আমাদের সময় হয়নি বলে নি:শব্দ প্রতীক্ষায়
তোমাদের মুখগুলো
মূক ও বধির, অভিব্যাক্তিহীন
কেবল নির্নিমেষ তাকিয়ে থাকা আকাশের দিকে
শহুরে দালানের ফাঁক দিয়ে
মেঘেদের বনরূটি
আমাদের সময় হয়নি বলে
আমাদের নিকট বন্ধুরাই
ভিসা দাবড়ে, নিউইয়র্ক, কেন্ট
শ্রমিকের জলপাইগুড়ি
বৈদেশিক মুদ্রা
সাতটা পরিচয় বদলে এখন অযুতনিযুত পতি
একতাল সাদা মাংস, পাঁচতলা বাড়ী
গেটে দারোয়ান
বিছানায় কর্পোরেট
আমাদের সময় হয়নি বলে
ঘোলাটে বাস্তবতায়,
তাহাদের মৎস শিকার
ছিপ ফেলে, জাল ছুড়ে
অপুষ্ট ঝাটকা
আমরাই, আমরাই
আমাদের সময় হয়নি বলে
পেঁয়াজের খোসার মত খুলে গেছে সম্পর্কের বুনট
দুর্গন্ধ ছড়িয়ে সহজাত প্রগমনে
নাভিরজ্জুর খসে পড়া, পথে বিপথে
পথহীনতায়
অতল জলে কিষাণীর সাথে সাপেদের সহবাস
ছায়ার নিচে, লুঙ্গি উচিয়ে জলপাই বেয়নেট
আমাদের সময় হয়নি বলেই
কত কাব্য কত শিল্প কত অভিঘাত
বিমূর্ত লেবাসে, মগজে হানা দেয়
আসলে গু,
গুয়ে ভরা ডিজিটাল বাক্স
নুয়ে পড়া স্কন্ধে স্কন্ধে
চিন্তাহীনতার লাশ
আমাদের সময় হয়নি বলেই
থর থর আবেগ কেজি দরে বিক্রি হয়
সভ্যতার বেশ্যা চৌরাস্তায়
বিপুলা ক্রন্দন আর সামষ্টিকের
পিছমোড়া স্বাধীনতা
পায়ুঙ্গমের সেই পুরোনো শখ
চেটে যাই চেটে যাই
এই আমরাই এই আমরাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

