজ খবর রাখছে। বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় দৈনিক সংবাদপত্র প্রতিদিন পৌছলেও সুনামগঞ্জের হাওর এলাকার বিভিন্ন এলাকায় দৈনিক সংবাদপত্র পরদিন পৌছে। তাই বাধ্য হয়ে রেডিও টেলিভিশনের সংবাদই শোনতে হচ্ছে তাদের। কিন্তু এখানেও ভালো মানের সংবাদের চেয়ে সরকারের খবরাখবই প্রচারিত হচ্ছে। উপেতি থাকছে সাধারণ মানুষের খবর।
সুনামগঞ্জের গ্রাম এলাকার সচেতন লোকজন এখনও রেডিওতে বিবিসির সন্ধ্য নিউজ গুরুত্বসহকারে শোনেন। যার ভালো ব্রান্ডের রেডিও রয়েছে সন্ধ্যা হলেই গ্রামের সচেতন লোকজন ওই বাড়িতে বিবিসি শোনার জন্য ভীড় জমান। বিশেষ করে নিউজ শোনার প্রবণতা বর্তমান তত্বাবধায়ক সরকার মতা নেয়ার পর বেড়ে গেছে। লোকজন প্রতিদিনকার রাজনৈতিক ঘটনা গুলোর খবরাখবর ও বর্তমানের রাজনৈতিক ও নির্বাচনী খবর খুব আগ্রহ সহকারে শোনছেন বিবিস নিউজ এর মাধ্যমে। গ্রামের লোকদেও অভিযোগ সরকারি এসব গণমাধ্যম জনগণের পূর্ণাঙ্গ খবর দিতে ব্যর্থ হচ্ছে।
হাওর এলাকার রেডিও-টেলিভিশনে বিনোদন ও নিউজ নির্ভর অনুষ্ঠানও নেটওয়ার্কের কারণে ভালো শোনা যায়না বলে লোকজন জানান। অনেকে এই দুই মাধ্যমে বেশি করে স্থানীয় স্থানীয় সংবাদ প্রচারের অনুরোধ জানান। টাঙ্গুয়ার হাওরপাড় জয়পুর গ্রামের গৃহিনী সুনজনারা বেগম (৩০) বলেন, সাধ্য নাই তাই রেডিওই ভরসা। রেডিওতে গান শুনি, খবর শুনি। গ্রামে যাদের টাকা আছে তারার ঘরেই আছে টিভি। আর যাদের টাকা নাই তারা রেডিও শোনে বলে তিনি জানান। একই গ্রামের মোঃ আব্দুল কাইয়ুম (৫০) বলেন, কারেন্ট না থাকায় সমস্যা হচ্ছে। ব্যাটারি চার্জ করতে উপজেলা শহরে বয়ে নিয়ে চার্জ দিতে হয়। এতে টাকা ও সময় লস হয় বলে তিনি জানান। একই গ্রামের মোহাম্মদ আলী (৩৫) বলেন, আমি হাওরে মাছ ধরতে গেলে রেডিও সঙ্গে নেই। রেডিওতে খবর শুনি। গান শুনি। রেডিওতে স্থানীয় খবর প্রচার করার জন্য তিনি অনুরোধ জানান। পাশাপাশি গ্রাম গুলোতে বিদ্যুতের ব্যবস্থা করে দেয়ার জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×