আমার প্রিয় পোস্ট

পুরান চাল ভাতে বাড়ে, পুরান ব্লগার ভাতে মরে

একান্ত অনুসঙ্গ ও আবেগীয় ধারাপাত

২৪ শে জুন, ২০০৭ রাত ২:২০

শেয়ারঃ
0 0 0


তোমার জন্য সাজিয়ে রেখেছি রেনু
থরে বিথরে
মুক্তগুলো শুধু এলোমেলো অবিশ্বাসের ভাঁপে
এখনো এতটা নারী তুমি হয়ে ওঠনি
যে, ঠোঁটে ছোঁয়াবো অঙ্গুরী
এখনো এতটা নির্ভীক হওনি
যে চোখগুলো মেলে ধরবে আকাশের বুকে
আকাশলীনা, তোমাকে দেয়া তোমারই নাম
আমার বিস্মিত চোখে সূর্য্যের উত্তাপ

অথচ গণিতগুলো তুমি গুনে চল খুব
নখে, আঁচড়ে
শরীরে আর নেইল-পলিশে

যদিও শরীরের কাব্য খুব পুরোনো এখন
রিমুভারে ওঠানো যায় সিক্ত রাতের স্মৃতি
একআধটা আদিম শীঁৎকার
একগুচ্ছো পিছল প্রথার রতি

তবুও শিশ্নক্লান্ত তুমিতো নও
অথচ জরাগ্রস্ত মগজে মগজে
তোমার সুডৌল স্তনের অনেক গভীরে
তোমার বিশুদ্ধ ত্রিভুজের অনেক পরপারে

জরায়ুতে কি প্রেম হয়
অথবা মাতৃত্ব শিশ্ন যোণীতে ?
ফ্রয়েডের পিতারা এখনো শিশ্নে লুকায় মুখ
আর অপুষ্ট ভ্রূণ দ্ব্যার্থহীন চিৎকারে

হা হা হা বালিকা
অথবা আমি বালক
কানামাছি খেলার বয়স হয়েছ গত
ভ্রুণের মিথষ্ক্রীয়ায়
চেয়ে দেখ নিউরণ এখন মৃত

তবুও বন্ধুত্বে তোমার বড় সাধ
একটা দুটো প্রহসন
অনেকগুলো নিছক ভুল বোঝাবুঝি
জমাট মগজে নিরন্তর বোঝাপড়া
চেয়ে দেখ
আসলে কৌশলে পিছনপথেই হাঁটি

তবুও প্রিয়তমা
তোমার জন্য সাজিয়ে রেখেছি রেনু
থরে বিথরে
কোষে কোষে জমানো অনভূতি আছে যত
সব নিয়ে মহাকাব্যিক যন্ত্রনা ঘরে
ওখানটাতে যেতে চায়না কেউ
এমনকি আমিও কখনো কখনো
তবুও আমার নারী না হয়ে ওঠা প্রিয়তমা
তুমি জানবেনা
বহুগামী আমি যতটা নই শরীরে
তারচেয়েও বেশি মগজে
বা তারও পরপারে
জমাটবদ্ধ তুমি
কখোনোই বুঝবেনা
তুমি নারী না হলে
আমার পুরুষ হওয়া মরে

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে জুন, ২০০৭ রাত ৩:০৯
ঝরা পাতা বলেছেন: বাহ। মুগ্ধতায় আমি অবাক চেয়ে রই।
৪. ২৪ শে জুন, ২০০৭ রাত ৩:৩৩
মাশীদ বলেছেন: জট্টিল!
খুবই ভাল লাগল। দু'বার পড়লাম। আরো কয়েকবার পড়ব। সবগুলো শব্দ বুঝতে ইচ্ছা করছে।
কখন লিখলি রে?
৫. ২৪ শে জুন, ২০০৭ ভোর ৪:৩৮
জানালা বলেছেন: ব্লগে ভালো কবিতা খুব কম আসে।
এ কবিতা সেই কম ঘরে আছে।
পুরো কবিতার পাশে
"চেয়ে দেখ
আসলে কউশলে পেছনপথেই হাটি"
কথাটা খুব ভালো লেগেছে
৭. ২৪ শে জুন, ২০০৭ সকাল ৭:৫৪
তারেক রহিম বলেছেন: এত সুন্দর! খুব ভাল লাগল পড়ে।
৮. ২৪ শে জুন, ২০০৭ সকাল ৯:৩৬
অন্যমনস্ক শরৎ বলেছেন: ঝরাপাতা, কেমিকেল, আরশাদ, রেজওয়ান, তারেক সবাইকে অসংখ্য ধন্যবাদ।
মাশীদ: হঠাৎ করে লাইন কেটে যাবার পরই কবিতা লেখার কথা মনে হল। আর তখনি লিখলাম। বিশেষত ঝরাপাতা অনেকদিন ধরে খোঁচাচ্ছিল।
জানালা: অনেক ধন্যবাদ।
১০. ২৪ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:২৪
মৈথুনানন্দ বলেছেন: কুল হল প্রাণ...মামুজান।

 

মোট সময় লেগেছে ২.২৮০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি তোমার ইমেজ মতই
প্রোফাইল বানাও
কি ব্লগে
কি জীবনে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ