somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১২ লক্ষ টাকার দুর্বোধ্য স্থাপনা কীসের ইঙ্গিত দেয়

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুনামগঞ্জ পৌরসভার অর্থায়নে সম্প্রতি শহরের ট্রাফিক পয়েন্টে একটি স্থাপনা তৈরী করা হয়েছে। প্রায় ১২ ল টাকা ব্যয়ে এই সৌন্দর্যবর্ধন স্মারকটির ডিজাইনার শিল্পসংস্কৃতির উর্বরভূমি আউলবাউল হাওরের দেশেরই বুয়েট পাশ করা এক আর্কিটেক্ট। এই প্রতীক দিয়ে তিনি হাসন, রাধা রমন, শাহ কিরম, দুর্বিন শাহ, ৈসয়দ শাহনুর, এলাহী বক্স মুনসির দেশের মানুষদেরকে কি বোঝাতে চেয়েছেন বা এই প্রতীক আদৌ এই অঞ্চলের শিল্পসংস্কৃতির কোনো প্রতিনিধিত্ব করছে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের এতো ভালো ``আইকন'' থাকতে কেন এমন একটি স্থাপনা তৈরী করা হলো তা নিয়ে কৌতুহলী মানুষের সঙ্গে আমিও আর্কিটেক্ট রাজা ভাই'র কাছে বিনীত ভাবে জানতে চাচ্ছি, সাংস্কৃতিক আগ্রাসনের যুগে এই স্থাপনা কিসের ইঙ্গিত দেয় আমাদের।
রাজা ভাই এই দুর্বোধ্য স্থাপনা ডিজাইনের সময় আপনার কি মনে পড়েনি আমাদের আছে ``হাসন রাজা, রাধারমন, সৈয়দ শাহনূর, শাহ আবদুল করিম, গিয়াস উদ্দিন, দুর্বিন শাহসহ অসংখ্য মরমী বাউল কবি।'' আছে আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। আছে নিজস্ব সমৃদ্ধ কালচার। এসব খ্যাতিমান ব্যক্তিদেরতো ভাস্কর করা যেতো। না পারলে তো অন্তত পরামর্শ দেয়া যেতো সংশ্লিষ্টদের।
এই আগ্রাসনের যুগে যখন পূজিবাদ ও সাম্রাজ্যবাদ গিলে খাচ্ছে আমাদের নিজস্বতা। প্রত্যাশার প্রজন্ম এই আমরা যখন এসব রঙচঙা পূজিপণ্যে অভ্যস্ত হয়ে যাচ্ছি, তখনতো বড়ো বেশি প্রয়োজন আপনাদের মতো শিক্ষিতদের এগিয়ে আসা। বড়ো বেশি প্রয়োজন আমাদের নিজস্বতাকে আরো বেশি উদ্ভাসিত করা। কিন্তু তা না করে আপনি এলোমোনিয়াম পাইপ বসিয়ে এমন বিতিকিচ্ছিরি একটি কান্ড করলেন যা দেখে চরম হতাশ হতে হচ্ছে আমাদের।
পৌর কর্তৃপক্ষের কাছে অনুরোধ এই স্থাপনা তুলে নিন। আমরা আমাদের শহরের প্রাণকেন্দ্রে এমন বেডপ স্থপনা চাইনা। তার বদলে আমাদের পূর্ব পুরুষদের এখানে স্থাপন করুন। যার দিকে চেয়ে আমরা ফিরতে পারি হাজার বছরের সমৃদ্ধ শিল্পসংস্কৃতি ও নিজস্বতার কাছে...আমাদের কিংবদন্তির কাছে
আমরা এমন একটি কাজ করার পরও আপনাকে ধন্যবাদ জানাতে পারছিনা। স্যরি...
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
১৪টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×