প্রবাসী ও সম্ভাবনাময় এই উপজেলাটি যুগযুগ ধরে মূলধারার উন্নয়ন থেকে বঞ্চিত। এই অঞ্চলের জন প্রতিনিধিরা নির্বাচনের সময় লন্ডন থেকে এসে প্রতিদ্বন্দিতা করেন। জনসেবার কথা বলে তারা নির্বাচনী বৈতরনী পাড়ি দিলেও নির্বাচনের পর তারা সাধারণ মানুষের ধরাছোয়ার বাইরে চলে যান। যার ফলে এলাকাবাসী নানাভাবে উন্নয়ন কর্মকান্ড থেকে বঞ্চিত থাকে। এবারও উপজেলা নির্বাচনে একঝাক প্রবাসী প্রার্থী এসে বরাবরের মত সস্তা কথা বলে মানুষের সহানূভূতি আদায়ে চেষ্টা করছেন। কিন্তু এবার ভিন্ন প্রেক্ষাপটে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করায় এই অঞ্চলের এলাকাবাসী প্রবাসীদের মন ভোলানো কথায় আশ্বস্থ হতে পারছেননা। যার ফলে সুবিধাজনক অবস্থানে আছেন আমৃত্যুু দেশের মাটি আকড়ে থাকা মুক্তা।
ছাত্রজীবন থেকে প্রগতিশীল ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত মুক্তা উন্নয়নবঞ্চিত এই উপজেলার পরিকল্পিত উন্নয়ন ও জীবনমান উন্নয়নকল্পে কাজ করতেই উপজেলা নির্বাচনী প্রার্থীতা দিচ্ছেন বলে জানান। কালচার্ড পরিবারের সন্তান মুক্তা জানান, প্রবাসী বান্ধব পরিবেশ তৈরীর মাধ্যমে শিল্পসংস্কৃতি বিকাশে ও যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষায় উদ্যোগ গ্রহণ সর্বোপরী মানবিক মূল্যবোধ জাগাতে তিনি কাজ করে যাবেন। তিনি বলেন, আমি অভিভূত সর্বস্থরের এলাকাবাসী বিশেষ করে তরুণদের অকুণ্ঠ সহযোগিতা পেয়ে।
সর্বস্তরের এলাকাবাসীর সহযোগিতা নিয়েই তিনি আগামী দিনের এই উপজেলার কান্ডারী হতে চান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

