তার ঘননীলে আমি ভাসমান মেঘ
গোধুলীর নরোম আলোয় সান্ধ্য হাওয়া
ছায়া ফেলে জলের উপর
পাহাড়ের আড়ালে শিষ কাটে উত্তুরে হাওয়া
সোনারোদ উড়ে যায় দিগন্ত-দূর
সান্ধ্যছায়া ডুবে আছে, ছায়ার গভীরে
আমি পাহাড়কে ডাকি বিষণœনীলে
নিজেকে আঁকি মেঘের পটে
নিজেকে ভাঙ্গি ঝর্নার সংগীতে
মেঘালয়, তুমি আমার মতো
নিঃসঙ্গ দাড়িয়ে ডাকো সঙ্গহীন ঈশ্বর...
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


